< গীতসংহিতা 81 >
1 সংগীত পরিচালকের জন্য। গিত্তীৎ অনুসারে। আসফের গীত। ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো; যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!
Kwa mwimbishaji. Mtindo wa gitithi. Zaburi ya Asafu. Mwimbieni kwa furaha, Mungu aliye nguvu yetu; mpigieni kelele za shangwe Mungu wa Yakobo!
2 সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও, সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।
Anzeni wimbo, pigeni matari, pigeni kinubi na zeze kwa sauti nzuri.
3 অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে, শিঙার সুদীর্ঘ শব্দ করো;
Pigeni baragumu za pembe za kondoo dume wakati wa Mwandamo wa Mwezi, na wakati wa mwezi mpevu, katika siku ya Sikukuu yetu;
4 ইস্রায়েলের জন্য এই হল ঈশ্বরের রায়, যাকোবের ঈশ্বরের আদেশ।
hii ni amri kwa Israeli, agizo la Mungu wa Yakobo.
5 যখন ঈশ্বর মিশরের বিরুদ্ধে অগ্রসর হলেন, তিনি যোষেফের মধ্যে এসব বিধিবিধানরূপে সাক্ষ্য স্থাপন করলেন। আমি এক অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম:
Aliiweka iwe kama sheria kwa Yosefu alipotoka dhidi ya Misri, huko tulikosikia lugha ambayo hatukuielewa.
6 “আমি তাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে নিলাম; ঝুড়ি থেকে তাদের হাতকে নিষ্কৃতি দেওয়া হল।
Asema, “Nimeondoa mzigo mabegani mwao; mikono yao iliwekwa huru kutoka kwenye kikapu.
7 তোমার সংকটে তুমি প্রার্থনা করলে আর আমি তোমাকে উদ্ধার করলাম, বজ্রবিদ্যুৎসহ মেঘের অন্তরাল থেকে আমি তোমাকে উত্তর দিলাম; মরীবার জলের ধারে আমি তোমাকে পরীক্ষা করলাম।
Katika shida yako uliniita nami nikakuokoa, nilikujibu katika mawingu yenye ngurumo; nilikujaribu katika maji ya Meriba.
8 হে আমার ভক্তেরা, আমার কথা শোনো, আর আমি তোমাদের সতর্ক করব— হে ইস্রায়েল, যদি তুমি আমার কথা শুনতে!
“Enyi watu wangu, sikieni, nami nitawaonya: laiti kama mngenisikiliza, ee Israeli!
9 তোমার মধ্যে আর অন্য কোনও দেবতা রইবে না; আমি ছাড়া আর কোনো দেবতার আরাধনা তুমি করবে না।
Hamtakuwa na mungu mgeni miongoni mwenu; msimsujudie mungu wa kigeni.
10 আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে। তোমার মুখ বড়ো করে খোলো আর আমি তা পূর্ণ করব।
Mimi ni Bwana Mungu wako, niliyekutoa nchi ya Misri. Panua sana kinywa chako nami nitakijaza.
11 “কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি; ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।
“Lakini watu wangu hawakutaka kunisikiliza; Israeli hakutaka kunitii.
12 তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।
Basi niliwaacha katika ukaidi wa mioyo yao wafuate mashauri yao wenyewe.
13 “যদি আমার লোকেরা আমার কথা শুনত, যদি ইস্রায়েল আমার পথ অনুসরণ করত,
“Laiti kama watu wangu wangalinisikiliza, kama Israeli wangalifuata njia zangu,
14 কত দ্রুত আমি তাদের শত্রুদের দমন করতাম আর আমার হাত তাদের বিপক্ষদের বিরুদ্ধে তুলতাম!
ningaliwatiisha adui zao kwa haraka, na kuugeuza mkono wangu dhidi ya watesi wao!
15 যারা সদাপ্রভুকে ঘৃণা করে তারা তাঁর সামনে অবনত হবে, আর তাদের শাস্তি চিরকাল স্থায়ী হবে।
Wale wanaomchukia Bwana wangalinyenyekea mbele zake, na adhabu yao ingedumu milele.
16 কিন্তু আমি সর্বোত্তম গম দিয়ে তাদের খাবার জোগাব; আমি শৈলের মধু দিয়ে তাদের তৃপ্ত করব।”
Bali ninyi mngalilishwa ngano iliyo bora, na kuwatosheleza kwa asali itokayo kwenye mwamba.”