< শলোমনের পরমগীত 7 >
1 হে রাজদুহিতা! পাদুকা পরিহিত তোমার দুটি চরণ কী মনোহর! তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ, যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।
Iwe namwali waufumu, mapazi ako ngokongola mu nsapato wavalazo! Ntchafu zako nʼzowumbika bwino ngati miyala yamtengowapatali, ntchito ya manja ya mmisiri waluso.
2 তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো, যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না। তোমার কটিদেশ যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ।
Mchombo wako uli ngati chikho chowumbika bwino chimene nthawi zonse ndi chodzaza ndi vinyo. Chiwuno chako ndi choningʼa ngati mtolo wa tirigu utazunguliridwa ndi maluwa okongola.
3 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক, যেন গজলা হরিণীর যমজ শাবক।
Mawere ako akuoneka ngati ana awiri a mbawala, ngati mphoyo zamapasa.
4 তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার। তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের পাশে অবস্থিত হিষ্বোনের সরোবরগুলির মতো। তোমার নাক যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।
Khosi lako lili see! ngati nsanja ya mnyanga wa njovu. Maso ako ali ngati mayiwe a ku Hesiboni, amene ali pafupi ndi chipata cha Bati Rabimu. Mphuno yako ili ngati nsanja ya ku Lebanoni, yoyangʼana ku Damasiko.
5 তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট। তোমার কেশরাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা, যে অসামান্য অলকগুচ্ছে রাজাও বন্দি হয়ে যান।
Mutu wako uli bwinobwino nengʼaa ngati phiri la Karimeli. Tsitsi lako lili ngati nsalu yakuda yaufumu; mfumu yakopeka ndi maonekedwe ake okongola.
6 হে মোর প্রেম, তুমি কত সুন্দর এবং তোমার মাধুর্যের কারণে কী মনোহর তোমার ব্যক্তিত্ব!
Ndiwe wokongola kwambiri ndiponso wosangalatsa, iwe wokondedwa, namwali wokondweretsawe!
7 তোমার দীর্ঘাঙ্গী চেহারা খেজুর গাছের মতো আর তোমার দুটি স্তন একগুচ্ছ ফলের মতো।
Msinkhu wako uli ngati mtengo wa mgwalangwa, ndipo mawere ako ali ngati phava la zipatso.
8 আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব; এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।” তোমার স্তনদ্বয় হয়ে উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ, তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে,
Ndinati, “Ndikwera mtengo wa mgwalangwa; ndidzathyola zipatso zake.” Mawere ako ali ngati maphava a mphesa, fungo la mpweya wako lili ngati ma apulosi,
9 আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম। প্রেমিকা এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক, যা তাঁর দন্তশ্রেণী ও ওষ্ঠাধর বেয়ে ধীরে প্রবাহিত হবে।
ndipo pakamwa pako pali ngati vinyo wokoma kwambiri. Mkazi Tsono vinyo ameneyu amuthirire wachikondi wanga, ayenderere bwino pa milomo yake ndi mano ake.
10 আমি কেবলমাত্র আমার প্রেমিকের এবং আমার প্রতি তিনি আসক্ত।
Wokondedwayo ine ndine wake, ndipo chilakolako chake chili pa ine.
11 ওগো মোর প্রেমিক, এসো, আমরা পল্লীগ্রামের দিকে যাই, চলো আমরা গ্রামদেশে গিয়ে নিশিযাপন করি।
Bwera wachikondi wanga, tiye tipite ku madera a ku midzi, tikagone ku midzi.
12 ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে যাই, দেখি দ্রাক্ষালতায় কুঁড়ি এল কি না, তা মঞ্জরিত হল কি না, আর ডালিম গাছে ফুল ফুটল কি না—ওখানেই আমি তোমায় আমার প্রেম নিবেদন করব।
Tiye tilawirire mmamawa kupita ku minda ya mpesa, tikaone ngati mitengo ya mpesa yayamba kuphukira, ngati maluwa ake ayamba kuoneka, komanso ngati makangadza ayamba kuonetsa maluwa. Kumeneko ndidzakuonetsa chikondi changa.
13 চারপাশে এখন দূদাফলের সৌরভ, আর আমাদের দোরগোড়াতেই আছে নতুন ও পুরোনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য, হে প্রিয়, যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।
Mitengo ya mankhwala a chisulo ikupereka fungo lake labwino, ndipo pa khomo pathu pali zipatso zonse zokoma, zatsopano ndi zakale zomwe, zimene ndakusungira wokondedwa wanga.