< গীতসংহিতা 32 >
1 দাউদের গীত। মস্কীল। ধন্য সেই ব্যক্তি যার অপরাধ ক্ষমা করা হয়েছে, যার পাপ আচ্ছাদিত হয়েছে।
Ta Dawuda. Maskil ne. Mai farin ciki ne shi wanda aka gafarta masa laifofinsa, wanda aka shafe zunubansa.
2 ধন্য সেই ব্যক্তি যার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন না এবং যার অন্তর ছলনাবিহীন।
Mai farin ciki ne mutumin da Ubangiji ba ya lissafin zunubinsa a kansa wanda kuma babu ruɗu a ruhunsa.
3 যখন আমি চুপ করেছিলাম, আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।
Sa’ad da na yi shiru, ƙasusuwana sun yi ta mutuwa cikin nishina dukan yini.
4 কারণ দিনে এবং রাতে তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল; যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায় তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।
Gama dare da rana hannunka yana da nauyi a kaina; an shanye ƙarfina ƙaf sai ka ce a zafin bazara. (Sela)
5 তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না। আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ আমি স্বীকার করব।” আর তুমি আমার পাপের দোষ ক্ষমা করলে।
Sa’an nan na furta zunubina a gare ka ban kuwa ɓoye laifina ba. Na ce, “Zan furta laifofina ga Ubangiji.” Ka kuwa gafarta laifin zunubina. (Sela)
6 তাই সময় থাকতে সব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক; তারা যেন বিচারের বন্যার জলে ডুবে না যায়।
Saboda haka bari duk mai tsoron Allah yă yi addu’a gare ka yayinda kake samuwa; tabbatacce sa’ad da manyan ruwaye suka taso, ba za su kai wurinsa ba.
7 তুমি আমার আশ্রয়স্থল; তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
Kai ne wurin ɓuyata; za ka tsare ni daga wahala ka kewaye ni da waƙoƙin ceto. (Sela)
8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো; তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।
Zan umarce ka in kuma koyar da kai a hanyar da za ka bi; Zan ba ka shawara in kuma lura da kai.
9 তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না, যাদের বোধশক্তি নেই কিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়, নইলে তারা তোমার কাছে আসে না।”
Kada ka zama kamar doki ko doki, wanda ba su da azanci wanda dole sai an bi da su da linzami da ragama in ba haka ba, ba za su zo wurinka ba.
10 দুষ্টের অনেক দুর্দশা হয়, কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।
Azaban mugu da yawa suke, amma ƙaunar Ubangiji marar ƙarewa kan kewaye mutumin da ya dogara gare shi.
11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো; তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।
Ku yi farin ciki a cikin Ubangiji ku kuma yi murna, ku adalai; ku rera, dukanku waɗanda zuciyarku take daidai!