< গীতসংহিতা 51 >

1 সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। বৎশেবার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে যখন ভাববাদী নাথন দাউদের কাছে গিয়েছিলেন। হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী আমার উপর দয়া করো; তোমার অপার করুণা অনুযায়ী আমার সমস্ত অপরাধ মার্জনা করো।
Don mai bi da kaɗe-kaɗe. Zabura ta Dawuda. Sa’ad da annabi Natan ya zo wurinsa bayan Dawuda ya yi zina da Batsheba. Ka yi mini jinƙai, ya Allah, bisa ga ƙaunarka marar ƙarewa; bisa ga tausayinka mai girma ka shafe laifofina.
2 আমার সমস্ত অন্যায় মুছে দাও আর আমার পাপ থেকে আমাকে শুচি করো।
Ka wanke dukan kurakuraina ka tsarkake ni daga zunubina.
3 কারণ আমি আমার অপরাধসকল জানি, আর আমার পাপ সর্বদা আমার সামনে আছে।
Gama ina sane da laifofina zunubaina kuma kullum suna a gabana.
4 তোমার বিরুদ্ধে, তোমারই বিরুদ্ধে, আমি পাপ করেছি আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি; অতএব তুমি তোমার বাক্যে ধর্মময় আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ।
Kai kaɗai na yi wa zunubi na yi abin da yake mugu a idonka, ta haka an tabbatar kai mai gaskiya sa’ad da ka yi magana aka kuma nuna kai mai adalci ne sa’ad da ka hukunta.
5 নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন।
Tabbatacce ni mai zunubi ne tun haihuwa mai zunubi daga lokacin da mahaifiyata ta yi cikina.
6 তবুও মাতৃগর্ভে তুমি বিশ্বস্ততা কামনা করেছিলে; সেই গোপন স্থানে তুমি আমাকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলে।
Tabbatacce kana son gaskiya a sassan ciki; ka koya mini hikima a wuri can ciki.
7 আমার পাপ থেকে আমাকে শুদ্ধ করো, আর আমি নির্মল হব; আমাকে পরিষ্কার করো, আর আমি বরফের থেকেও সাদা হব।
Ka tsarkake ni da hizzob, zan kuwa zama tsab; ka wanke ni, zan kuma fi dusan ƙanƙara fari.
8 আমাকে আনন্দ ও উল্লাসের বাক্য শোনাও; আমার হাড়গোড়, যা তুমি পিষে দিয়েছ, এখন আমোদ করুক।
Bari in ji farin ciki da murna; bari ƙasusuwan da ka ragargaza su yi farin ciki.
9 আমার পাপ থেকে তোমার মুখ লুকাও আর আমার সব অন্যায় মার্জনা করো।
Ka ɓoye fuskarka daga zunubaina ka kuma shafe dukan kurakuraina.
10 হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো, আর এক অবিচল আত্মা আমার মধ্যে সঞ্জীবিত করো।
Ka halitta zuciya mai tsabta a cikina, ya Allah, ka kuma sabunta tsayayyen ruhu a cikina.
11 আমাকে তোমার সান্নিধ্য থেকে দূর কোরো না আর তোমার পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিয়ে নিয়ো না।
Kada ka fid da ni daga gabanka ko ka ɗauke Ruhunka Mai Tsarki daga gare ni.
12 তোমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও আর আমাকে বাঁচিয়ে রাখতে এক ইচ্ছুক আত্মা দাও।
Ka mayar mini farin cikin cetonka ka kuma ba ni ruhun biyayya, yă riƙe ni.
13 তখন আমি অপরাধীদের তোমার পথ শিক্ষা দেব, যেন পাপীরা তোমার দিকে ফিরে আসে।
Ta haka zan koyar wa masu laifi hanyoyinka, masu zunubi kuma za su komo gare ka.
14 রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর আমার রক্ষাকর্তা, আর আমার জিভ তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
Ka cece ni daga laifin jini, ya Allah, Allahn da ya cece ni, harshena kuwa zai rera adalcinka.
15 হে সদাপ্রভু, আমার ঠোঁট খুলে দাও, আর আমার মুখ তোমার প্রশংসা ঘোষণা করবে।
Ya Ubangiji, ka buɗe leɓunana, bakina kuwa zai furta yabonka.
16 তুমি নৈবেদ্যতে আমোদ করো না, করলে আমি নিয়ে আসতাম; তুমি হোমবলি চাওনি।
Ba ka farin ciki a hadaya, ai da na kawo; ba ka jin daɗin hadayun ƙonawa.
17 ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর; ভগ্ন ও অনুতপ্ত হৃদয় হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না।
Hadayun Allah su ne karyayyen ruhu; karyayyiya da kuma zuciya mai tuba, Ya Allah, ba za ka ƙi ba.
18 তুমি আপন অনুগ্রহে সিয়োনের মঙ্গল করো, জেরুশালেমের প্রাচীর নির্মাণ করো।
Cikin jin daɗinka ka sa Sihiyona ta yi nasara; ka gina katangar Urushalima.
19 তখন তুমি ধার্মিকদের নৈবেদ্যে আর সম্পূর্ণ হোমবলিতে আমোদ করবে; তখন লোকে তোমার বেদিতে বলদ উৎসর্গ করবে।
Ta haka za a kasance da hadayu masu adalci, hadayun ƙonawa ɗungum don su faranta ka; sa’an nan za a miƙa bijimai a bagadenka.

< গীতসংহিতা 51 >