< 1 Mbiri 14 >
1 Hiramu mfumu ya ku Turo inatumiza amithenga kwa Davide pamodzi ndi mitengo ya mkungudza ndiponso amisiri a miyala ndi amisiri a matabwa kuti adzamumangire nyumba yaufumu.
ইত্যবসরে সোরের রাজা হীরম দাউদের জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করার লক্ষ্যে দেবদারু কাঠের গুঁড়ি, পাথর-মিস্ত্রি ও ছুতোরমিস্ত্রি সমেত কয়েকজন দূতকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন।
2 Choncho Davide anazindikira kuti Yehova wamukhazikitsa kukhala mfumu ya Israeli ndipo wakuza kwambiri ufumu wake chifukwa cha anthu ake, Aisraeli.
আর দাউদ বুঝতে পেরেছিলেন যে সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর প্রজা ইস্রায়েলের জন্য তাঁর রাজ্য যথেষ্ট উন্নতি লাভ করেছে।
3 Davide anakwatira akazi ena ambiri ku Yerusalemu ndipo anabereka ana aamuna ndi aakazi ambiri.
জেরুশালেমে গিয়ে দাউদ আরও কয়েকজন মহিলাকে বিয়ে করলেন ও আরও অনেক ছেলেমেয়ের বাবা হলেন।
4 Mayina a ana amene anaberekera ku Yerusalemu anali awa: Samua, Sobabu, Natani, Solomoni,
সেখানে তাঁর যেসব সন্তানের জন্ম হল, তাদের নাম হল: শম্মূয়, শোবব, নাথন, শলোমন,
5 Ibihari, Elisua, Elipeleti,
যিভর, ইলীশূয়, এলফেলেট,
7 Elisama, Beeliada ndi Elifeleti.
ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।
8 Afilisti atamva kuti Davide wadzozedwa kukhala mfumu ya dziko lonse la Israeli, iwo anapita mwamphamvu kukamusakasaka. Koma Davide atamva zimenezi anapita kukakumana nawo.
ফিলিস্তিনীরা যখন শুনতে পেয়েছিল দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত হয়েছেন, তখন সর্বশক্তি প্রয়োগ করে তারা তাঁকে খুঁজতে শুরু করল, কিন্তু দাউদ সেকথা শুনে তাদের সম্মুখীন হওয়ার জন্য ছুটে গেলেন।
9 Ndipo Afilisti anabwera ndi kulanda zinthu mʼChigwa cha Refaimu.
ইত্যবসরে ফিলিস্তিনীরা এসে রফায়ীম উপত্যকায় হানা দিয়েছিল;
10 Davide anafunsa Mulungu kuti, “Kodi ndipite kukathira nkhondo Afilisti? Kodi mukawapereka mʼmanja mwanga?” Yehova anamuyankha kuti, “Pita, Ine ndidzawapereka mʼmanja mwako.”
তাই দাউদ ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলেন: “আমি কি গিয়ে ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের সমর্পণ করবে?” সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন, “যাও, তাদের আমি তোমার হাতে সমর্পণ করব।”
11 Choncho Davide ndi anthu ake anapita ku Baala-Perazimu ndi kugonjetsa Afilistiwo. Iye anati, “Monga amasefukira madzi, Mulungu waphwanya adani anga ine ndikuona.” Motero anawatcha malowa Baala Perazimu.
তখন দাউদ ও তাঁর লোকজন বায়াল-পরাসীমে উঠে গেলেন, ও সেখানে তিনি তাদের পরাজিত করলেন। তিনি বললেন, “জল যেভাবে বাঁধ ভেঙে বের হয়ে আসে, ঈশ্বরও সেভাবে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেঙে দিয়েছেন।” তাই সেই স্থানটির নাম দেওয়া হল বায়াল-পরাসীম।
12 Afilisti anasiya milungu yawo kumeneko ndipo Davide analamulira kuti itenthedwe ndi moto.
ফিলিস্তিনীরা সেখানে তাদের দেবতাদের মূর্তিগুলি ফেলে রেখে গেল, এবং দাউদ সেগুলি আগুনে পুড়িয়ে দেওয়ার আদেশ দিলেন।
13 Nthawi inanso Afilisti anadzalanda katundu mu Chigwamo.
আরও একবার ফিলিস্তিনীরা সেই উপত্যকায় হানা দিয়েছিল;
14 Choncho Davide anafunsa Mulungu ndipo Mulunguyo anayankha kuti, “Usapite molunjika, koma uzungulire kumbuyo kwawo. Ukawathire nkhondo patsogolo pa mitengo ya mkandankhuku.
তাই দাউদ আবার ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলেন, এবং ঈশ্বর তাঁকে উত্তর দিলেন, “তুমি সরাসরি তাদের দিকে যেয়ো না, বরং চারপাশ থেকে তাদের ঘিরে ধরে সেই চিনার গাছগুলির সামনে গিয়ে তাদের আক্রমণ করো।
15 Mukakangomva phokoso pa msonga za mitengo ya mkandankhuku, mukapite kukamenyana nawo, chifukwa izi zikasonyeza kuti Mulungu ali patsogolo panu kukantha ankhondo a Afilisti.”
চিনার গাছগুলির মাথায় যেই না তুমি কুচকাওয়াজের শব্দ শুনবে, তৎক্ষণাৎ যুদ্ধ-অভিযান চালাবে, কারণ এর অর্থ হল এই যে ফিলিস্তিনী সৈন্যদলকে যন্ত্রণা করার জন্য তোমার আগেই ঈশ্বর স্বয়ং এগিয়ে গিয়েছেন।”
16 Kotero Davide anachita zimene Mulungu anamulamulira ndipo anakantha ankhondo a Afilisti njira yonse kuchokera ku Gibiyoni mpaka ku Gezeri.
অতএব দাউদ ঈশ্বরের আদেশানুসারেই কাজ করলেন, এবং তারা সেই ফিলিস্তিনী সৈন্যদলকে একেবারে সেই গিবিয়োন থেকে গেষর পর্যন্ত যন্ত্রণা করে ফেলে দিলেন।
17 Choncho mbiri ya Davide inafalikira dziko lonse, ndipo Yehova anachititsa kuti mayiko ena azimuopa.
এইভাবে দাউদের সুনাম প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়েছিল, এবং সদাপ্রভু সব জাতির মনে দাউদের সম্বন্ধে এক ভয়ভাব উৎপন্ন করলেন।