< গীতসংহিতা 83 >
1 একটি গান। আসফের গীত। হে ঈশ্বর, তুমি নীরব থেকো না; আমার প্রতি বধির হোয়ো না, হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থেকো না।
Ee Mungu, usikae kimya! usitupuuze na kustarehe, Ee Mungu.
2 দেখো, আমার শত্রুরা কেমন গর্জন করে, দেখো, আমার বিপক্ষরা কেমন তাদের মাথা তোলে।
Tazama, adui zako wanafanya vurugu, na wale wakuchukiao wameinua vichwa vyao.
3 তারা ধূর্ততায় তোমার প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে; তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।
Wanafanya hila juu ya watu wako na kwa pamoja kupanga njama dhidi ya wale uwalindao. Wamesema,
4 “এসো,” তারা বলে, “আমরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করি, আর যেন ইস্রায়েলের নাম মনে না রাখা হয়।”
“Njoni na tuwaangamize wao kama taifa. Kisha jina la Israeli halitakumbukwa.”
5 তারা এক মনে চক্রান্ত করে; তোমার বিরুদ্ধে তারা একজোট গঠন করে—
Wamepanga njama pamoja wakiwa na mkakati mmoja; wamefanya muungano dhidi yako.
6 ইদোমের তাঁবুগুলি আর ইশ্মায়েলীয়রা, মোয়াব আর হাগরীয়রা,
Hii inajumuisha hema za Edomu na Waishmaeli, na watu wa Moabu na Wahagari, ambao wamepanga njama pamoja nao
7 গিব্লীয়, অম্মোন আর অমালেকীয়রা, সোরের বাসিন্দাদের সঙ্গে, ফিলিস্তিয়া।
Gebal, Amoni, Amaleki; pia inajumuisha Filisti na wenyeji wa Tiro.
8 এমনকি আসিরিয়া তাদের সঙ্গে একজোট হয়েছে আর লোটের উত্তরপুরুষদের সঙ্গে একজোট হয়েছে।
Ashuri pia ameshirikina nao; wanawasaidia wana wa Lutu. Serah
9 তাদের বিরুদ্ধে সেইরূপ করো যেমন মিদিয়নদের প্রতি করেছিলে, কীশোন নদীতে যেমন সীষরা আর যাবীনের প্রতি করেছিলে,
Ufanye kwao kama ulivyofanya kwa Midiani, kama ulivyofanya kwa Sisera na kwa Yabini kwenye Mto Kishoni.
10 ঐনদোরে যারা বিনষ্ট হয়েছিল আর মাটিতে পরে থাকা আবর্জনার মতো হয়েছিল।
Waliangamizwa kule Endori na wakawa kama mbolea juu ya chi.
11 বিশিষ্ট ব্যক্তিরা ওরেব ও সেবের মতো আর তাদের অধিপতিরা সেবহ ও সল্মুন্নার মতো মরে যাক,
Uvifanye vyeo vyao kama Oreb na Zeeb, na wakuu wao wote kama Zeba na Zalmuna.
12 কেননা তারা বলেছিল, “এসো, আমরা ঈশ্বরের চারণভূমি অধিকার করি।”
Wao walisema, natujimilikishe malisho ya Mungu.”
13 হে ঈশ্বর, তাদের ঘূর্ণীয়মান ধুলোর মতো, বাতাসের সামনে তুষের মতো করো।
Ee Mungu wangu, uwafanye kama mavumbi ya kisulisuli, kama makapi mbele ya upepo,
14 আগুন যেমন জঙ্গল গ্রাস করে অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়,
Kama moto uteketezao msitu, na kama miali ya moto iwakayo milimani.
15 সেইরকম তোমার প্রচণ্ড ঝড়ে তাদের তাড়া করো আর তোমার ঝড়ে তাদের আতঙ্কিত করো।
Uwafuatie kwa tufani yako, na kuwafadhaisha kwa dhoruba yako.
16 হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও, যেন তারা তোমার নাম অন্বেষণ করে।
Uwajaze nyuso zao kwa aibu ili kwamba waweze kulitafuta jina lako, Yahwe.
17 তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়; তারা যেন অপমানে বিনষ্ট হয়।
Nao waaibishwe na kufadhaishwa milele; waangamizwe katika aibu.
18 তারা জানুক যে একমাত্র তোমারই নাম সদাপ্রভু, আর একমাত্র তুমিই সমগ্র জগতের উপর পরাৎপর।
Kisha watajua kwamba ni wewe pekee, Yahwe, Uliye Juu ya nchi yote.