< গীতসংহিতা 36 >

1 সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের গীত। দুষ্টদের অপরাধ সম্পর্কে আমার হৃদয়ে এক প্রত্যাদেশ আছে: তাদের চোখে ঈশ্বরভয় নেই।
Don mai bi da kaɗe-kaɗe. Ta Dawuda bawan Ubangiji. Akwai magana a cikin zuciyata game da zunubin mugu. Babu tsoron Allah a idanunsa.
2 তারা নিজেদের দৃষ্টিতে নিজেদের তোষামোদ করে, ভাবে যে তাদের অপরাধ ধরা পড়বে না বা নিন্দিত হবে না।
Gama a idanunsa yana ganin kansa wani abu ne wanda ya sha ƙarfi a gane ko ya ƙi zunubinsa.
3 তাদের মুখের কথা দুষ্টতা ও ছলনায় ভরা, তারা জ্ঞান ও সদাচরণ ত্যাগ করেছে।
Kalmomin bakinsa mugaye ne da kuma ruɗu; ya daina zama mai hikima da yin alheri.
4 এমনকি তাদের বিছানায় শুয়েও তারা মন্দ পরিকল্পনা করে, অসৎ পথে তারা নিজেদের চালনা করে এবং যা মন্দ তা পরিত্যাগ করে না।
Ko a kan gadonsa ma yana shirya mugunta; yakan sa kansa ga aikata zunubi kuma ba ya ƙin abin da ba shi da kyau.
5 হে সদাপ্রভু, তোমার প্রেম গগনচুম্বী, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।
Ƙaunarka, ya Ubangiji, kan kai sammai, amincinka har sararin sammai.
6 তোমার ধার্মিকতা মহান পর্বতের তুল্য, তোমার ন্যায়বিচার অতল জলধির মতো। তুমি, হে সদাপ্রভু, মানুষ ও পশুকে বাঁচিয়ে রাখো।
Adalcinka yana kama da manyan duwatsu, hukuncinka kamar zurfi mai girma. Ya Ubangiji, kana lura da mutum da dabba.
7 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য! মানুষ তোমার পক্ষছায়ায় আশ্রয় নেয়।
Ina misalin ƙaunarka marar ƙarewa! Mutane manya da ƙanana kan sami mafaka cikin inuwar fikafikanka.
8 তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়, তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো।
Suna biki a yalwar gidanka; kakan ba su sha daga rafin farin cikinka.
9 কারণ তোমাতেই আছে জীবনের উৎস, তোমার আলোতে আমরা আলো দেখি।
Gama a gare ka akwai maɓulɓular rai cikin haskenka mukan ga haske.
10 যারা তোমাকে জানে, তাদের প্রতি তোমার প্রেম, এবং ন্যায়পরায়ণদের প্রতি তোমার ধর্মশীলতা, স্থায়ী করো।
Ka ci gaba da ƙaunarka ga waɗanda suka san ka, adalcinka ga masu gaskiyar zuciya.
11 অহংকারীর চরণ যেন আমার বিরুদ্ধে না আসে, দুষ্টদের হাত যেন আমাকে বিতাড়িত না করে।
Kada ka bari ƙafar mai girman kai yă fāɗa mini, ko hannun mugu ya kore ni.
12 দেখো, অনিষ্টকারীদের দল লুটিয়ে পড়েছে ভূমিতে পতিত হয়েছে, তাদের উঠে দাঁড়ানোর শক্তি নেই।
Dubi yadda masu aikata zunubi suka fāɗi, a zube, ba za su kuwa iya tashi ba!

< গীতসংহিতা 36 >