< 1 Mafumu 21 >

1 Zitatha izi, panachitika nkhani yokhudza Naboti wa ku Yezireeli amene anali ndi munda wamphesa ku Yezireeli, pafupi ndi nyumba ya mfumu Ahabu, mfumu ya ku Samariya.
এর পরে যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুর ক্ষেত নিয়ে একটা ঘটনা ঘটে গেল। এই আঙ্গুর ক্ষেতটা ছিল যিষ্রিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাড়ীর কাছেই।
2 Ahabu anawuza Naboti kuti, “Patse munda wako wa mpesa kuti ukhale munda wanga wa ndiwo zamasamba, popeza uli pafupi ndi nyumba yanga yaufumu. Mosinthana ndi mundawu ndidzakupatsa wina wabwino, kapena ngati ungafune, ndidzakupatsa ndalama pa mtengo wake wa mundawu.”
আহাব নাবোৎকে বললেন, “সব্জির ক্ষেত করবার জন্য তোমার আঙ্গুর ক্ষেতটা আমাকে দিয়ে দাও, কারণ ওটা আমার রাজবাড়ীর কাছেই। এর বদলে আমি তোমাকে আরও ভাল একটা আঙ্গুর ক্ষেত দেব তুমি যদি চাও তবে তার উচিত মূল্যও তোমাকে দেব।”
3 Koma Naboti anayankha Ahabu kuti, “Pali Yehova, sindingakupatseni cholowa cha makolo anga.”
নাবোৎ আহাবকে বলল, “আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া অধিকার যে আমি আপনাকে দিয়ে দিই সদাপ্রভু যেন তা হতে না দেন।”
4 Pamenepo Ahabu anapita ku nyumba yake, wachisoni ndi wokwiya chifukwa Naboti wa ku Yezireeli anamuwuza kuti, “Sindidzakupatsani cholowa cha makolo anga.” Ahabu anakagona pa bedi lake atayangʼana kumbali ndipo anakana chakudya.
তখন “আমার পূর্বপুরুষদের অধিকার আমি আপনাকে দেব না,” যিষ্রিয়েলীয় নাবোতের এই কথার জন্য আহাব বিষন্ন ও বিরক্ত হয়ে বাড়ি চলে গেলেন। তিনি বিছানায় শুয়ে মুখ ফিরিয়ে থাকলেন, কোনো খাবার খেলেন না।
5 Yezebeli mkazi wake analowa ndipo anamufunsa kuti, “Chifukwa chiyani mukuoneka achisoni? Chifukwa chiyani simukufuna chakudya?”
তখন ঈষেবল তাঁর স্ত্রী তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি মন খারাপ করে আছ কেন? খেতে চাইছ না কেন?”
6 Ahabu anayankha mkazi wake kuti, “Chifukwa chake nʼchakuti ine ndinamuwuza Naboti wa ku Yezireeli kuti, ‘Gulitse munda wako wa mpesa kapena ngati ungakonde ine ndidzakupatsa munda wina wabwino mʼmalo mwake.’ Koma iye anandiyankha kuti, ‘Sindidzakupatsani munda wanga wa mpesa.’”
উত্তরে রাজা তাঁকে বললেন, “আমি যিষ্রিয়েলীয় নাবোৎকে বলেছিলাম টাকা নিয়ে তোমার আঙ্গুর ক্ষেত আমাকে দাও; কিংবা যদি সন্তুষ্ট হও, তবে আমি তাঁর পরিবর্তে আর একটা আঙ্গুর খেত তোমাকে দেব,” তাতে সে উত্তর দিল, “আমার আঙ্গুর খেত আপনাকে দেব না।”
7 Ndipo Yezebeli mkazi wake anati, “Kodi umu ndi mmene mumachitira ngati mfumu ya Israeli? Dzukani, idyani! Sangalalani. Ine ndidzakutengerani munda wamphesa wa Naboti wa ku Yezireeli.”
তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে বললেন, “তুমি না ইস্রায়েলের উপর রাজত্ব করছ? ওঠো, খাওয়া দাওয়া কর, আনন্দিত হও। যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুর ক্ষেত আমি তোমাকে দেব।”
8 Choncho Yezebeli analemba makalata mʼdzina la Ahabu, nawadinda chidindo cha mfumu, nawatumiza makalatawo kwa akuluakulu ndi kwa anthu olemekezeka amene ankakhala ndi Naboti mu mzinda mwake.
পরে ঈষেবল আহাবের নাম করে কতগুলো চিঠি লিখে সেগুলোর উপর আহাবের সীলমোহর দিলেন এবং নাবোতের শহরে বাসকারী প্রাচীনদের কাছে ও গণ্যমান্য লোকদের কাছে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।
9 Mʼmakalatamo Yezebeli analemba kuti: “Lengezani kuti anthu asale chakudya ndipo muyike Naboti pa malo aulemu pakati pa anthu.
সেই চিঠিগুলোতে সে এই কথা লিখেছিল, “আপনারা উপবাস ঘোষণা করুন এবং লোকদের মধ্যে নাবোৎকে উঁচু জায়গা দিন।
10 Koma muyike anthu awiri oyipa mtima moyangʼanana naye ndipo iwo achitire umboni kuti watemberera Mulungu ndiponso mfumu. Ndipo mumutulutse ndi kumuponya miyala ndi kumupha.”
১০তার সামনে দুটো আসনে দুজন খারাপ লোককে বসান। তারা এই বলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিক যে, সে ঈশ্বর ও রাজার বিরুদ্ধে অপমানের কথা বলেছে। তারপর তাকে সেখান থেকে বের করে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলুন।”
11 Choncho akuluakulu ndi anthu olemekezeka amene ankakhala ndi Naboti mu mzinda mwake anachita monga analamulira Yezebeli mʼmakalata amene anawalembera.
১১পরে তাঁর শহরে বাসকারী প্রাচীনরা ও গণ্যমান্য লোকেরা ঈষেবলের চিঠিতে লেখা নির্দেশমত কাজ করলেন।
12 Iwo analengeza kuti anthu asale chakudya ndipo anayika Naboti pa malo aulemu pakati pa anthu.
১২তাঁরা উপবাস ঘোষণা করে নাবোৎকে লোকদের মধ্যে উঁচু জায়গায় বসালেন।
13 Ndipo anthu awiri oyipa anabwera nakhala moyangʼanana naye ndipo anamunenera zoyipa Naboti pamaso pa anthu, ponena kuti, “Naboti watemberera Mulungu ndiponso mfumu.” Choncho anamutulutsira kunja kwa mzinda ndi kumuponya miyala ndi kumupha.
১৩তারপর দুজন খারাপ লোক এসে নাবোতের সামনে বসে লোকদের কাছে তার বিরুদ্ধে এই সাক্ষ্য দিল যে, “নাবোৎ ঈশ্বর ও রাজার বিরুদ্ধে অপমানের কথা বলেছে।” তারপর লোকেরা তাকে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল।
14 Atatero anatumiza mawu kwa Yezebeli akuti, “Naboti amuponya miyala ndipo wafa.”
১৪এর পর সেই প্রাচীনরা ঈষেবলের কাছে খবর পাঠালেন যে, “নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে।”
15 Yezebeli atangomva kuti Naboti amuponya miyala ndipo wafa, iye anakamuwuza Ahabu kuti, “Dzukani, katengeni munda wamphesa wa Naboti wa ku Yezireeli umene anawukaniza kukugulitsani. Naboti sali moyonso, koma wafa.”
১৫নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে শুনেই ঈষেবল আহাবকে বললেন, “ওঠ, যিষ্রিয়েলীয় নাবোৎ যে আঙ্গুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চায় নি তার দখল নাও; কারণ নাবোৎ আর বেঁচে নেই, মরে গেছে।”
16 Ahabu atamva kuti Naboti wafa, ananyamuka kukatenga munda wamphesa wa Naboti.
১৬নাবোৎ মারা গেছে শুনে আহাব উঠে নাবোতের আঙ্গুর ক্ষেতের দখল নিতে গেলেন।
17 Ndipo Yehova anayankhula ndi Eliya wa ku Tisibe kuti,
১৭তখন তিশ্‌বীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য প্রকাশিত হল,
18 “Nyamuka, pita ukakumane ndi Ahabu, mfumu ya Israeli amene amalamulira ku Samariya. Pano ali ku munda wamphesa wa Naboti kumene wapita kuti akatenge mundawo kuti ukhale wake.
১৮“ওঠ, শমরিয়াতে ইস্রায়েলের রাজা আহাবের সঙ্গে দেখা করতে যাও। দেখো, সে এখন নাবোতের আঙ্গুর ক্ষেতে আছে। সে ওটার দখল নেবার জন্য সেখানে গেছে।
19 Ukamuwuze kuti: ‘Yehova akuti, Kodi siwapha munthu ndi kumulandanso munda wake?’ Ndipo ukamuwuzenso kuti, ‘Yehova akuti, Pamalo pamene agalu ananyambita magazi a Naboti, pamalo pomwepo agalu adzanyambita magazi ako, inde, akonso!’”
১৯তুমি তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কি একজন লোককে মেরে ফেলেছ এবং তার সম্পত্তি দখল করেছ?’ তারপর তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘কুকুরেরা যেখানে নাবোতের রক্ত চেটে খেয়েছে সেখানে তারা তোমার রক্ত, হ্যাঁ, তোমারই রক্ত চেটে খাবে’।”
20 Ahabu anati kwa Eliya, “Tsono wandipeza, iwe mdani wanga!” Eliya anayankha kuti, “Inde ndakupezani chifukwa mwadzigulitsa kuti muchite zoyipa pamaso pa Yehova.
২০আহাব সেই কথা শুনে এলিয়কে বললেন, “হে আমার শত্রু, এবার কি তুমি আমাকে পেয়েছ?” উত্তরে এলিয় বললেন, “হ্যাঁ, পেয়েছি; কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করবার জন্য তুমি নিজেকে বিক্রি করেছ।
21 Iye akuti ‘Taonani, ine ndidzabweretsa mavuto pa iwe. Ndidzawononga kotheratu zidzukulu zako ndi kuchotsa mu Israeli munthu aliyense wamwamuna wa banja la Ahabu, kapolo kapena mfulu.
২১সেইজন্য সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার উপর বিপদ নিয়ে আসব। তোমাকে আমি একেবারে ধ্বংস করব। আহাব বংশের প্রত্যেক পুরুষকে এবং ইস্রায়েলের মধ্যে দাস ও স্বাধীন লোককে শেষ করে দেব।
22 Ndidzawononga nyumba yako monga momwe ndinawonongera nyumba ya Yeroboamu mwana wa Nebati ndiponso ngati nyumba ya Baasa mwana wa Ahiya, chifukwa wandikwiyitsa Ine ndi kuchimwitsa Israeli.’
২২আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়াম এবং অহিয়ের ছেলে বাশার বংশের মত করব, এর কারণ তোমার অসন্তোষজনক ব্যবহার, যার মাধ্যমে তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ এবং ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছ।
23 “Ndipo kunena za Yezebeli, Yehova akuti, ‘Agalu adzadya Yezebeli mʼmbali mwa khoma la Yezireeli.’
২৩এছাড়া ঈষেবলের সম্বন্ধেও আমি বলছি যে, যিষ্রিয়েলের দেয়ালের কাছে কুকুরেরা তাকে খেয়ে ফেলবে।
24 “Agalu adzadya munthu aliyense wa nyumba ya Ahabu amene adzafere mu mzinda, ndipo mbalame za mu mlengalenga zidzadya aliyense wofera ku thengo.”
২৪আহাবের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে আকাশের পাখীতে’।”
25 (Kunalibe munthu ngati Ahabu, amene anadzigulitsa kuchita zoyipa pamaso pa Yehova, amene anakopedwa ndi mkazi wake Yezebeli.
২৫স্ত্রীর কু পরামর্শ সদাপ্রভুর চোখে যা মন্দ আহাব তাই করবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। তাঁর মত আর কেউ এই রকম কাজ করে নি।
26 Iye anachita zonyansa kwambiri popembedza mafano, monga mmene ankachitira Aamori amene Yehova anawachotsa pamene Aisraeli ankafika).
২৬আর ইস্রায়েলীয়দের সামনে থেকে সদাপ্রভু যে ইমোরীয়দের তাড়িয়ে দিয়েছিলেন, তাদের সমস্ত কাজ অনুসারে তিনি প্রতিমা পূজাকারী অনুগামী হয়ে তিনি জঘন্য কাজ করতেন।
27 Ahabu atamva mawu amenewa, anangʼamba zovala zake, navala ziguduli ndi kusala chakudya. Anagona pa ziguduli, nayenda pangʼonopangʼono.
২৭আহাব সদাপ্রভুর কথা শুনে নিজের কাপড় ছিঁড়ে ফেলে চট পরলেন এবং উপবাস করলেন। তিনি চট পরেই শুয়ে থাকতেন এবং ধীরে ধীরে চলতে লাগলেন।
28 Pamenepo Yehova anayankhula ndi Eliya wa ku Tisibe kuti,
২৮তখন সদাপ্রভুর এই বাক্য তিশ্‌বীয় এলিয়ের কাছে আসল, বলল,
29 “Kodi waona mmene Ahabu wadzichepetsera pamaso panga? Chifukwa wadzichepetsa, sindidzabweretsa mavuto amenewa pa nthawi ya moyo wake, koma ndidzawabweretsa pa nyumba yake pa nthawi ya mwana wake.”
২৯“আহাব আমার সামনে নিজেকে কেমন করে নত করেছে, তুমি কি লক্ষ্য করেছ? সে নিজেকে নত করেছে বলে এই বিপদ আমি তার জীবনকালে আনব না, কিন্তু তার ছেলের জীবনকালে তার বংশের উপরে এই বিপদ আনব।”

< 1 Mafumu 21 >