< গীতসংহিতা 3 >
1 দাউদের গীত। যখন তিনি তাঁর ছেলে অবশালোমের হাত থেকে পালিয়েছিলেন। হে সদাপ্রভু, আমার শত্রু কতজন! কতজন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে!
Zaburi ya Daudi. Alipomkimbia mwanawe Absalomu. Ee Bwana, tazama adui zangu walivyo wengi! Ni wengi kiasi gani wanaoinuka dhidi yangu!
2 অনেকে আমার সম্বন্ধে বলছে, “ঈশ্বর তাকে উদ্ধার করবেন না।”
Wengi wanasema juu yangu, “Mungu hatamwokoa.”
3 কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমার চারপাশের ঢাল, আমার গৌরব, তিনি আমার মাথা উঁচু করেন।
Lakini wewe, Ee Bwana, ni ngao pande zote; umeniwekea utukufu na kuinua kichwa changu.
4 আমি স্বরবে সদাপ্রভুর কাছে বিনতি করি, আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন।
Ninamlilia Bwana kwa sauti kuu, naye ananijibu kutoka mlima wake mtakatifu.
5 আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি; আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন।
Ninajilaza na kupata usingizi; naamka tena, kwa maana Bwana hunitegemeza.
6 যে শত সহস্র লোক আমাকে চতুর্দিকে ঘিরে রেখেছে আমি তাদের ভয় করব না।
Sitaogopa makumi elfu ya adui, wanaojipanga dhidi yangu kila upande.
7 হে সদাপ্রভু, জেগে ওঠো! আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো! আমার সব শত্রুর মুখে আঘাত করো; দুষ্টদের দাঁত ভেঙে দাও।
Ee Bwana, amka! Niokoe, Ee Mungu wangu! Wapige adui zangu wote kwenye taya, vunja meno ya waovu.
8 সদাপ্রভুর কাছ থেকে পরিত্রাণ আসে। তোমার আশীর্বাদ তোমার লোকেদের উপর বর্তাক।
Kwa maana wokovu watoka kwa Bwana. Baraka yako na iwe juu ya watu wako.