< গীতসংহিতা 22 >
1 প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ, আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?
Kwa mwimbishaji. Mtindo wa utenzi wa “Kulungu wa Alfajiri.” Zaburi ya Daudi. Mungu wangu, Mungu wangu, mbona umeniacha? Kwa nini uko mbali hivyo kuniokoa? Mbali hivyo na maneno ya kuugua kwangu?
2 হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না, রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।
Ee Mungu wangu, ninalia mchana, lakini hunijibu, hata usiku, sinyamazi.
3 তথাপি তুমিই পবিত্র; ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।
Hata hivyo umesimikwa katika kiti cha enzi kama Uliye Mtakatifu; wewe ni sifa ya Israeli.
4 আমাদের পূর্বপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিলেন; তাঁরা আস্থা রেখেছিলেন, আর তুমি তাঁদের উদ্ধার করেছিলে।
Kwako wewe baba zetu waliweka tumaini lao, walikutumaini nawe ukawaokoa.
5 তোমার কাছেই তাঁরা কেঁদেছিলেন ও পরিত্রাণ পেয়েছিলেন; তোমার উপরেই তাঁরা নির্ভর করেছিলেন আর তাঁরা লজ্জিত হননি।
Walikulilia wewe na ukawaokoa, walikutegemea wewe nao hawakuaibika.
6 কিন্তু আমি মানুষ নই, একটি কীটমাত্র, সব মানুষের কাছে আমি অবজ্ঞা ও ঘৃণার পাত্র।
Mimi ni mnyoo wala si mwanadamu, wanaume wamenibeza, na watu wamenidharau.
7 যারা আমায় দেখে, তারা উপহাস করে; তারা অপমান করে, ও মাথা নেড়ে বলে,
Wote wanionao hunidhihaki, hunivurumishia matusi, wakitikisa vichwa vyao:
8 “সে সদাপ্রভুর উপর নির্ভর করে, অতএব, সদাপ্রভুই তাকে রক্ষা করুন। যদি সদাপ্রভু তাকে এতই ভালোবাসেন, তবে তিনিই ওকে উদ্ধার করুন।”
Husema, “Anamtegemea Bwana, basi Bwana na amwokoe. Amkomboe basi, kwa maana anapendezwa naye.”
9 তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ; এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম, তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।
Hata hivyo ulinitoa tumboni, ukanifanya nikutegemee, hata nilipokuwa ninanyonya matiti ya mama yangu.
10 জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি; মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।
Nimekabidhiwa kwako tangu kuzaliwa, toka tumboni mwa mama yangu umekuwa Mungu wangu.
11 আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না, কারণ বিপদ আসন্ন আর কেউ আমাকে সাহায্য করার নেই।
Usiwe mbali nami, kwa maana shida iko karibu na hakuna wa kunisaidia.
12 আমার শত্রুরা আমাকে বলদের পালের মতো ঘিরে ধরেছে; বাশনের শক্তিশালী বলদগুলি আমার চারপাশে রয়েছে।
Mafahali wengi wamenizunguka, mafahali wa Bashani wenye nguvu wamenizingira.
13 গর্জনকারী সিংহ যেমন শিকার ছিঁড়ে খায় তেমনই তারা আমার দিকে মুখ হাঁ করে রয়েছে।
Simba wangurumao wanaorarua mawindo yao hupanua vinywa vyao dhidi yangu.
14 আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছে, এবং আমার সব হাড় জোড়া থেকে খুলে যাচ্ছে। আমার হৃদয় মোমের মতো; যা আমার অন্তরে গলে গেছে।
Nimemiminwa kama maji, mifupa yangu yote imetoka katika viungo vyake. Moyo wangu umegeuka kuwa nta, umeyeyuka ndani yangu.
15 রোদে পোড়া মাটির মতো আমার শক্তি শুকিয়ে গেছে, এবং আমার জিভ মুখের মধ্যে তালুতে লেগে রয়েছে; তুমি আমাকে মৃত্যুর জন্য ধুলোতে শুইয়ে দিয়েছ।
Nguvu zangu zimekauka kama kigae, ulimi wangu umegandamana na kaakaa la kinywa changu, kwa sababu umenilaza katika mavumbi ya kifo.
16 আমার শত্রুরা কুকুরের মতো আমাকে ঘিরে ধরেছে, দুর্বৃত্তের দল চারিদিকে বেষ্টন করেছে, ওরা আমার হাত ও পা বিদ্ধ করেছে।
Mbwa wamenizunguka, kundi la watu waovu limenizingira, wametoboa mikono yangu na miguu yangu.
17 আমি আমার সব হাড় গুনতে পারি; লোকেরা আমার দিকে দেখে ও কৌতুকের দৃষ্টিতে চেয়ে থাকে।
Naweza kuhesabu mifupa yangu yote, watu wananikodolea macho na kunisimanga.
18 তারা আমার পোশাক তাদের মধ্যে ভাগ করে নেয় আর আমার আচ্ছাদনের জন্য গুটিকাপাতের দান ফেলে।
Wanagawana nguo zangu wao kwa wao, na vazi langu wanalipigia kura.
19 কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার কাছ থেকে দূরে থেকো না, তুমি আমার শক্তি, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো।
Lakini wewe, Ee Bwana, usiwe mbali. Ee Nguvu yangu, uje haraka unisaidie.
20 আমাকে তরোয়ালের আঘাত থেকে বাঁচাও, এই কুকুরগুলির কবল থেকে আমার মূল্যবান জীবন উদ্ধার করো।
Okoa maisha yangu na upanga, uhai wangu wa thamani kutoka nguvu za mbwa.
21 সিংহের মুখ থেকে আমাকে উদ্ধার করো; বন্য ষাঁড়ের শিং থেকে আমাকে রক্ষা করো।
Niokoe kutoka kinywani mwa simba, niokoe kutoka pembe za mafahali mwitu.
22 তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব, সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।
Nitalitangaza jina lako kwa ndugu zangu, katika kusanyiko nitakusifu wewe.
23 তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো! যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো! ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।
Ninyi ambao mnamcha Bwana, msifuni! Ninyi nyote wazao wote wa Yakobo, mheshimuni yeye! Mcheni yeye, ninyi wazao wote wa Israeli!
24 কারণ তিনি পীড়িতদের যন্ত্রণা অবজ্ঞা বা ঘৃণা করেননি; তিনি তাদের কাছ থেকে তাঁর মুখ লুকাননি কিন্তু তাদের সাহায্যের কান্না শুনেছেন।
Kwa maana hakupuuza wala kudharau mateso ya aliyeonewa; hakumficha uso wake bali alisikiliza kilio chake ili amsaidie.
25 মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব; যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।
Kwako wewe hutoka kiini cha sifa zangu katika kusanyiko kubwa, nitatimiza nadhiri zangu mbele ya wale wakuchao wewe.
26 যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে; যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে, তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লসিত হবে।
Maskini watakula na kushiba, wale wamtafutao Bwana watamsifu: mioyo yenu na iishi milele!
27 পৃথিবীর সব প্রান্তের মানুষ সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে, এবং জাতিদের সব পরিবার তাঁর সামনে নতজানু হবে,
Miisho yote ya dunia itakumbuka na kumgeukia Bwana, nazo jamaa zote za mataifa watasujudu mbele zake,
28 কারণ আধিপত্য সদাপ্রভুরই আর তিনি জাতিদের উপর শাসন করেন।
kwa maana ufalme ni wa Bwana naye hutawala juu ya mataifa.
29 পৃথিবীর ধনীরা সবাই ভোজন করবে ও তাঁর আরাধনা করবে; যাদের জীবন ধুলোতে শেষ হবে তারা সবাই তাঁর সামনে নতজানু হবে— তারা যারা নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে না।
Matajiri wote wa dunia watasherehekea na kuabudu. Wote waendao mavumbini watapiga magoti mbele yake, wote ambao hawawezi kudumisha uhai wao.
30 বংশধরেরা তাঁর সেবা করবে; আগামী প্রজন্মকে বলা হবে সদাপ্রভুর কথা।
Wazao wa baadaye watamtumikia yeye; vizazi vijavyo vitajulishwa habari za Bwana.
31 তারা তাঁর ধার্মিকতা প্রচার করবে, যারা অজাত তাদের উদ্দেশে ঘোষণা করা হবে: তিনি এই কাজ করেছেন!
Watatangaza haki yake kwa watu ambao hawajazaliwa bado, kwa maana yeye ametenda hili.