< গীতসংহিতা 96 >
1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও; সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।
Mwimbieni Bwana wimbo mpya; mwimbieni Bwana dunia yote.
2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো; দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।
Mwimbieni Bwana, lisifuni jina lake; tangazeni wokovu wake siku baada ya siku.
3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।
Tangazeni utukufu wake katikati ya mataifa, matendo yake ya ajabu miongoni mwa mataifa yote.
4 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য; সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।
Kwa kuwa Bwana ni mkuu mwenye kustahili kusifiwa kuliko wote; yeye ni wa kuogopwa kuliko miungu yote.
5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।
Kwa maana miungu yote ya mataifa ni sanamu, lakini Bwana aliziumba mbingu.
6 দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে; পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।
Fahari na enzi viko mbele yake; nguvu na utukufu vimo patakatifu pake.
7 জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো, স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী।
Mpeni Bwana, enyi jamaa za mataifa, mpeni Bwana utukufu na nguvu.
8 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো! নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।
Mpeni Bwana utukufu unaostahili jina lake; leteni sadaka na mje katika nyua zake.
9 তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো, সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও;
Mwabuduni Bwana katika uzuri wa utakatifu wake; dunia yote na itetemeke mbele zake.
10 জাতিগণের মধ্যে বলো, “সদাপ্রভু রাজত্ব করেন।” পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না; তিনি ন্যায়ে সব মানুষের বিচার করবেন।
Katikati ya mataifa semeni, “Bwana anatawala.” Ulimwengu ameuweka imara, hauwezi kusogezwa; atawahukumu watu kwa uadilifu.
11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।
Mbingu na zishangilie, nchi na ifurahi; bahari na ivume, na vyote vilivyomo ndani yake;
12 সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক; জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক।
mashamba na yashangilie, pamoja na vyote vilivyomo ndani yake. Kisha miti yote ya msituni itaimba kwa furaha;
13 সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন, এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।
itaimba mbele za Bwana kwa maana anakuja, anakuja kuihukumu dunia. Ataihukumu dunia kwa haki, na mataifa katika kweli yake.