< গীতসংহিতা 60 >
1 সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। যখন অরাম-নহরয়িমের এবং অরাম-সোবার সঙ্গে তার যুদ্ধ হয় এবং যোয়াব যখন ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমীয়দের হত্যা করেছিলেন, তখন দাউদ এই শিক্ষামূলক গীতটি রচনা করেন। সুর: “নিয়মের কমল।” হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ; তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!
Kwa mwimbishaji. Mtindo wa “Shushani Eduthi.” Utenzi wa Daudi wa kufundisha. Wakati alipopigana na Waaramu kutoka Aramu-Naharaimu na Aramu-Soba, naye Yoabu akarudi nyuma na kuwaua Waedomu 12,000 katika Bonde la Chumvi. Ee Mungu, umetukataa na kutokea ghafula juu yetu, umekasirika: sasa turejeshe upya!
2 তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ, দেশের ভাঙনের প্রতিকার করো কারণ দেশ কাঁপছে।
Umetetemesha nchi na kuipasua; uiponye mavunjiko yake, kwa maana inatetemeka.
3 তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছ, তুমি আমাদের এমন সুরা দিয়েছ যাতে আমরা টলমল হয়েছি।
Umewaonyesha watu wako nyakati za kukata tamaa; umetunywesha mvinyo unaotuyumbisha.
4 কিন্তু যারা তোমাকে সম্ভ্রম করে, তুমি তাদের জন্য একটি পতাকা তুলেছ, যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।
Kwa wale wanaokucha wewe, umewainulia bendera, ili iweze kutwekwa dhidi ya upinde.
5 তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো, যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।
Tuokoe na utusaidie kwa mkono wako wa kuume, ili wale uwapendao wapate kuokolewa.
6 ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।
Mungu amenena kutoka patakatifu pake: “Nitaigawa Shekemu kwa ushindi na kulipima Bonde la Sukothi.
7 গিলিয়দ আমার, ও মনঃশিও আমার; ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহূদা আমার রাজদণ্ড।
Gileadi ni yangu na Manase ni yangu; Efraimu ni kofia yangu ya chuma, nayo Yuda ni fimbo yangu ya utawala.
8 মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব; ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”
Moabu ni sinia langu la kunawia, juu ya Edomu natupa kiatu changu; nashangilia kwa kushindwa kwa Ufilisti.”
9 কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?
Ni nani atakayenipeleka hadi mji wenye ngome? Ni nani atakayeniongoza hadi nifike Edomu?
10 হে ঈশ্বর, তুমি কি এখন আমাদের ত্যাগ করেছ? তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?
Ee Mungu, si ni wewe uliyetukataa sisi, na hutoki tena na majeshi yetu?
11 আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল।
Tuletee msaada dhidi ya adui, kwa maana msaada wa mwanadamu haufai kitu.
12 ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব, এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।
Kwa msaada wa Mungu tutapata ushindi, naye atawaponda adui zetu.