< গীতসংহিতা 80 >

1 সংগীত পরিচালকের জন্য। সুর: “নিয়মের লিলি ফুল।” আসফের গীত। হে ইস্রায়েলের মেষপালক, আমাদের কথায় কর্ণপাত করো, তুমি মেষপালের মতো যোষেফকে পরিচালনা করেছ। তুমি করূবের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত, দীপ্ত হও
Usikie, Mchungaji wa Israel, wewe uliye muongoza Yusufu kama kundi; wewe uketiye juu ya makerubi, utuangazie!
2 ইফ্রয়িম, বিন্যামীন আর মনঃশির সামনে। তোমার পরাক্রম জাগিয়ে তোলো; এসো আর আমাদের রক্ষা করো।
Machoni pa Efraimu na Benjamini na Manase, uziinue nguvu zako; njoo na utuokoe.
3 হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।
Mungu, uturejeshe sisi; uangaze uso wako juu yetu, nasi tutaokolewa.
4 আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে তুমি ক্রোধে জ্বলবে?
Yahwe Mungu wa majeshi, mpaka lini utawakasirikia watu wako wanapoomba?
5 তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ; তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।
Umewalisha wa mkate wa machozi na umewapa machozi ili wanywe katika kiasi kikubwa.
6 তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছ, আর আমাদের শত্রুরা আমাদের বিদ্রুপ করে।
Umetufanya kitu kwa ajili ya majirani zetu kubishania, na maadui zetu hucheka kuhusu sisi kati yao.
7 হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।
Mungu wa majeshi, uturejeshe sisi; nasi tutaokolewa.
8 তুমি মিশর দেশ থেকে এক দ্রাক্ষালতা নিয়ে এসেছ; অইহুদিদের দূর করে তুমি তা পুঁতেছো।
Wewe ulileta mzabibu kutoka Misri; ukawafukuza mataifa na ukaupanda.
9 তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, আর তার শিকড় বেরিয়ে দেশ ছেয়ে গেল।
Uliisafisha ardhi kwa ajil yake; nao ulipata mzizi na kuijaza nchi.
10 তার ছায়ায় পর্বতসকল, তার ডালপালায় সর্বোচ্চ দেবদারুবন ঢাকা পড়ল।
Milima ilifunikwa kwa kivuli chake, mierezi ya Mungu kwa matawi yake.
11 সমুদ্র পর্যন্ত তার শাখাপ্রশাখা, আর নদী পর্যন্ত তার কাণ্ড প্রসারিত হল।
Ilieneza matawi yake mbali kama bahari na mashina yake mpaka kwenye Mto Euphrates.
12 কেন তুমি তার প্রাচীর ভেঙে ফেলেছ যেন যেতে আসতে সব লোকেরা তার আঙুর ছেঁড়ে?
Kwa nini umezibomoa kuta zake hata wapitao karibu huyachuma matunda yake.
13 বন্য শূকর তা ছারখার করে, আর মাঠের কীটপতঙ্গ সেখান থেকে খাবার সংগ্রহ করে।
Ngurue wa msituni wanauharibu, na wanyama wa kondeni wanaula.
14 হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের কাছে ফিরে এসো! স্বর্গ থেকে চেয়ে দেখো! এই দ্রাক্ষালতার দিকে খেয়াল রাখো,
Urudi, Ee Mungu wa majeshi; kutoka mbinguni utazame chini na uuangalie na kuujali huu mzabibu.
15 তোমার ডান হাত যার শিকড় বুনেছে, এই ছেলেকে তুমি নিজের জন্য বড়ো করে তুলেছ।
Huu ni mzizi ambao mkono wako wa kuume umeupanda, mashina ambayo wewe uliyafanya yakue.
16 তোমার দ্রাক্ষালতাকে কেটে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে; তোমার তিরস্কারে তোমার লোকেরা বিনষ্ট হয়।
Yamekatwa na kuchomwa; yameangamia kwa sababu ya kukemea kwako.
17 তোমার হাত তোমার ডানদিকের পুরুষের উপরে, মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে নিজের জন্য বড়ো করেছ।
Mkono wako na uwe juu ya mtu aliye mkono wako wa kuume, kwa mwana wa mtu uliyemfanya imara kwa ajili yako mwenyewe.
18 তখন আমরা তোমার কাছ থেকে দূরে যাব না; আমাদের সঞ্জীবিত করো, আর আমরা তোমার নামে ডাকব।
Ndipo hatuta kuacha wewe; utuhuishe, nasi tutaliita jina lako.
19 হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো, তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।
Yahwe, Mungu wa majeshi, uturejeshe sisi; utuangazie nuru ya uso wako, nasi tutaokolewa.

< গীতসংহিতা 80 >