< গীতসংহিতা 63 >
1 দাউদের গীত। যখন তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন। হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর, আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি, কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে জলের জন্য ব্যাকুল হয়, সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।
Zaburi ya Daudi. Wakati alipokuwa katika Jangwa la Yuda. Ee Mungu, wewe ni Mungu wangu, nakutafuta kwa moyo wote; nafsi yangu inakuonea kiu, mwili wangu unakuonea wewe shauku, katika nchi kame na iliyochoka mahali ambapo hapana maji.
2 তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি এবং তোমার পরাক্রম ও মহিমা আমি দেখেছি।
Nimekuona katika mahali patakatifu na kuuona uwezo wako na utukufu wako.
3 আমার মুখ তোমার মহিমা করবে, কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।
Kwa sababu upendo wako ni bora kuliko uhai, midomo yangu itakuadhimisha.
4 যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব, এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।
Nitakusifu siku zote za maisha yangu, na kwa jina lako nitainua mikono yangu.
5 সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব, আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।
Nafsi yangu itatoshelezwa kama kwa wingi wa vyakula; kwa midomo iimbayo kinywa changu kitakusifu wewe.
6 বিছানায় শুয়ে আমি তোমাকে স্মরণ করি; রাত্রির প্রহরে আমি তোমার কথা চিন্তা করি।
Kitandani mwangu ninakukumbuka wewe, ninawaza juu yako makesha yote ya usiku.
7 তোমার ডানার ছায়ায় আমি গান করি কারণ তুমিই আমার সহায়।
Kwa sababu wewe ndiwe msaada wangu, chini ya uvuli wa mbawa zako naimba.
8 আমি তোমাকে আঁকড়ে ধরে থাকি তোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।
Nafsi yangu inaambatana nawe, mkono wako wa kuume hunishika.
9 যারা আমাকে হত্যা করতে চায় তাদের সর্বনাশ হবে, তারা পৃথিবীর গভীরস্থানে নেমে যাবে।
Wale wanaotafuta uhai wangu wataharibiwa, watakwenda chini kwenye vilindi vya dunia.
10 তরোয়ালের কোপে তাদের মৃত্যু হবে, এবং শিয়ালের খাবারে পরিণত হবে।
Watatolewa wafe kwa upanga, nao watakuwa chakula cha mbweha.
11 কিন্তু রাজা, ঈশ্বরে আনন্দ করবেন; যারা সবাই ঈশ্বরে আস্থা রাখে তারা তাঁর স্তব করবে, সেই সময় মিথ্যাবাদীদের কণ্ঠ রুদ্ধ করা হবে।
Bali mfalme atafurahi katika Mungu, wale wote waapao kwa jina la Mungu watamsifu, bali vinywa vya waongo vitanyamazishwa.