< গীতসংহিতা 28 >

1 দাউদের গীত। তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; তুমি আমার শৈল, তুমি আমার প্রতি বধির হোয়ো না। কারণ তুমি যদি নীরব থাকো, আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে।
Zaburi ya Daudi. Ninakuita wewe, Ee Bwana, Mwamba wangu; usiwe kwangu kama kiziwi. Kwa sababu ukinyamaza nitafanana na walioshuka shimoni.
2 যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি, যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে আমি হাত তুলি তুমি আমার বিনতি শ্রবণ করো।
Sikia kilio changu unihurumie ninapokuita kwa ajili ya msaada, niinuapo mikono yangu kuelekea Patakatifu pa Patakatifu pako.
3 দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, আমাকে টেনে নিয়ো না, ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।
Usiniburute pamoja na waovu, pamoja na hao watendao mabaya, ambao huzungumza na jirani zao maneno mazuri, lakini mioyoni mwao wameficha chuki.
4 তুমি তাদের কাজের ফল দান করো তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও; তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো।
Walipe sawasawa na matendo yao, sawasawa na matendo yao maovu; walipe sawasawa na kazi za mikono yao, uwalipe wanavyostahili.
5 সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে সেইসব তারা সমাদর করে না, তাই তিনি তাদের ধ্বংস করবেন এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না।
Kwa kuwa hawaheshimu kazi za Bwana, na yale ambayo mikono yake imetenda, atawabomoa na kamwe hatawajenga tena.
6 সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি আমার বিনতি শুনেছেন।
Bwana asifiwe, kwa maana amesikia kilio changu nikimwomba anihurumie.
7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উল্লসিত এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
Bwana ni nguvu zangu na ngao yangu, moyo wangu umemtumaini yeye, nami nimesaidiwa. Moyo wangu unarukaruka kwa furaha nami nitamshukuru kwa wimbo.
8 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি, তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।
Bwana ni nguvu ya watu wake, ngome ya wokovu kwa mpakwa mafuta wake.
9 তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো; তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।
Waokoe watu wako na uubariki urithi wako; uwe mchungaji wao na uwabebe milele.

< গীতসংহিতা 28 >