< গীতসংহিতা 50 >
1 আসফের গীত। সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত তিনি পৃথিবীর সব মানুষকে তলব করেন।
Mungu, Mwenye nguvu, Yahwe, amenena naye aliita nchi toka mawio ya jua mpaka machweo yake.
2 সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে, ঈশ্বর দীপ্তিমান রয়েছেন।
Tokea Sayuni, Mungu ameangaza, ukamilifu wa uzuri.
3 আমাদের ঈশ্বর আসছেন আর তিনি নীরব রইবেন না; এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী, এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।
Mungu wetu huja naye hakai kimya; mbele yake moto hula, na kuna dhoruba kubwa karibu naye.
4 তিনি আকাশমণ্ডলকে তলব করলেন, এবং পৃথিবীকেও, যেন তিনি তাঁর ভক্তজনের বিচার করেন:
Yeye huziita mbingu zilizo juu na nchi ili kwamba aweze kuwahukumu watu wake:
5 “আমার পবিত্র লোকেদের আমার কাছে একত্রিত করো, যারা বলিদানসহ আমার সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিল।”
Kwa pamoja kusanyikeni waaminifu wangu kwangu, wale waliofanya nami agano kwa sadaka.”
6 আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে, কারণ ঈশ্বর স্বয়ং বিচারক।
Mbingu zitatangaza haki yake, kwa maana Mungu mwenyewe ndiye jaji. Serah
7 “শোনো, আমার ভক্তজন, আর আমি কথা বলব; ইস্রায়েল, আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব: আমি ঈশ্বর, তোমার ঈশ্বর।
Sikilizeni, watu wangu, nami nitazungumza; mimi ni Mungu, Mungu wenu.
8 তোমার নিবেদিত নৈবেদ্য সম্পর্কে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনব না অথবা তোমার হোমবলি সম্পর্কে, যা সর্বক্ষণ আমার সামনে আছে।
Sitawakaripia ninyi kwa ajili ya sadaka zenu; sadaka zenu za kuteketeza ziko nami siku zote.
9 তোমার গোশালা থেকে আমার বলদের প্রয়োজন নেই অথবা তোমার খোঁয়াড় থেকে ছাগলের প্রয়োজন নেই,
Sitachukua ng'ombe katika nyumba yenu, wala beberu katika mazizi yenu.
10 কারণ অরণ্যের সব প্রাণী আমার, এবং হাজার পর্বতের উপর গবাদি পশুও আমার।
Kwa maana kila mnyama wa msituni ni wangu, nao ng'ombe kwenye milima elfu ni wangu.
11 পর্বতমালার সব পাখি আমার পরিচিত, আর প্রান্তরের সব কীটপতঙ্গ আমার।
Ninawajua ndege wa mlimani, na wanyama pori katika shamba ni wangu.
12 যদি আমি ক্ষুধার্ত হই আমি তোমাকে কিছু বলব না, কারণ এই পৃথিবী আমার, আর যা কিছু এতে আছে, তাও আমার।
Kama ningekuwa na njaa, nisingewaambia ninyi; maana ulimwengu ni wangu, na vyote vilivyomo.
13 আমি কি বলদের মাংস খাই বা ছাগলের রক্ত পান করি?
Je! sitakula nyama ya ngombe na kunywa damu ya mbuzi?
14 “ঈশ্বরের উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করো, পরাৎপরের কাছে তোমার শপথ পূর্ণ করো,
Mtoleeni Mungu sadaka za shukurani, na mlipe viapo vyenu kwa Aliye Juu.
15 এবং সংকটের দিনে আমাকে ডেকো; আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”
Mniite katika siku ya shida; nami nitawaokoa
16 কিন্তু দুষ্ট ব্যক্তিকে ঈশ্বর বলেন: “আমার বিধি পাঠ করার বা আমার নিয়ম তোমার মুখে আনার অধিকার কি তোমার আছে?
Lakini kwa waovu Mungu anasema, “Inawahusu nini kuitangaza hali yangu, kwamba ninyi mmeliweka agano langu mdomoni mwenu,
17 তুমি আমার নির্দেশ ঘৃণা করো আর আমার সমস্ত আদেশ অগ্রাহ্য করো।
wakati ninyi mnayachukia maelekezo na mnayatupa maneno yangu?
18 যখন তুমি এক চোর দেখো, তুমি তার সঙ্গে যুক্ত হও; আর তুমি ব্যভিচারীদের সঙ্গে সময় কাটাও।
Mumuanapo mwizi, ninyi hukubaliana naye; ninyi na mnashirikiana na wale wafanyao uasherati.
19 তুমি তোমার মুখ অসৎ কাজে ব্যবহার করো আর তোমার জিভ ছলনায় সাজিয়ে রাখো।
Mwautoa mdomo wenu kwa mabaya, huelezea udanganyifu.
20 তুমি বসে থাকো আর তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দাও এবং তোমার নিজের মায়ের সন্তানের নিন্দা করো।
Mnakaa na kuongea dhidi ya ndugu yenu; na kukashfu mwana wa mama yenu.
21 যখন তুমি এসব করেছিলে আর আমি নীরব ছিলাম, তুমি ভেবেছিলে যে আমি ঠিক তোমারই মতো। কিন্তু এখন আমি তোমাকে তিরস্কার করব এবং আমার সব অভিযোগ তোমার সামনে রাখব।
Mmefanya mambo haya, lakini nimekaa kimya, hivyo mlidhani kuwa ni mtu flani nilliye kama ninyi mlivyo. Lakini nitawakaripia ninyi na kuwafunua, mbele ya macho yenu, mambo yote miliyofanya.
22 “তোমরা যারা ঈশ্বরকে ভুলে যাও, এখন বিবেচনা করো, নতুবা আমি তোমাদের ছিন্নভিন্ন করব, কেউ তোমাদের রক্ষা করবে না:
Mlitilie maanani hili, ninyi mnao msahau Mungu, vinginevyo nitawakata ninyi vipande vipande, na hatakuwepo yeyote wakuja kuwasaidia!
23 যারা ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করে, তারা আমাকে সম্মান করে, আর যে নির্দোষ তাকে আমি আমার পরিত্রাণ দেখাব।”
Yule atoaye sadaka ya shukurani hunitukuza, na yeyote apangaye njia zake katika namna iliyo sahihi nitamuonesha wokovu wa Mungu.”