< 1 Mbiri 9 >

1 Aisraeli onse analembedwa potsata mibado yawo mʼbuku la mafumu a Aisraeli. Anthu a ku Yuda anatengedwa kunka ku ukapolo ku Babuloni chifukwa cha kusakhulupirika kwawo.
ইস্রায়েল ও যিহূদার রাজাদের গ্রন্থের বংশতালিকায় সমস্ত ইস্রায়েল নথিভুক্ত হল। তাদের অবিশ্বস্ততার কারণেই তাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল।
2 Tsono anthu oyamba kukhala mʼmadera awo anali Aisraeli wamba, ansembe, Alevi ndi otumikira ku Nyumba ya Yehova.
নিজেদের নগরে, তাদের নিজস্ব বিষয়সম্পত্তির উপর প্রথমে কিছু ইস্রায়েলী মানুষজন, যাজক, লেবীয় ও মন্দির-সেবকেরাই পুনর্বাসন পেয়েছিল।
3 Anthu a ku Yuda, Benjamini ndi Efereimu ndiponso Manase amene anakhala mu Yerusalemu anali awa:
যিহূদা থেকে, বিন্যামীন থেকে, এবং ইফ্রয়িম ও মনঃশি থেকে যারা জেরুশালেমে বসবাস করল, তারা হল:
4 Utai mwana wa Amihudi, mwana wa Omuri, mwana wa Imuri, mwana wa Bani, chidzukulu cha Perezi mwana wa Yuda.
যিহূদার ছেলে পেরসের এক বংশধর বানি, তাঁর ছেলে ইম্রি, তাঁর ছেলে অম্রি, তাঁর ছেলে অম্মীহূদ ও তাঁর ছেলে উথয়।
5 A banja la Siloni: Asaya mwana wake woyamba pamodzi ndi ana ake.
শীলোনীয়দের মধ্যে থেকে: বড়ো ছেলে অসায় ও তাঁর ছেলেরা।
6 A banja la Zera: Yeueli. Anthu ochokera ku Yuda analipo 690.
সেরহীয়দের মধ্যে থেকে: যুয়েল। যিহূদা থেকে গণিত লোকসংখ্যা 690 জন।
7 A fuko la Benjamini: Salu mwana wa Mesulamu, mwana wa Hodaviya, mwana wa Hasenuya;
বিন্যামীনীয়দের মধ্যে থেকে: মশুল্লমের ছেলে সল্লু, মশুল্লম হোদবিয়ের ছেলে, ও হোদবিয় হসনূয়ের ছেলে:
8 Ibineya mwana wa Yerohamu; Ela mwana wa Uzi, mwana wa Mikiri; ndi Mesulamu mwana wa Sefatiya, mwana wa Reueli mwana wa Ibiniya.
যিরোহমের ছেলে যিবনিয়; মিখ্রির নাতি ও উষির ছেলে এলা; এবং যিবনিয়ের প্রনাতি, রূয়েলের নাতি ও শফটিয়ের ছেলে মশুল্লম;
9 Anthu ochokera ku Benjamini monga analembedwera mwa mibado yawo, analipo 956. Anthu onsewa anali atsogoleri a mabanja awo.
বিন্যামীনের বংশতালিকানুসারে নথিভুক্ত লোকজনের সংখ্যা 956 জন। এইসব লোকজন তাদের পরিবারগুলির কর্তা ছিলেন।
10 Ansembe: Yedaya, Yehoyaribu; Yakini;
যাজকদের মধ্যে থেকে: যিদয়িয়; যিহোয়ারীব; যাখীন;
11 Azariya mwana wa Hilikiya, mwana wa Mesulamu, mwana wa Zadoki mwana wa Merayoti, mwana wa Ahitubi, wamkulu woyangʼanira Nyumba ya Mulungu;
ঈশ্বরের গৃহের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী সেই অসরিয়, যিনি হিল্কিয়ের ছেলে, হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে ও মরায়োৎ অহীটূবের ছেলে ছিলেন;
12 Adaya mwana wa Yerohamu, mwana wa Pasi-Huri, mwana wa Malikiya; ndi Maasai mwana wa Adieli, mwana wa Yahizera, mwana wa Mesulamu, mwana wa Mesilemoti, mwana wa Imeri.
যিরোহমের ছেলে অদায়া, যিরোহম পশ্‌হূরের ছেলে ও পশ্‌হূর মল্কিয়ের ছেলে ছিলেন; এবং অদীয়েলের ছেলে মাসয়, অদীয়েল যহসেরার ছেলে, যহসেরা মশুল্লমের ছেলে, মশুল্লম মশিল্লমীতের ছেলে ও মশিল্লমীত ইম্মেরের ছেলে ছিলেন।
13 Ansembe amene anali atsogoleri a mabanja awo analipo 1,760. Anali anthu amphamvu ndi odziwa kutumikira mʼnyumba ya Mulungu.
যে যাজকেরা তাদের পরিবারগুলির কর্তা ছিলেন, তাদের সংখ্যা হল 1,760 জন। তারা এমন যোগ্য লোক ছিলেন, যারা ঈশ্বরের গৃহে সেবাকাজ করার পক্ষে দায়িত্বশীলও ছিলেন।
14 Alevi: Semaya mwana wa Hasubu, mwana wa Azirikamu, mwana wa Hasabiya, wa mʼbanja la Merari;
লেবীয়দের মধ্যে থেকে: হশূবের ছেলে শময়িয়, হশূব অস্রীকামের ছেলে ও অস্রীকাম মরারীয় হশবিয়ের ছেলে;
15 Bakibakara, Heresi, Galali ndi Mataniya mwana wa Mika, mwana wa Zikiri, mwana wa Asafu;
বকবক্কর, হেরশ, গালল এবং আসফের প্রনাতি, সিখ্রির নাতি ও মীখার ছেলে মত্তনিয়;
16 Obadiya mwana wa Semaya mwana wa Galali, mwana wa Yedutuni ndi Berekiya mwana wa Asa, mwana wa Elikana, amene ankakhala ku midzi ya Anetofati.
যিদূথূনের ছেলে গাললের নাতি ও শময়িয়ের ছেলে ওবদিয়; এবং ইল্‌কানার নাতি ও আসার ছেলে সেই বেরিখিয়, যিনি নটোফাতীয়দের গ্রামে বসবাস করতেন।
17 Alonda a pa makomo: Salumu, Akubu, Talimoni, Ahimani ndi abale awo. Mtsogoleri wawo anali Salumu.
দ্বাররক্ষীরা: শল্লুম, অক্কূব, টল্‌মোন, অহীমান ও তাদের সহকর্মী লেবীয়েরা, যাদের দলপতি ছিলেন শল্লুম।
18 Amenewa amakhala pa chipata cha mfumu kummawa mpaka lero lino. Alonda a gulu la Alevi anali awa:
তারা আজও পর্যন্ত পূর্বদিকের রাজ-দ্বারে মোতায়েন আছেন। এরাই লেবীয় কুলের অন্তর্ভুক্ত দ্বাররক্ষী।
19 Salumu mwana wa Kore, mwana wa Ebiyasafu, mwana wa Kora, pamodzi ndi abale ake a ku banja la makolo ake, Akora aja ankanyangʼanira khomo la Tenti monga ankachitira abambo awo polondera khomo la malo okhalapo Yehova.
কোরহের ছেলে ইবীয়াসফের নাতি ও কোরির ছেলে শল্লুম, এবং তাঁর পরিবারভুক্ত (কোরহীয়) সহকর্মী দ্বাররক্ষীরা ঠিক সেভাবেই তাঁবুর প্রবেশদ্বার রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন, যেভাবে তাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর আবাসের প্রবেশদ্বার রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন।
20 Masiku oyamba Finehasi mwana wa Eliezara anali woyangʼanira alonda apakhomo ndipo Yehova anali naye.
প্রাচীনকালে ইলিয়াসরের ছেলে পীনহসের উপর দ্বাররক্ষীদের দেখাশোনা করার দায়িত্ব ছিল, এবং সদাপ্রভু তাঁর সাথে ছিলেন।
21 Zekariya mwana wa Meselemiya anali mlonda woyangʼanira pa chipata cha tenti ya msonkhano.
সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দ্বাররক্ষী হলেন মশেলেমিয়ের ছেলে সখরিয়।
22 Onse amene anasankhidwa kukhala alonda pa khonde analipo 212. Iwo analembedwa mwa mibado yawo ku midzi yawo. Davide ndi mneneri Samueli ndiwo anawayika mʼmalo awo antchito chifukwa cha kukhulupirika kwawo.
প্রবেশদ্বারে যাদের দ্বাররক্ষী হওয়ার জন্য বেছে নেওয়া হল, তাদের সংখ্যা ছিল মোট 212 জন। তাদের গ্রামগুলিতে তারা বংশতালিকানুসারে নথিভুক্ত হলেন। দাউদ ও ভবিষ্যদ্‌বক্তা শমূয়েল তাদের আস্থাভাজন পদে নিযুক্ত করলেন।
23 Iwo ndi zidzukulu zawo anali oyangʼanira zipata za nyumba ya Yehova imene imatchedwa Tenti.
তারা ও তাদের বংশধরেরা সদাপ্রভুর সেই গৃহের দ্বার রক্ষার দায়িত্ব পেয়েছিলেন—যে গৃহটি সমাগম তাঁবু নামেও পরিচিত।
24 Alonda apakhomowa anali mbali zonse zinayi: kummawa, kumadzulo, kumpoto ndi kummwera.
দ্বাররক্ষীরা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারদিকে থাকতেন।
25 Abale awo a ku midzi yawo amabwera nthawi ndi nthawi kudzagwira ntchito yawo kwa masiku asanu ndi awiri.
গ্রামগুলিতে বসবাসকারী তাদের সহকর্মী লেবীয়রাও মাঝেমধ্যে এসে সাত দিনের জন্য তাদের কাজে সাহায্য করে যেতেন।
26 Koma atsogoleri akuluakulu anayi a alonda, amene anali Alevi, anapatsidwa udindo woyangʼanira zipinda ndi chuma cha nyumba ya Mulungu.
কিন্তু সেই চারজন প্রধান দ্বাররক্ষীকে ঈশ্বরের গৃহের সব ঘর ও ধনসম্পদ রক্ষার দায়িত্ব দেওয়া হল, যারা ছিলেন লেবীয়।
27 Iwo amakhala usiku wonse atayima mozungulira Nyumba ya Mulungu, chifukwa anayenera kuyilondera. Ndipo anali ndi kiyi wotsekulira mmawa uliwonse.
ঈশ্বরের গৃহের চারপাশে মোতায়েন থেকে তারা রাত কাটাতেন, কারণ তাদের সেটি পাহারা দিতে হত; এবং প্রত্যেকদিন সকালে সেটি খোলার জন্য তাদের চাবি রাখার দায়িত্বও দেওয়া হল।
28 Ena amayangʼanira zipangizo zimene amagwiritsa ntchito pa ntchito mʼNyumba ya Mulungu. Iwo amaziwerenga zikamalowetsedwa ndi potulutsidwa.
তাদের মধ্যে কয়েকজনকে মন্দিরের সেবাকাজে ব্যবহারের উপযোগী জিনিসপত্র দেখাশোনার দায়িত্বও দেওয়া হল; সেগুলি আনার ও নিয়ে যাওয়ার সময় তারা সেগুলি গুনে রাখতেন।
29 Ena anapatsidwa udindo wosamalira zipangizo ndi zinthu zina zonse za ku malo opatulika, pamodzi ndi ufa, vinyo, mafuta, lubani ndi zonunkhira.
অন্য কয়েকজনকে আসবাবপত্রাদি ও পবিত্রস্থানের অন্যান্য সব জিনিসপত্র, তথা বিশেষ বিশেষ ময়দা ও দ্রাক্ষারস, এবং জলপাই তেল, ধূপধুনো ও মশলাপাতির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হল।
30 Koma ansembe ena amasakaniza zonunkhirazo.
কিন্তু যাজকদের মধ্যে কয়েকজন মশলাপাতি মিশ্রিত করার দায়িত্ব পালন করতেন।
31 Mlevi wotchedwa Matitiya mwana woyamba wa Salumu wa mʼbanja la Kora, anapatsidwa udindo woyangʼanira zophikidwa mʼziwaya.
কোরহীয় শল্লুমের বড়ো ছেলে মত্তথিয় বলে একজন লেবীয়কে দর্শন-রুটি সেঁকার দায়িত্ব দেওয়া হল।
32 Abale ake ena a mʼbanja la Akohati amaphika buledi wa pa Sabata lililonse amene amayikidwa pa tebulo.
তাদের সহকর্মী লেবীয়দের মধ্যে কয়েকজন কহাতীয়ের উপর দায়িত্ব বর্তে ছিল, যেন তারা প্রত্যেক সাব্বাথবারে টেবিলের উপর রুটি সাজিয়ে রাখেন।
33 Atsogoleri a mabanja a Alevi, amene anali ndi luso loyimba, amakhala mʼzipinda za Nyumba ya Mulungu ndipo samagwira ntchito zina chifukwa ankatumikira usana ndi usiku.
লেবীয় কুলের যে কর্তারা গানবাজনা করতেন, তারা মন্দিরের ঘরগুলিতেই থেকে যেতেন ও তাদের অন্যান্য কাজকর্ম করা থেকে অব্যাহতি দেওয়া হল, কারণ দিনরাত তাদের নিজেদের কাজেই ব্যস্ত থাকতে হত।
34 Onsewa anali atsogoleri a mabanja a Alevi, akuluakulu monga analembedwera pa mibado yawo, ndipo ankakhala mu Yerusalemu.
এরা সবাই তাদের বংশতালিকায় নথিভুক্ত লেবীয় কুলের কর্তা ও প্রধান, এবং তারা জেরুশালেমে বসবাস করতেন।
35 Yeiyeli abambo a Gibiyoni ankakhala ku Gibiyoni. Dzina la akazi awo linali Maaka,
গিবিয়োনের বাবা যিয়ীয়েল গিবিয়োনে বসবাস করতেন। তাঁর স্ত্রীর নাম মাখা,
36 ndipo mwana wawo woyamba kubadwa anali Abidoni, motsatana ndi Zuri, Kisi, Baala, Neri, Nadabu,
ও তাঁর বড়ো ছেলে অব্দোন, পরে জন্মেছিলেন সূর, কীশ, বায়াল, নের, নাদব,
37 Gedori, Ahiyo, Zekariya ndi Mikiloti.
গদোর, অহিয়ো, সখরিয় ও মিক্লোৎ।
38 Mikiloti anabereka Simeamu. Iwonso ankakhala ndi abale awo ku Yerusalemu.
মিক্লোৎ শিমিয়ামের বাবা ছিলেন। তারাও জেরুশালেমে তাদের আত্মীয়স্বজনদের কাছে বসবাস করতেন।
39 Neri anabereka Kisi, Kisi anabereka Sauli, ndipo Sauli anabereka Yonatani, Maliki-Suwa, Abinadabu ndi Esibaala.
নের কীশের বাবা, কীশ শৌলের বাবা, ও শৌল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বায়ালের বাবা।
40 Mwana wa Yonatani anali Meri-Baala, amene anabereka Mika.
যোনাথনের ছেলে: মরীব্-বায়াল, যিনি মীখার বাবা।
41 Ana a Mika anali: Pitoni, Meleki, Tahireya ndi Ahazi.
মীখার ছেলেরা: পিথোন, মেলক, তহরেয় ও আহস।
42 Ahazi anabereka Yara, Yara anabereka Alemeti, Azimaveti ndi Zimuri, ndipo Zimiri anabereka Moza.
আহস যাদের বাবা, যাদ আলেমৎ, অসমাবৎ ও সিম্রির বাবা এবং সিম্রি মোৎসার বাবা।
43 Moza anabereka Bineya. Ana ake anali Refaya, Eleasa ndi Azeli.
মোৎসা বিনিয়ার বাবা; বিনিয়ার ছেলে রফায়, তাঁর ছেলে ইলীয়াসা ও তাঁর ছেলে আৎসেল।
44 Azeli anali ndi ana asanu ndi mmodzi ndipo mayina awo anali awa: Azirikamu, Bokeru, Ismaeli, Seariya, Obadiya ndi Hanani. Awa anali ana a Azeli.
আৎসেলের ছয় ছেলে ছিল, ও এই তাদের নাম: অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। এরা সবাই আৎসেলের ছেলে।

< 1 Mbiri 9 >