< গীতসংহিতা 21 >
1 প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। হে সদাপ্রভু, তোমার পরাক্রমে রাজা উল্লাস করেন, তিনি আনন্দে চিৎকার করেন কারণ তুমি তাঁকে বিজয়ী করেছ।
Don mai bi da kaɗe-kaɗe. Zabura ta Dawuda. Ya Ubangiji, sarki yana farin ciki cikin ƙarfinka. Yana farin cikinsa ƙwarai cikin nasarorin da ka ba shi!
2 তুমি তাঁর মনোবাসনা পূর্ণ করেছ, এবং তাঁর মুখের অনুরোধ অগ্রাহ্য করোনি।
Ka biya masa bukatar zuciyarsa ba ka kuwa hana masa roƙon da ya yi da leɓunansa ba. (Sela)
3 তুমি প্রচুর আশীর্বাদ দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছ এবং তাঁর মাথায় সোনার মুকুট পরিয়েছ।
Ka marabce shi da yalwar albarka ka kuma sa masa rawanin zallan zinariya a kansa.
4 তিনি তোমার কাছে জীবন ভিক্ষা করেছেন, আর তুমি তাঁকে তাই দিয়েছ, তাঁকে অনন্তকালস্থায়ী পরমায়ু দিয়েছ।
Ya nemi ka ba shi rai, ka kuwa ba shi, tsawo kwanaki, har abada abadin
5 তোমার দেওয়া বিজয়ে তাঁর গৌরব বিপুল; তুমি তাঁকে মহিমা ও প্রতিপত্তিতে আবৃত করেছ।
Ta wurin nasarorin da ka ba shi, ɗaukakarsa mai girma ce; ka mayar masa ɗaukaka da kuma suna.
6 নিশ্চয় তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ দিয়েছ তোমার সান্নিধ্যের আনন্দ তাঁকে উল্লসিত করেছে।
Tabbatacce ka ba shi madawwamiyar albarka ka kuma sa shi murna da farin cikin kasancewarka.
7 কারণ রাজা সদাপ্রভুতে আস্থা রাখেন; পরাৎপরের অবিচল প্রেমের গুণে তিনি বিচলিত হবেন না।
Gama sarki ya dogara gare ka Ubangiji ta wurin ƙauna marar ƙarewa ta Mafi Ɗaukaka ba zai jijjigu ba.
8 তোমার হাত তোমার সব শত্রুকে বন্দি করবে; তোমার ডান হাত তোমার সব বিপক্ষকে দখল করবে।
Hannunka zai kakkama dukan abokan gābanka; hannunka na dama zai kakkama masu ƙinka.
9 যখন যুদ্ধে তোমার আবির্ভাব হবে, তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তাদের পুড়িয়ে দেবে। ক্রোধে সদাপ্রভু তাদের গ্রাস করবেন, আর তাঁর আগুন তাদের দগ্ধ করবে।
A lokacin bayyanarka za ka sa su zama kamar wutar matoya. Cikin fushinsa Ubangiji zai haɗiye su, kuma wutarsa za tă cinye su.
10 তুমি তাদের বংশধরদের পৃথিবী থেকে ও মানবসমাজ থেকে তাদের উত্তরপুরুষদের ধ্বংস করবে।
Za ka hallaka’ya’yansu daga duniya, zuriyarsu kuma daga’yan adam.
11 যদিও তারা তোমার বিরুদ্ধে দুষ্ট চক্রান্ত করে, এবং মন্দ পরিকল্পনা করে, তারা কখনোই সফল হবে না।
Ko da yake suna shirya maka mugunta suna kuma ƙirƙiro mugayen dabaru, ba za su yi nasara ba;
12 যখন তারা দেখবে যে তোমার ধনুক তাদের দিকে লক্ষ্য করে আছে তখন তারা পিছনে ফিরবে ও পালাবে।
gama za ka sa su juye bayansu sa’ad da ka auna su da bakan da ka ja.
13 হে সদাপ্রভু, নিজের পরাক্রমে মহিমান্বিত হও; আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।
Ka sami ɗaukaka, ya Ubangiji cikin ƙarfinka; za mu rera mu kuma yabi ikonka.