< গীতসংহিতা 62 >

1 যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে; আমার পরিত্রাণ তাঁর কাছ থেকেই আসে।
Katika ukimya ninamsubiri Mungu pekee; wokovu wangu watoka kwake.
2 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ; তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
Yeye pekee ni mwamba wangu na wokovu wangu; yeye ni mnara wangu mrefu; sitasogezwa kamwe.
3 আর কত কাল শত্রুরা আমাকে লাঞ্ছনা করবে? তোমরা সকলে কি আমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে? তাদের কাছে আমি এক ভাঙা প্রাচীর ও নড়বড়ে বেড়ার মতো!
Mpaka lini, ninyi nyote, mtamshambulia mtu, ili kwamba mumpindue yeye kama ukuta ulio inama au kama fensi isiyo imara?
4 তারা নিশ্চয় আমাকে আমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়; তারা মিথ্যা কথায় আমোদ করে। তারা মুখ দিয়ে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে অভিশাপ দেয়।
Wanashauliana naye ili tu kumshusha chini kutoka kwenye nafasi yake heshimiwa; wao wanapenda kuongea uongo; wanambariki yeye kwa midomo yao, lakini mioyoni mwao wana mlaani yeye. (Selah)
5 হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও; কারণ তাঁতেই আমি আশা রেখেছি।
Katika ukimya ninamsubiri Mungu pekee; kwa maana matumaini yangu yako kwake.
6 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ; তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
Yeye pekee ni mwamba wangu na wokovu wangu; yeye ni mnara wangu mrefu; sitasogezwa.
7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে; তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
Na Mungu ni wokovu wangu na utukufu wangu; mwamba wa nguvu yangu na kimbilio langu salama liko katika Mungu.
8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো; তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
Mwaminini Mungu wakati wote, ninyi watu; mimina moyo wako mbele zake; Mungu ni kimbilio salama kwa ajili yetu. (Selah)
9 সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র, সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য। যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়; একত্রে তারা সামান্য নিঃশ্বাস।
Hakika watu wenye msimamo mdogo ni ubatili, na watu wenye msimamo mkubwa ni waongo; wao watakuwa wepesi kwenye mzani; uzito wao pamoja ni wepesi kuliko kitu chochote.
10 তোমরা শোষণে নির্ভর কোরো না, অথবা লুন্ঠিত দ্রব্যে ব্যর্থ আশা রেখো না; তোমার ধনসম্পদ বৃদ্ধি পেলেও, তোমার হৃদয় যেন তাতে আসক্ত না হয়।
Usiamini katika ukandamizaji au wizi; usitumainie utajiri, maana hawatazaa matunda; usiuweke moyo wako kwenye hivyo.
11 ঈশ্বর একবার বলেছেন, আমি দু-বার এই কথা শুনেছি: “হে ঈশ্বর, পরাক্রম তোমারই,
Mungu ameongea mara moja, mara mbili nimesikia hili: nguvu ni za Mungu.
12 আর, হে সদাপ্রভু, অবিচল প্রেম তোমারই” এবং, “তুমি প্রত্যেক মানুষকে তাদের কাজ অনুসারে পুরস্কার দাও।”
Pia kwako, Bwana, ni uaminifu wa agano, maana humlipa kila mtu kwa kile alichokifanya.

< গীতসংহিতা 62 >