< সখরিয় ভাববাদীর বই 1 >

1 দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের অষ্টম মাসে, সদাপ্রভুর বাক্য বেরিখিয়ের ছেলে ভাববাদী সখরিয়ের কাছে এল, বেরিখিয় ছিল ইদ্দোর ছেলে।
Mwezi wachisanu ndi chitatu, mʼchaka chachiwiri cha ulamuliro wa Dariyo, Yehova anayankhula ndi mneneri Zekariya mwana wa Berekiya, mwana wa Ido, kuti:
2 “সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের উপর ভীষণ রেগে ছিলেন।
“Yehova anakwiya kwambiri ndi makolo anu.
3 অতএব লোকদের বলো, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘আমার দিকে ফেরো,’ সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, ‘আর আমিও তোমাদের দিকে ফিরব,’ সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
Choncho awuze anthuwa kuti, ‘Yehova Wamphamvuzonse akuti, ‘Bwererani kwa Ine,’ akutero Yehova Wamphamvuzonse. ‘Ndipo Ine ndidzabwerera kwa inu,’ akutero Yehova Wamphamvuzonse.
4 তোমাদের পূর্বপুরুষদের মতো হোয়ো না, যাদের কাছে আগেকার ভাববাদীরা ঘোষণা করেছিল সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘তোমাদের মন্দ পথ এবং তোমাদের মন্দ অভ্যাস থেকে ফেরো।’ কিন্তু তারা আমার কথা শোনেনি বা মনোযোগ দেয়নি, এই কথা সদাপ্রভু ঘোষণা করেন।
Musakhale ngati makolo anu, amene aneneri akale anawalalikira kuti: Yehova Wamphamvuzonse akuti, ‘Tsopano lekani njira zanu zoyipa ndi machitidwe anu oyipawo.’ Koma iwo sanamvere kapena kulabadira za Ine, akutero Yehova.
5 তোমাদের পূর্বপুরুষেরা এখন কোথায়? তারা এবং ভাববাদীরা কি চিরকাল বেঁচে থাকে?
Kodi makolo anuwo ali kuti tsopano? Nanga aneneri, kodi amakhalapo mpaka muyaya?
6 কিন্তু আমি আমার দাস ভাববাদীদের যেসব আদেশ দিয়েছিলাম, আমার সেই বাক্য এবং আদেশ অনুসারে কি তোমাদের পূর্বপুরুষেরা করেনি? “তখন তারা মন ফিরিয়ে বলেছিল, ‘সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের পথ এবং অভ্যাসের জন্য যা প্রাপ্য তাই তিনি আমাদের প্রতি করেছেন, যেমন তিনি করতে মনস্থির করেছিলেন।’”
Kodi mawu anga ndi malangizo anga, amene ndinawawuza atumiki anga aneneri, suja anawachitira makolo anu? “Tsono iwo analapa ndi kunena kuti, ‘Yehova Wamphamvuzonse watichitira zomwe zikuyenera njira zathu ndi machitidwe athu, monga anatsimikiza kuti adzachita.’”
7 দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের এগারো মাসের, অর্থাৎ শবাট মাসের, চব্বিশ দিনের দিন সদাপ্রভুর বাক্য বেরিখিয়ের ছেলে ভাববাদী সখরিয়ের কাছে এল, বেরিখিয় ছিল ইদ্দোর ছেলে।
Tsiku la 24 la mwezi wa 11, mwezi wa Sebati, chaka chachiwiri cha ulamuliro wa Dariyo, Yehova anayankhula ndi Zekariya mwana wa Berekiya, mwana wa Ido.
8 রাতের বেলায় আমি একটি দর্শন দেখলাম, এবং আমি দেখলাম একজন লোক একটি লাল ঘোড়ায় চড়ে আছে। সে একটি খাদের ভিতরে মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিল। তার পিছনে লাল, বাদামি এবং সাদা ঘোড়া ছিল।
Nthawi ya usiku ndinaona masomphenya. Ndinaona munthu atakwera pa kavalo wofiira. Iye anayima pakati pa mitengo ya mchisu mʼchigwa. Kumbuyo kwake kunali akavalo ofiira, akhofi ndi oyera.
9 আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এগুলি কী?” যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, “সেগুলি কী তা আমি তোমাকে দেখাব।”
Ine ndinafunsa kuti, “Mbuye wanga, kodi zimenezi ndi chiyani?” Mngelo amene amayankhula nane anayankha kuti, “Ndidzakuonetsa kuti zimenezi ndi chiyani.”
10 তখন যে লোকটি মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিলেন তিনি ব্যাখ্যা করলেন, “সারা পৃথিবীতে ঘুরে দেখবার জন্য সদাপ্রভু এগুলিকে পাঠিয়েছেন।”
Pamenepo munthu amene anayima pakati pa mitengo ya mchisu anafotokoza kuti, “Amenewa ndiwo amene Yehova wawatuma kuti ayendere dziko lonse lapansi.”
11 আর সদাপ্রভুর যে দূত মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিলেন তাঁকে ঘোড়াসওয়ারেরা বলল, “আমরা সারা পৃথিবীতে ঘুরে দেখলাম যে, সমগ্র জগতে সুস্থিরতা ও শান্তি বিরাজমান।”
Ndipo okwera pa akavalo enawo anafotokoza kwa mngelo wa Yehova, amene anayima pakati pa mitengo ya mchisu kuti, “Ife tayendera dziko lonse lapansi ndipo tapeza kuti dziko lonselo lili pa bata ndi mtendere.”
12 তখন সদাপ্রভুর দূত বললেন, “সর্বশক্তিমান সদাপ্রভু, তুমি জেরুশালেম ও যিহূদার নগরগুলির উপর এই যে সত্তর বছর অসন্তুষ্ট হয়ে রয়েছ তাদের উপর আর কত কাল তুমি মমতা না করে থাকবে?”
Tsono mngelo wa Yehova anati, “Yehova Wamphamvuzonse, kodi mpaka liti mudzakhala osaonetsa chifundo chanu kwa Yerusalemu ndi mizinda ya Yuda, amene mwawakwiyira kwa zaka izi 70?”
13 তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন সদাপ্রভু তাঁকে অনেক মঙ্গলের ও সান্ত্বনার কথা বললেন।
Choncho Yehova anayankhula mawu abwino ndi achitonthozo kwa mngelo amene ankayankhula nane.
14 তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, “তুমি এই কথা ঘোষণা করো: সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন ‘জেরুশালেম ও সিয়োনের জন্য আমি অন্তরে খুব উদ্যোগী হয়েছি,
Pamenepo mngelo amene ankayankhula nane anati, “Lengeza mawu awa: Yehova Wamphamvuzonse akuti, ‘Ine ndikuchitira nsanje Yerusalemu ndi Ziyoni,
15 কিন্তু নিশ্চিন্তে থাকা জাতিগুলির উপরে আমি ভীষণ অসন্তুষ্ট হয়েছি। আমি কেবল অল্প অসন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু জাতিরা তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছিল।’
koma ndakwiya kwambiri ndi anthu a mitundu ina amene akuganiza kuti ali pa mtendere. Ndinakwiyira anthu anga pangʼono pokha, koma iwo anawonjeza kuzunza anthu angawo.’
16 “অতএব, সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি জেরুশালেমকে মমতা করার জন্য ফিরে আসব, এবং সেখানে আবার আমার গৃহ পুনর্নির্মিত হবে। আর জেরুশালেম নির্মাণের জন্য মাপ নেওয়া হবে,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“Choncho, Yehova akuti, ‘Ndidzabwerera ku Yerusalemu ndi mtima wachifundo, nyumba yanga adzayimanganso kumeneko. Ndipo adzatenganso chingwe choyezera kuti amange Yerusalemu,’ akutero Yehova Wamphamvuzonse.
17 “আরও ঘোষণা করো: সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘আমার নগরগুলি আবার মঙ্গলে উপচে পড়বে, এবং সদাপ্রভু আবার সিয়োনকে সান্ত্বনা দেবেন এবং জেরুশালেমকে মনোনীত করবেন।’”
“Lengezanso kuti, Yehova Wamphamvuzonse akuti, ‘Mizinda yanga idzakhalanso ndi zokoma zosefukira ndipo Yehova adzatonthoza Ziyoni ndi kusankhanso Yerusalemu.’”
18 তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে চারটি শিং ছিল!
Kenaka ndinayangʼananso, ndipo patsogolo panga panali nyanga zinayi.
19 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তাঁকে আমি জিজ্ঞাসা করলাম, “এগুলি কি?” তিনি উত্তর দিলেন, “এগুলি সেই শিং যা যিহূদা, ইস্রায়েল এবং জেরুশালেমকে ছিন্নভিন্ন করেছে।”
Ndinamufunsa mngelo amene amayankhula nane kuti, “Kodi zimenezi ndi chiyani?” Iye anandiyankha kuti, “Izi ndi nyanga zimene zinabalalitsa Yuda, Israeli ndi Yerusalemu.”
20 সদাপ্রভু তারপর আমাকে চারজন কারিগরকে দেখালেন।
Kenaka Yehova anandionetsa amisiri azitsulo anayi.
21 আমি জিজ্ঞাসা করলাম, “এরা কী করতে আসছে?” তিনি উত্তর দিলেন, “সেই শিংগুলি হল সেইসব জাতির শক্তি যারা যিহূদার লোকদের এমনভাবে ছিন্নভিন্ন করেছে যে, তারা কেউ মাথা তুলতে পারেনি, কিন্তু সেইসব জাতিকে ভয় দেখাবার জন্য ও তাদের শক্তি ধ্বংস করবার জন্য এই কারিগরেরা এসেছে।”
Ndinafunsa kuti, “Amisiri a zitsulowa akudzachita chiyani?” Iye anayankha kuti, “Izi ndi nyanga zimene zinabalalitsa Yuda kotero kuti panalibe wina amene akanalimbana nazo, koma amisiri a zitsulowa abwera kudzaziopseza ndi kugwetsa nyanga zimenezi za mitundu ya anthu amene analimbana ndi dziko la Yuda ndi kubalalitsa anthu ake.”

< সখরিয় ভাববাদীর বই 1 >