< 1 Mbiri 22 >

1 Ndipo Davide anati, “Nyumba ya Yehova Mulungu idzakhala pano, ndiponso guwa lansembe zopsereza za Israeli.”
পরে দাউদ বললেন, “সদাপ্রভু ঈশ্বরের ভবনটি, এবং ইস্রায়েলের জন্য হোমবলির বেদিটিও এখানেই থাকবে।”
2 Choncho Davide analamula kuti asonkhanitse alendo onse amene amakhala mu Israeli ndipo kuchokera pakati pawo anasankha amisiri a miyala kuti aseme miyala yomangira nyumba ya Mulungu.
অতএব দাউদ ইস্রায়েলে বসবাসকারী বিদেশিদের সমবেত করার আদেশ দিলেন এবং ঈশ্বরের ভবন তৈরির কাজে ব্যবহারযোগ্য কাটছাঁট করা পাথরের কাজ করার জন্য তাদের মধ্যে থেকেই কয়েকজন পাথর কাটার লোক নিযুক্ত করলেন।
3 Ndipo anapereka zitsulo zambiri zopangira misomali ya zitseko za pa zipata ndi zolumikiza zake. Anaperekanso mkuwa wochuluka wokanika kuwuyeza.
সদর-দরজার পাল্লায় ও কব্জায় পেরেক লাগানোর জন্য তিনি প্রচুর পরিমাণে লোহার জোগান দিলেন, এবং তিনি এত ব্রোঞ্জের জোগান দিলেন, যা ওজন করে দেখাও সম্ভব হয়নি।
4 Iye anaperekanso mitengo yambiri ya mkungudza, yosawerengeka, pakuti anthu a ku Sidoni ndi a ku Turo anabweretsa yambiri kwa Davide.
এছাড়াও তিনি এত দেবদারু কাঠের গুঁড়ির জোগান দিলেন, যা গুনে দেখা সম্ভব হয়নি, কারণ সীদোনীয় ও সোরীয়রা দাউদের কাছে প্রচুর পরিমাণে দেবদারু কাঠ এনেছিল।
5 Davide anati, “Mwana wanga Solomoni ndi wamngʼono ndipo sadziwa zambiri. Koma nyumba yomwe timangire Yehova iyenera kukhala yaulemerero, yotchuka ndi yokongola pamaso pa anthu a mitundu yonse. Choncho ndikonzekeratu zambiri.” Motero Davide anayikonzekera kwambiri asanamwalire.
দাউদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম ও সে অনভিজ্ঞও বটে, এবং সদাপ্রভুর জন্য যে ভবনটি তৈরি করা হবে, সেটি সব জাতির দৃষ্টিতে হবে বিশাল জাঁকজমকপূর্ণ ও বিখ্যাত এবং জৌলুসে ভরপুর। তাই আমিই সেটির জন্য যাবতীয় প্রস্তুতি নেব।” অতএব মারা যাওয়ার আগেই দাউদ ব্যপক প্রস্তুতি সেরে রেখেছিলেন।
6 Tsono iye anayitana Solomoni mwana wake ndipo anamulamula kuti adzamangire nyumba Yehova Mulungu wa Israeli.
পরে তিনি তাঁর ছেলে শলোমনকে ডেকে তাঁর হাতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য এক ভবন তৈরি করার ভার সঁপে দিলেন।
7 Davide anati kwa Solomoni, “Mwana wanga, ine ndinali ndi maganizo oti ndimangire nyumba Dzina la Yehova Mulungu wanga.
দাউদ শলোমনকে বললেন: “বাছা, আমার ঈশ্বর সদাপ্রভুর নামে একটি ভবন তৈরি করার বাসনা আমার অন্তরে ছিল।
8 Koma Yehova anandiyankhula kuti, ‘Iwe wapha anthu ambiri ndiponso wachita nkhondo zambiri. Sumangira dzina langa nyumba chifukwa wapha anthu ambiri pa dziko lapansi pamaso panga.
কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এসেছিল: ‘তুমি প্রচুর রক্তপাত করেছ ও অনেক যুদ্ধ করেছ। আমার নামাঙ্কিত কোনো ভবন তুমি তৈরি করতে পারবে না, কারণ আমার দৃষ্টিতে এই পৃথিবীতে তুমি প্রচুর রক্তপাত করেছ।
9 Koma udzabala mwana wamwamuna amene adzakhala munthu wamtendere ndi wabata ndipo ndidzamupatsa mpumulo kuchokera kwa adani ake onse a mbali zonse. Dzina lake adzatchedwa Solomoni ndipo Ine ndidzapereka mtendere ndi bata kwa Israeli pa nthawi ya ulamuliro wake.
কিন্তু তোমার এক ছেলে হবে, যে হবে শান্তি ও বিশ্রামযুক্ত এক মানুষ, এবং আমি তাকে তার চারপাশের সব শত্রুর দিক থেকে বিশ্রাম দেব। তার নাম হবে শলোমন, এবং আমি তার রাজত্বকালে ইস্রায়েলকে শান্তি ও নিস্তরঙ্গ পরিবেশ দেব।
10 Iye ndiye adzandimangire nyumba. Adzakhala mwana wanga ndipo Ine ndidzakhala abambo ake. Ndipo ndidzakhazikitsa mpando wake waufumu mʼdziko la Israeli mpaka muyaya.’”
সেই আমার নামাঙ্কিত এক ভবন তৈরি করবে। সে আমার ছেলে হবে ও আমি তার বাবা হব। ইস্রায়েলের উপর তার রাজত্বের সিংহাসন আমি চিরস্থায়ী করব।’
11 “Tsopano mwana wanga, Yehova akhale nawe ndipo upambane ndi kumanga Nyumba ya Yehova Mulungu wako, monga momwe Iye ananenera kuti udzatero.
“এখন, বাছা, সদাপ্রভু তোমার সহবর্তী হোন, এবং তুমি সাফল্য লাভ করো ও তোমার ঈশ্বর সদাপ্রভুর বলা কথামতো তুমিই তাঁর এক ভবন তৈরি করো।
12 Yehova akupatse nzeru ndi kumvetsetsa pamene Iye adzakuyika kukhala wolamulira Israeli, kuti udzasunge malamulo a Yehova Mulungu wako.
তোমাকে ইস্রায়েলের উপর শাসকপদে নিযুক্ত করার পর সদাপ্রভু যেন তোমাকে প্রজ্ঞা ও বোধবুদ্ধি দেন, যার ফলস্বরূপ তুমি যেন তোমার ঈশ্বর সদাপ্রভুর বিধিবিধান পালন করে যেতে পারো।
13 Ndipo udzapambana ngati udzamvera mosamala malangizo ndi malamulo amene Yehova anapereka kwa Aisraeli kudzera mwa Mose. Khala wamphamvu ndi wolimba mtima. Usachite mantha kapena kutaya mtima.
ইস্রায়েলের জন্য মোশিকে সদাপ্রভু যে বিধি ও বিধান দিলেন, সেগুলি যদি তুমি সতর্কতাপূর্বক পালন করে যেতে পারো তবে তুমি সাফল্য পাবে। বলবান ও সাহসী হও। ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না।
14 “Ine movutikira kwambiri ndapereka ku Nyumba ya Mulungu matani 3,400 agolide, matani 34,000 asiliva, ndiponso mkuwa ndi chitsulo, matabwa ndi miyala. Ndipo iwe utha kuwonjezerapo pa zimenezi.
“সদাপ্রভুর মন্দিরের জন্য আমি খুব কষ্ট করে এক লাখ তালন্ত সোনা, ও দশ লাখ তালন্ত রুপো জোগাড় করেছি, এছাড়াও এত ব্রোঞ্জ ও লোহা জোগাড় করেছি যা ওজন করে দেখা সম্ভব নয়, এবং কাঠ ও পাথরও জোগাড় করেছি। এর সাথে তুমি আরও অনেক কিছু যোগ করতে পারো।
15 Iwe uli ndi antchito ambiri: osema miyala, amisiri a miyala, ndi amisiri a matabwa, komanso anthu ambiri aluso la ntchito zosiyanasiyana,
তোমার কাছে প্রচুর কাজের লোক আছে: পাথর কাটার লোক, রাজমিস্ত্রি ও ছুতোরমিস্ত্রি, এছাড়াও সব ধরনের কাজে দক্ষ লোকও তোমার কাছে আছে
16 zagolide ndi zasiliva, zamkuwa, zazitsulo, amisiri osawerengeka. Tsopano yamba ntchito, ndipo Yehova akhale nawe.”
যেমন, সোনা ও রুপো, ব্রোঞ্জ ও লোহার—এত কারিগর আছে, যাদের সংখ্যা গুনে শেষ করা যায় না। এখন তবে কাজ শুরু করো, এবং সদাপ্রভু তোমার সহবর্তী থাকুন।”
17 Tsono Davide analamula atsogoleri onse a Israeli kuti athandize Solomoni mwana wake.
পরে দাউদ ইস্রায়েলের সব নেতাকে আদেশ দিলেন, যেন তারা তাঁর ছেলে শলোমনকে সাহায্য করেন।
18 Iye anawawuza kuti, “Kodi Yehova Mulungu, sali nanu? Ndipo Iye siwakupatsani mpumulo mbali zonse? Pakuti Iyeyo wapereka eni nthaka kwa inu ndipo dziko lili pa ulamuliro wa Yehova ndi anthu ake.
তিনি তাদের বললেন, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কি তোমাদের সহবর্তী নন? আর তিনি কি সবদিক থেকে তোমাদের বিশ্রাম দেননি? কারণ দেশের অধিবাসীদের তিনি আমার হাতে সঁপে দিয়েছেন, এবং এই দেশ সদাপ্রভুর ও তাঁর প্রজাদের অধীনস্থ হয়েছে।
19 Tsono perekani mtima wanu ndi moyo wanu kufunafuna Yehova Mulungu wanu. Yambani kumanga malo opatulika a Yehova Mulungu, kuti mubweretse Bokosi la Chipangano la Yehova ndi zinthu zopatulika za Mulungu mʼNyumba ya Mulungu imene idzamangidwa chifukwa cha dzina la Yehova.”
এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য তোমরা তোমাদের মনপ্রাণ সমর্পণ করো। সদাপ্রভু ঈশ্বরের পীঠস্থান তৈরি করার কাজ শুরু করে দাও, যেন যে মন্দিরটি সদাপ্রভুর নামে তৈরি করা হবে সেখানে তোমাদের পক্ষে সদাপ্রভুর সেই নিয়ম-সিন্দুকটি ও ঈশ্বরের অধিকারভুক্ত পবিত্র জিনিসপত্র আনা সম্ভব হয়।”

< 1 Mbiri 22 >