< গীতসংহিতা 90 >
1 ঈশ্বর মনোনীত ব্যক্তি মোশির প্রার্থনা। হে সদাপ্রভু, বংশপরম্পরায় তুমি আমার বাসস্থান হয়ে এসেছ।
Maombi ya Mose, mtu wa Mungu. Bwana, wewe umekuwa makao yetu katika vizazi vyote.
2 পর্বতগুলির জন্মের আগে এমনকি, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেওয়ার আগে, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তুমিই ঈশ্বর।
Kabla ya kuzaliwa milima au hujaumba dunia na ulimwengu, wewe ni Mungu tangu milele hata milele.
3 তুমি এই বলে লোকেদের ধুলোয় ফিরিয়ে দিয়ে থাকো, “ধুলোয় ফিরে এসো, হে মরণশীল তোমরা।”
Huwarudisha watu mavumbini, ukisema, “Rudini mavumbini, enyi wanadamu.”
4 তোমার দৃষ্টিতে এক হাজার বছর একদিনের সমান যা এইমাত্র কেটেছে, অথবা রাতের প্রহরের মতো।
Kwa maana kwako miaka elfu ni kama siku moja iliyokwisha pita, au kama kesha la usiku.
5 তুমি মানুষকে মৃত্যুর ঘুমে নিশ্চিহ্ন করো— তারা সকালের নতুন ঘাসের মতো:
Unawatowesha wanadamu katika usingizi wa kifo, nao ni kama majani machanga ya asubuhi:
6 সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়।
ingawa asubuhi yanachipua, ifikapo jioni huwa yamenyauka na kukauka.
7 তোমার রাগে আমরা ক্ষয়ে যাই আর তোমার ক্রোধে আমরা আতঙ্কিত হই।
Tumeangamizwa kwa hasira yako na tumetishwa kwa ghadhabu yako.
8 তুমি আমাদের অন্যায়গুলি আমাদের সামনে রেখেছ, আমাদের গোপন পাপগুলি তোমার সান্নিধ্যের আলোতে রেখেছ।
Umeyaweka maovu yetu mbele yako, dhambi zetu za siri katika nuru ya uwepo wako.
9 তোমার ক্রোধে আমাদের সব দিন কেটে যায়; বিলাপে আমরা আমাদের বছরগুলি কাটাই।
Tumeishi siku zetu zote chini ya ghadhabu yako, tunamaliza miaka yetu kwa kuomboleza.
10 আমাদের আয়ু হয়তো সত্তর বছর পর্যন্ত হবে, অথবা আশি, যদি আমাদের ক্ষমতা স্থায়ী হয়; তবুও সবচেয়ে ভালো দিনও কষ্টে আর দুঃখে পরিপূর্ণ, কেননা সেগুলি তাড়াতাড়ি অদৃশ্য হয় আর আমরা উড়ে যাই।
Siku zetu za kuishi ni miaka sabini, au miaka themanini ikiwa tuna nguvu, lakini yote ni ya shida na taabu, nazo zapita haraka, nasi twatoweka.
11 তোমার রাগের পরাক্রম কে বুঝতে পারে? তোমার ক্রোধ ভয়াবহ যেমন তুমি সম্ভ্রমের যোগ্য।
Ni nani ajuaye nguvu za hasira yako? Kwa maana ghadhabu yako ni kubwa kama hofu tunayopaswa kuwa nayo kwako.
12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
Tufundishe kuzihesabu siku zetu vizuri, ili tujipatie moyo wa hekima.
13 হে সদাপ্রভু, ফিরে এসো! আর কত কাল দেরি করবে? তোমার সেবাকারীদের প্রতি করুণা করো।
Ee Bwana, uwe na huruma! Utakawia hata lini? Wahurumie watumishi wako.
14 সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো, যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।
Tushibishe asubuhi kwa upendo wako usiokoma, ili tuweze kuimba kwa shangwe na kufurahi siku zetu zote.
15 যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো।
Utufurahishe kulingana na siku ulizotuadhibu, kulingana na miaka tuliyotaabika.
16 আমরা, তোমার দাস, যেন তোমার কার্যাবলি আবার দেখতে পাই, যেন আমাদের ছেলেমেয়েরা তোমার মহিমা দেখতে পায়।
Matendo yako na yaonekane kwa watumishi wako, utukufu wako kwa watoto wao.
17 আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক; আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো, হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।
Wema wa Bwana Mungu wetu uwe juu yetu; uzithibitishe kazi za mikono yetu: naam, uzithibitishe kazi za mikono yetu.