< গীতসংহিতা 34 >

1 দাউদের গীত। যখন তিনি অবীমেলকের সামনে পাগলামির ভান করেছিলেন তখন অবীমেলক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর দাউদ চলে গিয়েছিলেন। আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব; তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।
Zaburi ya Daudi, alipojifanya mwendawazimu mbele ya Abimeleki, ambaye alimfukuza, naye akaondoka. Nitamtukuza Bwana nyakati zote, sifa zake zitakuwa midomoni mwangu siku zote.
2 আমি সদাপ্রভুতে গর্ব করব; যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।
Nafsi yangu itajisifu katika Bwana, walioonewa watasikia na wafurahi.
3 আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো; এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।
Mtukuzeni Bwana pamoja nami, naam, na tulitukuze jina lake pamoja.
4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন; আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।
Nilimtafuta Bwana naye akanijibu, akaniokoa kwenye hofu zangu zote.
5 যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়; তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।
Wale wamtazamao hutiwa nuru, nyuso zao hazifunikwi na aibu kamwe.
6 এই দুঃখী ডাকল, আর সদাপ্রভু শুনলেন; তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।
Maskini huyu alimwita Bwana, naye akamsikia, akamwokoa katika taabu zake zote.
7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার; তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।
Malaika wa Bwana hufanya kituo akiwazunguka wale wamchao, naye huwaokoa.
8 আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়; ধন্য সেই ব্যক্তি যে তাঁতে আশ্রয় নেয়।
Onjeni mwone kwamba Bwana ni mwema, heri mtu yule anayemkimbilia.
9 হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো, কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।
Mcheni Bwana enyi watakatifu wake, kwa maana wale wamchao hawapungukiwi na chochote.
10 সিংহও দুর্বল ও ক্ষুধার্ত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না।
Wana simba wenye nguvu hutindikiwa na kuona njaa, bali wale wamtafutao Bwana hawatakosa kitu chochote kilicho chema.
11 এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো; আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।
Njooni, watoto wangu, mnisikilize, nitawafundisha kumcha Bwana.
12 তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে এবং বিস্তর ভালো দিন দেখতে চায়,
Yeyote kati yenu anayependa uzima na kutamani kuziona siku nyingi njema,
13 তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।
basi auzuie ulimi wake na mabaya, na midomo yake kutokana na kusema uongo.
14 মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো; শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
Aache uovu, atende mema, aitafute amani na kuifuatilia.
15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে, এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;
Macho ya Bwana huwaelekea wenye haki, na masikio yake yako makini kusikiliza kilio chao.
16 কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে, তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
Uso wa Bwana uko kinyume na watendao maovu, ili kufuta kumbukumbu lao duniani.
17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন; তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
Wenye haki hulia, naye Bwana huwasikia, huwaokoa katika taabu zao zote.
18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
Bwana yu karibu na waliovunjika moyo, na huwaokoa waliopondeka roho.
19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়, কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
Mwenye haki ana mateso mengi, lakini Bwana humwokoa nayo yote,
20 তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন, তাদের মধ্যে একটিও ভাঙে না।
huhifadhi mifupa yake yote, hata mmoja hautavunjika.
21 দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে; ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে।
Ubaya utamuua mtu mwovu, nao adui za mwenye haki watahukumiwa.
22 সদাপ্রভু তাঁর দাসদের মুক্ত করবেন; যারা তাঁর শরণাগত, তাদের কেউই দোষী সাব্যস্ত হবে না।
Bwana huwakomboa watumishi wake, yeyote anayemkimbilia yeye hatahukumiwa kamwe.

< গীতসংহিতা 34 >