< গীতসংহিতা 9 >
1 প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত। আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব; আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
Kwa mwimbishaji. Mtindo wa muth-labeni. Zaburi ya Daudi. Ee Bwana, nitakutukuza kwa moyo wangu wote, nitayasimulia matendo yako yote ya ajabu.
2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব; হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
Nitafurahi na kushangilia ndani yako. Nitaliimbia sifa jina lako, Ewe Uliye Juu Sana.
3 আমার শত্রুরা পরাজয়ে ফিরে যায়; তোমার সামনে তারা হোঁচট খায় ও বিনষ্ট হয়।
Adui zangu wamerudi nyuma, wamejikwaa na kuangamia mbele zako.
4 কারণ তুমি আমার অধিকার ও বিচার নিষ্পন্ন করেছ, সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
Kwa maana umetetea haki yangu na msimamo wangu; umeketi kwenye kiti chako cha enzi, ukihukumu kwa haki.
5 জাতিদের তুমি তিরস্কার করেছ ও দুষ্টদের বিনষ্ট করেছ; তুমি তাদের নাম চিরতরে নিশ্চিহ্ন করেছ।
Umekemea mataifa na kuwaangamiza waovu; umeyafuta majina yao milele na milele.
6 অন্তহীন ধ্বংস আমার শত্রুদের উপরে এসেছে, তুমি তাদের নগর ধূলিসাৎ করেছ; এমনকি তাদের সমস্ত স্মৃতিও মুছে ফেলেছ।
Uharibifu usiokoma umempata adui, umeingʼoa miji yao; hata kumbukumbu lao limetoweka.
7 সদাপ্রভু যুগে যুগে শাসন করেন; তিনি বিচার করার জন্য তাঁর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন।
Bwana anatawala milele, ameweka kiti chake cha enzi apate kuhukumu.
8 ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন এবং মানুষের ন্যায়বিচার করেন।
Mungu atahukumu ulimwengu kwa haki, atatawala mataifa kwa haki.
9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়, সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
Bwana ni kimbilio la watu wanaoonewa, ni ngome imara wakati wa shida.
10 যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে, কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
Wote wanaolijua jina lako watakutumaini wewe, kwa maana wewe Bwana, hujawaacha kamwe wakutafutao.
11 সিয়োন পর্বতে অধিষ্ঠিত সদাপ্রভুর প্রশংসা করো, সকল জাতির মাঝে তাঁর কাজসকল ঘোষণা করো।
Mwimbieni Bwana sifa, amefanywa mtawala Sayuni, tangazeni miongoni mwa mataifa, yale aliyoyatenda.
12 কারণ যিনি হত্যার প্রতিশোধ নেন, তিনি মনে রাখেন, তিনি পীড়িতদের আর্তনাদ অবহেলা করেন না।
Kwa maana yeye alipizaye kisasi cha damu hukumbuka, hapuuzi kilio cha wanaoonewa.
13 দেখো, হে সদাপ্রভু, আমার শত্রুরা কেমন আমাকে অত্যাচার করে! আমাকে দয়া করো ও মৃত্যুর দ্বার থেকে আমাকে উত্তোলন করো,
Ee Bwana, tazama jinsi walivyo wengi adui zangu wanaonitesa! Nihurumie, uniinue kutoka malango ya mauti,
14 যেন সিয়োন-কন্যার দুয়ারে আমি তোমার প্রশংসা ঘোষণা করতে পারি, এবং সেখানে তোমার পরিত্রাণে উল্লাস করতে পারি।
ili niweze kutangaza sifa zako katika malango ya Binti Sayuni na huko niushangilie wokovu wako.
15 জাতিরা নিজেদের তৈরি গর্তে নিজেরাই পড়েছে; নিজেদের ছড়ানো গোপন জালে তাদের পা আটকে গেছে।
Mataifa wameanguka kwenye shimo walilolichimba, miguu yao imenaswa kwenye wavu waliouficha.
16 সদাপ্রভু ন্যায়বিচার স্থাপন করতে খ্যাত; দুষ্টরা নিজেদের কাজের ফাঁদে ধরা পড়েছে।
Bwana anajulikana kwa haki yake, waovu wamenaswa katika kazi za mikono yao.
17 দুষ্টরা পাতালের গর্ভে যায়, যেসব জাতি ঈশ্বরকে ভুলেছে তারাও যায়। (Sheol )
Waovu wataishia kuzimu, naam, mataifa yote wanaomsahau Mungu. (Sheol )
18 কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না; পীড়িতদের আশা কখনও বিফল হবে না।
Lakini mhitaji hatasahaulika siku zote, wala matumaini ya walioonewa hayatapotea.
19 জাগ্রত হও, হে সদাপ্রভু, মর্ত্য যেন বিজয়ী না হয়; তোমার সামনে সমস্ত জাতিদের বিচার হোক।
Ee Bwana, inuka, usimwache binadamu ashinde. Mataifa na yahukumiwe mbele zako.
20 হে সদাপ্রভু, ভয়ে তাদের কম্পিত করো; সমস্ত লোক জানুক যে তারা কেবল মরণশীল।
Ee Bwana, wapige kwa hofu, mataifa na yajue kuwa wao ni watu tu.