< গীতসংহিতা 76 >
1 সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে। আসফের গীত। একটি সংগীত। ঈশ্বর যিহূদাতে সুপরিচিত; ইস্রায়েলে তাঁর নাম মহান।
Mungu amefanya mwenyewe kujulikana katika Yuda; jina lake ni kuu katika Israeli.
2 তাঁর তাঁবু শালেম নগরীতে আছে, তাঁর বাসস্থান সিয়োনে।
Hema yake iko salemu; makao yake yako yako Sayuni.
3 সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তির, ঢাল, তরোয়াল, ও যুদ্ধের অস্ত্রশস্ত্র চূর্ণ করেছেন।
Huko ndiko alivunja mishale ya upinde, ngao, upanga, na silaha zingine za vita. (Selah)
4 চিরস্থায়ী পর্বতমালা থেকে তুমি উজ্জ্বল এবং অতি মহিমান্বিত।
Wewe unang'aa sana na huufunua utukufu wako, ushukapo kutoka milimani, ambako uliwauwa mateka.
5 সাহসী শত্রুরা লুন্ঠিত হয়েছে তারা আমাদের সামনে মৃত্যুর ঘুমে আচ্ছন্ন। কোনো যোদ্ধা আমাদের বিরুদ্ধে হাত তুলতে পারেনি।
Wenye moyo shujaa walitekwa nyara; walilala mauti. Mashujaa wote walikuwa wanyonge.
6 হে যাকোবের ঈশ্বর, তোমার তিরস্কারে ঘোড়া ও রথ, সবই অনড় হয়ে পড়ে আছে।
Kwa kukemea kwako, ewe Mungu wa Yakobo, wote gari na farasi walilala mauti.
7 শুধু তুমিই এর যোগ্য যে সকলে তোমাকে সম্ভ্রম করবে। তুমি ক্রুদ্ধ হলে কে তোমার সামনে দাঁড়াতে পারে?
Wewe, ndiyo wewe, ni wa kuogopwa; ni nani awezaye kusimama mbele yako wakati ukiwa na hasira?
8 স্বর্গ থেকে তুমি রায় ঘোষণা করেছ, পৃথিবী কেঁপে উঠল আর নিঃশব্দে তোমার সামনে দাঁড়াল—
Kutoka mbinguni wewe uliifanya hukumu yako isikike; nchi iliogopa na ikaa kimya
9 যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।
wakati wewe, Mungu, ulipoinuka kutekeleza hukumu na kuwaokoa wote wa nchi walio onewa. (Selah)
10 নিশ্চয় মানুষের অবাধ্যতা তোমার মহিমা বৃদ্ধি করে কেননা তুমি তা অস্ত্র হিসেবে ব্যবহার করো।
Hakika hukumu ya hasira yako dhidi ya binadamu itakuletea wewe sifa; wewe hujifunga mwenyewe hasira yako iliyo baki.
11 তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে শপথ করো ও তা পূর্ণ করো; প্রতিবেশী দেশবাসীরা তাঁর কাছে উপহার নিয়ে আসুক যিনি সকলের কাছে ভয়াবহ।
Wekeni nadhiri kwa Yahwe Mungu wenu na kuzihifadhi. Nao wote wamzungukao yeye mleteeni zawadi yeye ambaye ni wa kuogopwa.
12 তিনি শাসকদের আত্মা চূর্ণ করেন; এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে।
Yeye huzikata roho za wakuu; huogopwa na wafalme wa nchi.