< সখরিয় ভাববাদীর বই 2 >
1 তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে মাপের দড়ি হাতে একজন লোক ছিল!
Kenaka ndinayangʼananso, ndipo ndinaona munthu atanyamula chingwe choyezera mʼmanja mwake.
2 আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি উত্তর দিলেন, “জেরুশালেমকে মাপতে, সেটা কত চওড়া আর কত লম্বা তা দেখতে যাচ্ছি।”
Ndipo ndinafunsa kuti, “Kodi ukupita kuti?” Anandiyankha kuti, “Akukayeza Yerusalemu kuti ndidziwe mulifupi mwake ndi mulitali mwake.”
3 তারপর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে এলেন
Taonani, mngelo amene amayankhula nane uja akuchoka, mngelo wina anabwera kudzakumana naye
4 এবং তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ওই যুবককে বলুন, ‘জেরুশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশি হওয়ার দরুন তাতে কোনও প্রাচীর থাকবে না।
ndipo anamuwuza kuti, “Thamanga, kamuwuze mnyamatayo kuti, ‘Yerusalemu udzakhala mzinda wopanda malinga chifukwa mudzakhala anthu ambiri ndiponso ziweto zochuluka.
5 এবং আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমাস্বরূপ হব,’ সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Ndipo Ine mwini ndidzakhala linga lamoto kuteteza mzindawo,’ akutero Yehova, ‘ndipo ndidzakhala ulemerero mʼkati mwake.’
6 “এসো! এসো! উত্তর দেশ থেকে পালাও,” সদাপ্রভু এই কথা বলেন, “কেননা আমি তোমাদের আকাশে বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে দিয়েছি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“Tulukani! Tulukani! Thawaniko ku dziko la kumpoto,” akutero Yehova, “pakuti ndinakumwazirani ku mphepo zinayi zamlengalenga,” akutero Yehova.
7 “এসো, হে সিয়োন! তোমরা যারা ব্যাবিলনে বাস করছ, পালাও!”
“Tuluka, iwe Ziyoni! Thawa, iwe amene umakhala mʼdziko la mwana wamkazi wa Babuloni!”
8 কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সেই প্রতাপান্বিত জন যারা তোমাদের লুট করেছে তাদের বিরুদ্ধে আমাকে পাঠানোর পরে—কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে—
Pakuti Yehova Wamphamvuzonse akuti, “Atatha kundilemekeza wanditumiza kwa anthu a mitundu ina amene anakufunkhani; pakuti aliyense wokhudza inu wakhudza mwanadiso wanga.
9 আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমার হাত উঠাব যাতে তাদের দাসেরা তাদের লুট করবে। তখন তারা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।
Ndithu Ine ndidzawamenya anthuwo ndi dzanja langa ndipo amene anali akapolo awo ndiye adzawalande zinthu. Pamenepo mudzadziwa kuti Yehova Wamphamvuzonse ndiye wandituma.
10 “হে সিয়োন-কন্যা, আনন্দগান করো এবং খুশি হও। কেননা আমি আসছি, এবং আমি তোমাদের মধ্যে বাস করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“Iwe mwana wamkazi wa Ziyoni, fuwula ndipo sangalala. Pakuti taona ndikubwera, ndipo ndidzakhala pakati pako,” akutero Yehova.
11 “সেদিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
“Nthawi imeneyo anthu a mitundu yambiri adzabwera kwa Yehova ndipo adzasanduka anthu anga. Ndidzakhala pakati pako ndipo iwe udzadziwa kuti Yehova Wamphamvuzonse wandituma kwa iwe.
12 সদাপ্রভু পবিত্র দেশে নিজের অংশ বলে যিহূদাকে অধিকার করবেন ও জেরুশালেমকে আবার মনোনীত করবেন।
Yehova adzachititsa kuti Yuda akhale chuma chake mʼdziko lopatulika ndipo adzasankhanso Yerusalemu.
13 সমস্ত মানুষ, সদাপ্রভুর সামনে নীরব হও, কেননা তিনি নিজের পবিত্র বাসস্থানের মধ্য থেকে বের হয়ে এসেছেন।”
Khalani chete pamaso pa Yehova anthu nonse, chifukwa Iye wavumbuluka kuchoka ku malo ake opatulika.”