< গীতসংহিতা 30 >

1 একটি গীত। একটি সংগীত। মন্দির উৎসর্গ উপলক্ষ্যে দাউদের গীত। হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।
Salimo la Davide. Nyimbo yoyimba popereka Nyumba ya Mulungu. Ndidzakukwezani Yehova, chifukwa mwanditulutsa kwakuya, ndipo simunalole kuti adani anga akondwere pa ine.
2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি, এবং তুমি আমাকে সুস্থ করেছ।
Inu Yehova Mulungu wanga ndinapempha kwa Inu thandizo ndipo Inu munandichiritsa.
3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ; তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই। (Sheol h7585)
Inu Yehova, munanditulutsa ku manda, munandisunga kuti ndisatsalire mʼdzenje. (Sheol h7585)
4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো; তাঁর পুণ্যনামের প্রশংসা করো।
Imbirani Yehova inu anthu ake okhulupirika; tamandani dzina lake loyera.
5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী; অশ্রু রাত্রিব্যাপী হয়, কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
Pakuti mkwiyo wake umakhala kwa kanthawi koma kukoma mtima kwake ndi kwa moyo wonse; utha kuchezera kulira usiku wonse, koma chimwemwe chimabwera mmawa.
6 যখন আমি নিরাপদ বোধ করেছিলাম, আমি বলেছিলাম, “আমি কখনও বিচলিত হব না।”
Pamene ndinaona kuti ndili otetezedwa ndinati, “Sindidzagwedezekanso.”
7 তোমার করুণা, হে সদাপ্রভু, আমাকে পর্বতের মতো সুরক্ষিত করেছিল; কিন্তু যখন তুমি তোমার মুখ লুকালে, তখন আমি বিহ্বল হলাম।
Inu Yehova, pamene munandikomera mtima, munachititsa phiri langa kuyima chilili; koma pamene munabisa nkhope yanu, ndinataya mtima.
8 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকলাম; সদাপ্রভুর কাছে আমি বিনতি করলাম,
Kwa Inu Yehova ndinayitana; kwa Ambuye ndinapempha chifundo;
9 “আমার মৃত্যু হলে কী লাভ, আর যদি আমি পাতালে চলে যাই? ধূলিকণা কি তোমার জয়গান করবে? তা কি তোমার বিশ্বস্ততা ঘোষণা করবে?
“Kodi pali phindu lanji powonongeka kwanga ngati nditsikira ku dzenje? Kodi fumbi lidzakutamandani Inu? Kodi lidzalengeza za kukhulupirika kwanu?
10 হে সদাপ্রভু, শোনো, আর আমার প্রতি কৃপা করো; হে সদাপ্রভু, আমার সহায় হও।”
Imvani Yehova ndipo mundichitire chifundo; Yehova mukhale thandizo langa.”
11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ; আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,
Inu munasandutsa kulira kwanga kukhala kuvina; munachotsa chiguduli changa ndi kundiveka ndi chimwemwe,
12 যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।
kuti mtima wanga uthe kuyimbira Inu usakhale chete. Yehova Mulungu wanga, ndidzapereka kwa Inu mayamiko kwamuyaya.

< গীতসংহিতা 30 >