< গীতসংহিতা 74 >

1 আসফের মস্কীল। হে ঈশ্বর কেন তুমি আমাদের চিরকালের জন্য পরিত্যাগ করেছ? তোমার চারণভূমির মেষদের প্রতি কেন তোমার ক্রোধ জ্বলে ওঠে?
Ndakatulo ya Asafu. Nʼchifukwa chiyani mwatitaya ife kwamuyaya, Inu Mulungu? Chifukwa chiyani mkwiyo wanu ukutukutira pa nkhosa za busa lanu?
2 তুমি সেই জাতিকে মনে রেখো, যাদের তুমি প্রাচীনকালে কিনেছ, তোমার অধিকারের লোকেদের, যাদের তুমি মুক্ত করেছ— সিয়োন পর্বত, যেখানে তুমি বসবাস করেছিলে।
Kumbukirani anthu amene munawagula kalekale, fuko la cholowa chanu, limene Inu munaliwombola, phiri la Ziyoni, kumene inuyo mumakhala.
3 চিরস্থায়ী এই ধ্বংসের দিকে তুমি এবার পা বাড়াও, দেখো, শত্রুরা পবিত্রস্থানে কেমন ধ্বংস নিয়ে এসেছে।
Tembenuzani mapazi kuloza ku mabwinja awa amuyaya chiwonongeko ichi chonse mdani wabweretsa pa malo opatulika.
4 তোমার বিপক্ষেরা সেই স্থানে গর্জন করল যেখানে তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলে; তারা তাদের যুদ্ধের মানদণ্ড নিদর্শনরূপে স্থাপন করল।
Adani anu anabangula pa malo pamene Inu munkakumana nafe; anayimika mbendera zawo monga zizindikiro zachigonjetso.
5 তারা এমন মানুষের মতো আচরণ করল যারা ঘন বনজঙ্গল কুড়ুল দিয়ে শাসন করে।
Iwo anachita ngati anthu oti anyamula mbendera zawo kuti adule mitengo mʼnkhalango.
6 কুড়ুল ও হাতুড়ি দিয়ে তারা সেইসব খাঁজকাটা কাজ ধ্বংস করল।
Kenaka anaphwanya ndi nkhwangwa ndi akasemasema awo zonse zimene tinapachika.
7 তারা তোমার পবিত্রস্থান পুড়িয়ে ধুলোতে মিলিয়ে দিল; তোমার নামের আবাসস্থল অশুচি করল।
Iwo anatentha malo anu opatulika mpaka kuwagwetsa pansi; anadetsa malo okhalamo dzina lanu.
8 তারা নিজেদের হৃদয়ে বলল, “আমরা তাদের সম্পূর্ণরূপে চূর্ণ করব!” দেশের যে স্থানে ঈশ্বরের আরাধনা হত সেইসব স্থান তারা পুড়িয়ে দিল।
Ndipo anati mʼmitima yawo, “Tawatha kwathunthu.” Anatentha malo aliwonse amene Mulungu amapembedzedwerako mʼdzikomo.
9 ঈশ্বরের কাছ থেকে আমাদের কোনো নিদর্শন দেওয়া হয়নি; কোনো ভাববাদী আর বেঁচে নেই, আর আমাদের কেউ জানে না এসব কতকালের জন্য।
Ife sitinapatsidwe chizindikiro chodabwitsa; palibe aneneri amene atsala ndipo palibe aliyense wa ife akudziwa kuti izi zidzatenga nthawi yayitali bwanji.
10 হে ঈশ্বর, আর কত কাল শত্রুরা তোমাকে উপহাস করবে? তারা কি চিরকাল তোমার নামের অসম্মান করবে?
Kodi mpaka liti, mdani adzanyoze Inu Mulungu? Kodi amaliwongowa adzapeputsa dzina lanu kwamuyaya?
11 কেন তুমি তোমার শক্তিশালী ডান হাত আটকে রেখেছ? তা তোমার পোশাকের ভিতর থেকে বের করে শত্রুদের ধ্বংস করো!
Chifukwa chiyani mukubweza dzanja lanu lamanja? Litulutseni kuchoka pachifuwa chanu ndipo muwawononge!
12 কিন্তু ঈশ্বর বহুকাল থেকেই আমার রাজা তিনি জগতে পরিত্রাণ নিয়ে আসেন।
Koma Inu Mulungu, ndinu Mfumu yanga kuyambira kalekale; Mumabweretsa chipulumutso pa dziko lapansi.
13 তুমি তোমার শক্তি দিয়ে সমুদ্র দুভাগে ভাগ করেছ; আর সামুদ্রিক দৈত্যের মাথাগুলি পিষে দিয়েছ।
Ndinu amene munagawa nyanja ndi mphamvu yanu; munathyola mitu ya zirombo za mʼmadzi.
14 তুমিই লিবিয়াথনের মাথাগুলি চূর্ণ করেছ আর মরুভূমির জন্তুদের তা খাবার জন্য দিয়েছ।
Ndinu amene munaphwanya mitu ya Leviyatani ndi kuyipereka ngati chakudya cha zirombo za mʼchipululu.
15 তুমি ঝরনা আর জলপ্রবাহ খুলে দিয়েছ; চিরকাল বয়ে যাওয়া নদীকে তুমি শুকনো করেছ।
Ndinu amene munatsekula akasupe ndi mitsinje, munawumitsa mitsinje imene siphwa nthawi zonse.
16 দিন তোমার এবং রাতও তোমার তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ।
Masana ndi anu ndipo usiku ndi wanunso; Inuyo munakhazikitsa dzuwa ndi mwezi.
17 তুমি জগতের সমস্ত প্রান্তসীমা নির্ণয় করেছ; তুমি গ্রীষ্মকাল আর শীতকাল উভয় তৈরি করেছ।
Ndinu amene munakhazikitsa malire onse a dziko lapansi; munakhazikitsa chilimwe ndi dzinja.
18 হে সদাপ্রভু, মনে রেখো, শত্রুরা কেমন তোমাকে উপহাস করেছে, মূর্খ লোকেরা কীভাবে তোমার নামের অসম্মান করেছে।
Kumbukirani momwe mdani wakunyozerani Inu Yehova, momwe anthu opusa apeputsira dzina lanu.
19 তোমার ঘুঘুর প্রাণ বন্যপশুর হাতে তুলে দিয়ো না; চিরকালের জন্য তোমার পীড়িত লোকেদের জীবন ভুলে যেয়ো না।
Musapereke moyo wa nkhunda yanu ku zirombo zakuthengo; nthawi zonse musayiwale miyoyo ya anthu anu osautsidwa.
20 তোমার নিয়মের প্রতিশ্রুতি মনে রেখো, কেননা পৃথিবী অন্ধকার আর অত্যাচারে পরিপূর্ণ।
Mukumbukire pangano lanu, pakuti malo obisika a mʼdziko asanduka mochitira zachiwawa zochuluka.
21 পীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়; দরিদ্র আর অভাবী তোমার নামের প্রশংসা করুক।
Musalole kuti osautsidwa abwerere mwamanyazi; osauka ndi osowa atamande dzina lanu.
22 হে ঈশ্বর, ওঠো, তোমার উদ্দেশ্য রক্ষা করো; মনে রেখো, সারাদিন মূর্খরা কীভাবে তোমাকে উপহাস করে।
Dzukani Inu Mulungu ndipo dzitetezeni pa mlandu; kumbukirani momwe opusa akukunyozerani tsiku lonse.
23 তোমার প্রতিপক্ষদের চিৎকার উপেক্ষা কোরো না; তোমার শত্রুদের শোরগোল, যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়।
Musalekerere phokoso la otsutsana nanu, chiwawa cha adani anu, chimene chikumveka kosalekeza.

< গীতসংহিতা 74 >