< গীতসংহিতা 71 >

1 হে সদাপ্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি; আমাকে কখনও লজ্জিত হতে দিয়ো না।
Mwa Inu Yehova ine ndathawiramo; musalole kuti ndichititsidwe manyazi.
2 তোমার ধার্মিকতায়, আমাকে রক্ষা করো আর উদ্ধার করো; আমার দিকে কর্ণপাত করো আর আমাকে রক্ষা করো।
Mundilanditse ndi kundipulumutsa mwa chilungamo chanu, mutchere khutu lanu ndi kundipulumutsa.
3 তুমি আমার আশ্রয় শৈল হও, যেখানে আমি সর্বদা যেতে পারি; আমাকে রক্ষা করার জন্য আদেশ দাও, কারণ তুমি আমার শৈল ও আমার উচ্চদুর্গ।
Mukhale thanthwe langa lothawirapo, kumene ine nditha kupita nthawi zonse; lamulani kuti ndipulumuke, pakuti Inu ndinu thanthwe langa ndi linga langa.
4 হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুরদের কবল থেকে আমাকে উদ্ধার করো।
Landitseni Inu Mulungu wanga, kuchoka mʼdzanja la oyipa, kuchoka mʼdzanja la oyipa ndi anthu ankhanza.
5 কারণ, হে সার্বভৌম ঈশ্বর, তুমিই আমার আশা, আমার যৌবনকাল থেকে তুমি আমার আত্মবিশ্বাস।
Pakuti Inu mwakhala chiyembekezo changa, Inu Ambuye Wamphamvuzonse, chilimbikitso changa kuyambira ndili mwana.
6 জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি; তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ। আমি চিরকাল তোমার প্রশংসা করব।
Kuyambira pamene ndinabadwa, ndakhala ndikudalira Inu; Inu munanditulutsa mʼmimba mwa amayi anga, ndipo ndidzakupembedzani nthawi zonse.
7 আমি অনেকের কাছে নিদর্শন হয়েছি; তুমি আমার শক্তিশালী আশ্রয়।
Ine ndakhala chinthu chodabwitsa kwa anthu ambiri koma Inu ndinu wonditchinjiriza wamphamvu.
8 আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ, আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।
Pakamwa panga padzaza ndi matamando anu, kulengeza ulemerero wanu tsiku lonse.
9 যখন আমি বৃদ্ধ হব আমাকে দূরে সরিয়ে দিয়ো না; যখন আমার শক্তি ক্ষয় হবে তখন আমাকে পরিত্যাগ কোরো না।
Musanditaye pamene ndakalamba; musandisiye pamene mphamvu zanga zatha.
10 কারণ আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলে; যারা আমাকে হত্যা করার জন্য অপেক্ষা করে তারা একত্রে ষড়যন্ত্র করে।
Pakuti adani anga ayankhula motsutsana nane; iwo amene amadikira kuti andiphe amapangana pamodzi.
11 তারা বলে, “ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন; ওর পশ্চাদ্ধাবন করো আর ওকে বন্দি করো, কারণ কেউ তাকে উদ্ধার করবে না।”
Iwo amati, “Mulungu wamusiya; mutsatireni ndi kumugwira, pakuti palibe amene adzamupulumutse.”
12 হে আমার ঈশ্বর, আমার থেকে দূরে থেকো না; তাড়াতাড়ি এসো, হে ঈশ্বর, আমাকে সাহায্য করো।
Musakhale kutali ndi ine Inu Mulungu, bwerani msanga, Inu Mulungu wanga; thandizeni.
13 আমার অভিযোগকারীরা লজ্জায় বিনষ্ট হোক; যারা আমার ক্ষতি করতে চায় তারা অবজ্ঞা আর ঘৃণায় আবৃত হোক।
Ondineneza anga awonongeke mwa manyazi, iwo amene akufuna kundipweteka avale chitonzo ndi manyazi.
14 কিন্তু আমি, সর্বদা আশা রাখব; আমি উত্তর উত্তর তোমার প্রশংসা করব।
Koma ine ndidzakhala ndi chiyembekezo mwa Inu nthawi zonse, ndidzakutamandani mowirikizawirikiza.
15 যদিও আমি বাক্যে সুদক্ষ নই তবুও আমার মুখ তোমার ধর্মশীলতা আর সারাদিন তোমার পরিত্রাণ কার্যাবলি প্রচার করবে।
Pakamwa panga padzafotokoza za chilungamo chanu, za chipulumutso chanu tsiku lonse, ngakhale sindikudziwa muyeso wake.
16 হে সার্বভৌম সদাপ্রভু, আমি এসে তোমার পরাক্রমী কার্যাবলি প্রচার করব; তোমার, কেবল তোমারই, ধার্মিক ক্রিয়াকলাপের কথা আমি প্রচার করব।
Ndidzabwera ndi kulengeza za machitidwe amphamvu zanu Inu Ambuye Wamphamvuzonse. Ndidzalengeza chilungamo chanu, chanu chokha.
17 আমার যৌবনকাল থেকে, হে ঈশ্বর, তুমি আমাকে শিক্ষা দিয়েছ, আর এই দিন পর্যন্ত আমি তোমার চমৎকার কার্যাবলি ঘোষণা করি।
Kuyambira ubwana wanga, Inu Mulungu mwakhala mukundiphunzitsa, ndipo mpaka lero ine ndikulengeza za ntchito zanu zodabwitsa
18 যখন আমি বৃদ্ধ হই আর আমার চুল ধুসর হয়, হে আমার ঈশ্বর, আমাকে পরিত্যাগ কোরো না; যতদিন না পর্যন্ত আমি তোমার শক্তি আগামী প্রজন্মের কাছে আর যারা আসবে তাদের কাছে তোমার পরাক্রম ঘোষণা করতে পারি।
Ngakhale pamene ndakalamba ndipo imvi zili mbuu musanditaye Inu Mulungu, mpaka nditalengeza mphamvu zanu kwa mibado yonse yakutsogolo.
19 হে ঈশ্বর, তোমার ধার্মিকতা আকাশমণ্ডল পর্যন্ত পৌঁছায়, তুমি মহান কর্ম সাধন করেছ। হে ঈশ্বর, তোমার মতো কে আছে?
Mphamvu zanu ndi kulungama kwanu zimafika mpaka kumwambamwamba. Ndani wofanana nanu Inu Mulungu, amene mwachita zazikulu?
20 যদিও তুমি আমাকে অনেক তিক্ত কষ্ট দেখিয়েছ, তুমি আমার জীবন পুনরুদ্ধার করবে; তুমি আমাকে পৃথিবীর গভীরস্থান থেকে আবার বের করে আনবে।
Ngakhale mwandionetsa mavuto ambiri owawa, mudzabwezeretsanso moyo wanga; kuchokera kunsi kwa dziko lapansi, mudzandiukitsanso.
21 আর একবার তুমি আমার সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে।
Inu mudzachulukitsa ulemu wanga ndi kunditonthozanso.
22 হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব; হে ইস্রায়েলের পবিত্রজন, সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।
Ndidzakutamandani ndi zeze chifukwa cha kukhulupirika kwanu Mulungu, ndidzayimba matamando kwa Inu ndi pangwe, Inu Woyera wa Israeli.
23 আমার ঠোঁট উচ্চধ্বনি করবে আর তোমার প্রশংসা করবে কারণ তুমি আমাকে মুক্ত করেছ।
Milomo yanga idzafuwula ndi chimwemwe pamene ndidzayimba matamando kwa Inu amene mwandiwombola.
24 সারাদিন আমার জিভ তোমার ধর্মশীলতার কথা বলবে, কারণ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।
Lilime langa lidzafotokoza za ntchito zanu zachilungamo tsiku lonse, pakuti iwo amene amafuna kundipweteka achititsidwa manyazi ndi kusokonezedwa.

< গীতসংহিতা 71 >