< গীতসংহিতা 5 >

1 সংগীত পরিচালকের জন্য। বাঁশি সহযোগে দাউদের গীত। হে সদাপ্রভু, আমার কথা শোনো, আমার বিলাপে কর্ণপাত করো।
Don mai bi da kaɗe-kaɗe. Don Busa. Ta Dawuda. Ka saurare kalmomina, ya Ubangiji, ka ji ajiyar zuciyata.
2 আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।
Ka saurare kukata na neman taimako, Sarkina da Allahna, gama gare ka nake addu’a.
3 সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহভরে অপেক্ষা করি।
Da safe, ya Ubangiji, ka ji muryata; da safe na gabatar da bukatuna a gabanka in kuma jira da sa zuciya.
4 কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন; কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না।
Kai ba Allahn da yake jin daɗin mugu ba ne; gama kana gāba da dukan masu aikata mugunta.
5 দাম্ভিকেরা তোমার সামনে দাঁড়াতে পারে না। যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো;
Masu fariya ba za su iya tsaya a gabanka ba. Kana ƙin duk masu aikata abin da ba daidai ba.
6 মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো। যারা রক্তপিপাসু ও ছলনাকারী তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো।
Kakan hallaka masu yin ƙarya. Masu kisankai da mutane masu ruɗu Ubangiji yana ƙyama.
7 কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে, তোমার ভবনে প্রবেশ করতে পারি; তোমার পবিত্র মন্দিরের সামনে শ্রদ্ধায় আমি নত হই।
Amma ni, ta wurin jinƙanka mai girma, zan shiga gidanka; da bangirma zan durƙusa ga haikalinka.
8 হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো, নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে। তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি।
Ka bi da ni, ya Ubangiji, cikin adalcinka saboda abokan gābana, ka fayyace hanyarka a gabana.
9 তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়; হিংসায় ওদের অন্তর পূর্ণ। তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো, তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে।
Babu ko kalma guda daga bakinsu da za a dogara da ita; marmarinsu kawai shi ne su hallakar da waɗansu. Maƙogwaronsu buɗaɗɗen kabari ne; da harshensu suna faɗin ƙarya.
10 হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো! ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক। ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো, কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Ka furta su masu laifi, ya Allah! Bari makircinsu yă zama fāɗuwarsu. Ka kore su saboda yawan zunubansu, saboda sun tayar maka.
11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক; তারা চিরকাল আনন্দগান করুক। তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও, যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।
Amma bari dukan waɗanda suke neman mafaka gare ka su yi murna; bari kullum su yi ta rerawa saboda farin ciki. Ka buɗe kāriyarka a bisansu, domin waɗanda suke ƙaunar sunanka su yi farin ciki a cikinka.
12 নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো; সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।
Gama tabbatacce, ya Ubangiji, kakan albarkaci adalai; kakan kewaye su da tagomashinka kamar garkuwa.

< গীতসংহিতা 5 >