< গীতসংহিতা 38 >
1 দাউদের গীত। একটি প্রার্থনা। হে সদাপ্রভু, তোমার রাগে আমাকে তিরস্কার কোরো না ক্রোধে আমাকে শাসন কোরো না।
Zaburi ya Daudi. Maombi. Ee Bwana, usinikemee katika hasira yako, wala kuniadhibu katika ghadhabu yako.
2 তোমার তিরগুলি আমাকে বিদ্ধ করেছে, এবং তোমার হাত আমার উপর নেমে এসেছে।
Kwa kuwa mishale yako imenichoma, na mkono wako umenishukia.
3 তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে; আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।
Hakuna afya mwilini mwangu kwa sababu ya ghadhabu yako, mifupa yangu haina uzima kwa sababu ya dhambi zangu.
4 আমার দোষভার আমাকে বিচলিত করেছে তা এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।
Maovu yangu yamenifunika kama mzigo usiochukulika.
5 আমার পাপের মূর্খতায় আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।
Majeraha yangu yameoza na yananuka, kwa sababu ya upumbavu wa dhambi zangu.
6 আমি আজ অবনত হয়েছি ও অত্যন্ত মনমরা হয়ে পড়েছি; বিষণ্ণতায় আমার সারাদিন কাটছে।
Nimeinamishwa chini na kushushwa sana, mchana kutwa nazunguka nikiomboleza.
7 এক তীব্র যন্ত্রণা আমার দেহকে জীর্ণ করেছে; আমার প্রাণে কোনও স্বাস্থ্য নেই।
Viuno vyangu vimejaa maumivu yaunguzayo, hakuna afya mwilini mwangu.
8 আমি জীর্ণ ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছি, তীব্র মনোবেদনায় আমি হাহাকার করছি।
Nimedhoofika na kupondwa kabisa, nasononeka kwa maumivu makuu ya moyoni.
9 হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সামনে উন্মুক্ত, আমার দীর্ঘশ্বাস তোমার কাছে গুপ্ত নয়।
Ee Bwana, yote ninayoyaonea shauku yako wazi mbele zako, kutamani kwangu sana hakufichiki mbele zako.
10 আমার হৃদয় কম্পিত, আমার শক্তি নিঃশেষ হয়েছে, আমার চোখ থেকে আমার দৃষ্টি হারিয়েছে।
Moyo wangu unapigapiga, nguvu zangu zimeniishia; hata macho yangu yametiwa giza.
11 আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে, আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।
Rafiki na wenzangu wananikwepa kwa sababu ya majeraha yangu; majirani zangu wanakaa mbali nami.
12 যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে, যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে; সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।
Wale wanaotafuta uhai wangu wanatega mitego yao, wale ambao wangetaka kunidhuru huongea juu ya maangamizi yangu; hufanya shauri la hila mchana kutwa.
13 আমি বধিরের মতো হয়েছি যে কানে শুনতে পারে না, বোবার মতো হয়েছি যে কথা বলতে পারে না।
Mimi ni kama mtu kiziwi, asiyeweza kusikia, ni kama bubu, asiyeweza kufungua kinywa chake,
14 আমি এমন এক ব্যক্তির মতো হয়েছি যে কিছুই শুনতে পারে না, যার মুখ কোনো উত্তর দিতে পারে না।
nimekuwa kama mtu asiyesikia, ambaye kinywa chake hakiwezi kutoa jibu.
15 হে সদাপ্রভু, আমি তোমার অপেক্ষায় আছি; তুমি আমায় উত্তর দেবে, হে প্রভু আমার ঈশ্বর।
Ee Bwana, ninakungojea wewe, Ee Bwana Mungu wangu, utajibu.
16 আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”
Kwa kuwa nilisema, “Usiwaache wafurahie, wala wasijitukuze juu yangu mguu wangu unapoteleza.”
17 আমার পতন আসন্ন, আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী।
Kwa maana ninakaribia kuanguka, na maumivu yangu yananiandama siku zote.
18 আমি আমার অপরাধ স্বীকার করি; আমার পাপের জন্য আমি অত্যন্ত অনুতপ্ত।
Naungama uovu wangu, ninataabishwa na dhambi yangu.
19 অনেকে অকারণে আমার শত্রু হয়েছে, অসংখ্য লোক অকারণে আমাকে ঘৃণা করে।
Wengi ni wale ambao ni adui zangu hodari, wale wanaonichukia bila sababu ni wengi.
20 যারা আমার উপকারের বিনিময়ে অপকার করে তারা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, যদিও আমি ভালো করারই চেষ্টা করি।
Wanaolipa maovu kwa wema wangu hunisingizia ninapofuata lililo jema.
21 হে সদাপ্রভু, আমাকে পরিত্যাগ কোরো না; হে আমার ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে সরে থেকো না।
Ee Bwana, usiniache, usiwe mbali nami, Ee Mungu wangu.
22 হে আমার প্রভু ও আমার রক্ষাকর্তা, তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো।
Ee Bwana Mwokozi wangu, uje upesi kunisaidia.