< সখরিয় ভাববাদীর বই 7 >

1 রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিশ্‌লেব নামক নবম মাসের চতুর্থ দিন সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল।
A shekara ta huɗu ta Sarki Dariyus, maganar Ubangiji ta zo wa Zakariya a rana ta huɗu ta watan tara, wato, watan Kisleb.
2 বেথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাদের লোকদের সদাপ্রভুর কাছে বিনতি করতে পাঠিয়েছিল
Mutanen Betel sun aika Sharezer da Regem-Melek, tare da mutanensu su nemi tagomashin Ubangiji
3 সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহের যাজকদের ও ভাববাদীদের একথা জিজ্ঞাসা করার দ্বারা, “আমি এত বছর যেমন করে এসেছি সেভাবে কি পঞ্চম মাসেও শোকপ্রকাশ ও উপবাস করব?”
ta wurin tambayar firistocin da kuma annabawan gidan Ubangiji Maɗaukaki, “Ko ya kamata in yi makoki da azumi a wata na biyar, yadda na yi a shekaru masu yawa?”
4 পরে সর্বশক্তিমান সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,
Sai maganar Ubangiji Maɗaukaki ta zo mini ta ce,
5 “তুমি দেশের সব লোকদের ও যাজকদের জিজ্ঞাসা করো, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোকপ্রকাশ ও উপবাস করেছ, তা কি সত্যিই আমার উদ্দেশে করেছ?
“Ka tambayi dukan mutanen ƙasar da firistoci cewa, ‘Sa’ad da kuka yi makoki da azumi a wata na biyar da na bakwai dukan shekaru saba’in nan, a ainihi saboda ni kuka yi azumi?
6 আর যখন তোমরা খেয়েছ ও পান করেছ, তোমরা কি নিজেদের জন্যই তা করোনি?
Kuma sa’ad da kuke ci kuke sha, ba kanku kuke yi wa shagali ba?
7 যখন জেরুশালেম ও তার চারপাশের নগরগুলিতে লোকজন বাস করছিল ও সেগুলির অবস্থার উন্নতি হয়েছিল আর নেগেভ ও পশ্চিমের নিচু পাহাড়ি এলাকায় যখন লোকদের বসতি ছিল তখনও কি সদাপ্রভু এসব কথা পূর্বতন ভাববাদীদের মাধ্যমে বলেননি?’”
Ashe, ba kalmomin da Ubangiji ya faɗi ke nan ta bakin annabawan farko ba sa’ad da Urushalima da garuruwan da suke kewaye da ita suke hutawa, suke cikin wadata, akwai kuma mutane a Negeb da yammancin gindin tuddai?’”
8 আর সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল,
Sai maganar Ubangiji ta sāke zuwa wa Zakariya cewa,
9 “সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের প্রতি করুণা করো ও সহানুভূতি দেখাও।
“Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, ‘Ku yi shari’ar gaskiya; ku nuna jinƙai da tausayi ga juna.
10 তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশিদের বা গরিবদের উপর অত্যাচার কোরো না। একে অন্যের বিষয় হৃদয়ে মন্দ চিন্তা কোরো না।’
Kada ku danne gwauruwa ko maraya, baƙo ko talaka. A cikin zuciyarku kada ku yi mugun tunani game da juna.’
11 “কিন্তু তারা তা শুনতে চায়নি; একগুঁয়েমি করে তারা পিছন ফিরে তাদের কান বন্ধ করে রেখেছিল।
“Amma suka ƙi su saurara; da taurinkai suka juya bayansu suka kuma toshe kunnuwansu.
12 তারা তাদের হৃদয় চকমকি পাথরের মতো শক্ত করেছিল এবং বিধানের কথা অথবা সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর আত্মা দ্বারা আগেকার ভাববাদীদের মাধ্যমে যে বাক্য পাঠিয়েছিলেন তা যেন শুনতে না হয়। এই জন্য তাদের উপর সর্বশক্তিমান সদাপ্রভুর মহাক্রোধ উপস্থিত হয়েছিল।
Suka taurare zukatansu kamar dutse, suka ƙi jin abin da doka ko kuma maganar Ubangiji Maɗaukaki take faɗi wadda ya aika ta wurin Ruhunsa ta wurin annabawan farko. Saboda haka Ubangiji Maɗaukaki ya ji fushi ƙwarai.
13 “‘আমি যখন ডেকেছিলাম, তারা শোনেনি; সেইজন্য তারা যখন ডাকবে, আমিও শুনব না,’ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
“‘Sa’ad da na yi kira, ba su saurara ba; saboda haka sa’ad da suka kira, ba zan saurara ba,’ in ji Ubangiji Maɗaukaki.
14 ‘আমি তাদের ঘূর্ণিঝড় দিয়ে অপরিচিত জাতিদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপরে তাদের দেশ এত জনশূন্য হয়ে পড়েছিল যে, সেখানে কেউ যাওয়া-আসা করত না। এইভাবে তারা সেই সুন্দর দেশটাকে জনশূন্য করেছিল।’”
‘Na warwatsar da su da guguwa a cikin dukan ƙasashe, inda suka zama baƙi. Aka bar ƙasar ta zama kango bayansu, da har ba mai shiga ko fita. Haka suka sa ƙasan nan mai daɗi ta zama kango.’”

< সখরিয় ভাববাদীর বই 7 >