< গীতসংহিতা 39 >

1 যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। আমি নিজেকে বললাম, “আমি আমার চলার পথে সতর্ক হব আর নিজের জিভকে পাপ থেকে সংযত রাখব; দুষ্টদের উপস্থিতিতে নিজের মুখ সংবরণ করে রাখব।”
Kwa mtsogoleri wa mayimbidwe. Kwa Yedutuni. Salimo la Davide. Ndinati, “Ndidzasamalira njira zanga ndipo ndidzasunga lilime langa kuti ndisachimwe; ndidzatseka pakamwa panga ndi chitsekerero nthawi yonse imene woyipa ali pamaso panga.”
2 তাই আমি সম্পূর্ণ নীরব রইলাম, এমনকি সৎকথাও উচ্চারণ করলাম না। কিন্তু আমার যন্ত্রণা বৃদ্ধি পেল;
Koma pamene ndinali chete osanena ngakhale kanthu kalikonse kabwino mavuto anga anachulukirabe.
3 আমার হৃদয় উত্তপ্ত হয়ে উঠল। আমি যত এই বিষয় নিয়ে ভাবলাম আমার মনের আগুন ততই জ্বলে উঠল; তখন আমি জিভ দিয়ে বললাম:
Mtima wanga unatentha mʼkati mwanga, ndipo pamene ndinkalingalira, moto unayaka; kenaka ndinayankhula ndi lilime langa:
4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত; আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী।
“Yehova ndionetseni mathero a moyo wanga ndi chiwerengero cha masiku anga; mundidziwitse kuti moyo wanga ndi wosakhalitsa motani.
5 তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ; আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়। সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান, এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।
Inu mwachititsa kuti masiku anga akhale ochepa kwambiri, kutalika kwa zaka zanga ndi kopanda phindu pamaso panu; moyo wa munthu aliyense ndi waufupi. (Sela)
6 “সবাই সামান্য চলমান ছায়ার মতো; বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে।
Munthu ali ngati chithunzithunzi chake pamene akuyenda uku ndi uku: Iye amangovutika koma popanda phindu; amadzikundikira chuma, osadziwa kuti chidzakhala chayani.
7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব? আমার আশা একমাত্র তোমাতেই।
“Koma tsopano Ambuye kodi ndifunanso chiyani? Chiyembekezo changa chili mwa Inu.
8 আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো, আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।
Pulumutseni ku zolakwa zanga zonse; musandisandutse chonyozeka kwa opusa.
9 আমি তোমার সামনে নীরব রইলাম; মুখ খুললাম না, কারণ আমার শাস্তি তোমার কাছ থেকেই আসে।
Ine ndinali chete; sindinatsekule pakamwa panga pakuti Inu ndinu amene mwachita zimenezi.
10 আমার প্রতি তোমার আঘাত ক্ষান্ত করো; তোমার হাতের আঘাতে আমি জর্জরিত।
Chotsani mkwapulo wanu pa ine; ndagonjetsedwa ndi nkhonya ya dzanja lanu.
11 যখন তুমি কাউকে তার পাপের জন্য তিরস্কার ও শাসন করো, কীটের মতো তাদের সম্পত্তি তুমি গ্রাস করো, সত্যি সকলে নিঃশ্বাসের মতোই ক্ষণস্থায়ী।
Inu mumadzudzula ndi kulanga anthu chifukwa cha tchimo lawo; mumawononga chuma chawo monga njenjete; munthu aliyense ali ngati mpweya. (Sela)
12 “হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার সাহায্যের প্রার্থনায় কর্ণপাত করো; আমার চোখের জলে বধির হয়ে থেকো না। কারণ আমি তোমার কাছে বিদেশির মতো, আমার পিতৃপুরুষদের মতোই আমি প্রবাসী।
“Imvani pemphero langa Inu Yehova, mverani kulira kwanga kopempha thandizo; musakhale chete pamene ndikulirira kwa Inu, popeza ndine mlendo wanu wosakhalitsa; monga anachitira makolo anga onse.
13 আমার জীবন শেষ হওয়ার আগে আমার উপর থেকে তোমার ক্রোধের দৃষ্টি সরাও, যেন আমি আবার জীবন উপভোগ করতে পারি।”
Musandiyangʼane mwaukali, choncho ndidzatha kusangalala ndisanafe ndi kuyiwalika.”

< গীতসংহিতা 39 >