< গীতসংহিতা 24 >

1 দাউদের গীত। এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;
Zabura ta Dawuda. Duniya ta Ubangiji ce da kome da yake cikinta, duniya, da dukan waɗanda suke zama a cikinta;
2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন আর জলধির উপর তা নির্মাণ করেছেন।
gama ya gina ta a kan tekuna ya kafa ta a kan ruwaye.
3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?
Wa zai iya hawan tudun Ubangiji? Wa zai iya tsaya a wurinsa mai tsarki?
4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।
Sai wanda yake da hannu mai tsabta da kuma tsabtar zuciya, wanda ba ya ba da ransa ga bautar gunki ko ya rantse bisa abin da yake ƙarya.
5 তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।
Zai sami albarka daga Ubangiji da fiffitawa daga Allah Mai cetonsa.
6 এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।
Irin tsaran waɗanda suke nemansa ke nan, waɗanda suke neman fuskarka, ya Allah na Yaƙub. (Sela)
7 হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
Ku ɗaga kawunanku, ya ku ƙofofi; ku ɗagu, ku daɗaɗɗun ƙofofi, don Sarkin ɗaukaka yă shiga.
8 কে এই গৌরবের রাজা? সদাপ্রভু শক্তিশালী ও বলবান, সদাপ্রভু যুদ্ধে বলবান।
Wane ne wannan Sarkin ɗaukaka? Ubangiji ne mai ƙarfi mai iko, Ubangiji mai girma a yaƙi.
9 হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
Ku ɗaga kawunanku, ya ku ƙofofi; ku ɗagu, ku daɗaɗɗun ƙofofi, don Sarkin ɗaukaka yă shiga.
10 কে এই গৌরবের রাজা? তিনি সর্বশক্তিমান সদাপ্রভু তিনি গৌরবের রাজা।
Wane ne shi, wannan Sarkin ɗaukaka? Ubangiji Maɗaukaki, shi ne Sarkin ɗaukaka. (Sela)

< গীতসংহিতা 24 >