< গীতসংহিতা 43 >
1 হে ঈশ্বর, আমাকে নির্দোষ ঘোষণা করো, এক অবিশ্বস্ত জাতির বিরুদ্ধে, আমার পক্ষসমর্থন করো। যারা ছলনাকারী ও দুর্নীতিপরায়ণ তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো।
Ka nuna ni marar laifi ne, ya Allah, ka kuma nemi hakkina a kan al’ummai marasa sanin Allah. Ka kuɓutar da ni daga masu ruɗu da mugayen mutane.
2 তুমিই আমার ঈশ্বর, আমার আশ্রয় দুর্গ, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? কেন আমি আমার শত্রুর অত্যাচারে বিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?
Kai ne Allah mafakata. Me ya sa ka ƙi ni? Me zai sa in yi ta yawo ina makoki, a danne a hannun abokin gāba?
3 তোমার জ্যোতি ও তোমার সত্য আমার কাছে পাঠাও, তারা আমাকে পথ দেখাক; তারা তোমার পবিত্র পর্বতে আমাকে নিয়ে যাক সেই স্থানে যেখানে তুমি বসবাস করো।
Ka aiko da haskenka da gaskiyarka, bari su bishe ni bari su kawo ni ga dutsenka mai tsarki, zuwa wurin da kake zama.
4 তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব, ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস। হে ঈশ্বর, আমার ঈশ্বর সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।
Sa’an nan zan tafi bagaden Allah, ga Allah, farin cikina da murnata. Zan yabe ka da garaya, Ya Allah, Allahna.
5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন? কেন তুমি অন্তরে এত হতাশ? ঈশ্বরে তুমি আশা রাখো, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
Me ya sa kake baƙin ciki, ya raina? Me ya sa ka damu a cikina? Ka dogara ga Allah, gama zai sāke yabe shi, Mai Cetona da Allahna.