< গীতসংহিতা 20 >
1 প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন; যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।
Kwa kiongozi wa muziki. Zaburi ya Daudi. Mungu akusaidie wakati wa shida; na jina la Mungu wa Yakobo likulinde
2 তিনি পবিত্রস্থান থেকে তোমাকে সাহায্য করবেন, আর সিয়োন থেকে তোমাকে শক্তি জোগাবেন।
na kutuma msaada kutoka mahali patakatifu kwa ajili ya kukutegemeza wewe kutoka Sayuni.
3 তিনি তোমার সমস্ত বলি স্মরণে রাখবেন ও তোমার হোমবলি গ্রহণ করবেন।
Naye akumbuke sadaka yako yote na kuipokea sadaka ya kuteketezwa.
4 তিনি তোমার হৃদয়ের সমস্ত অভিলাষ পূর্ণ করবেন, এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন।
Naye akujalie haja za moyo wako na kutimiza mipango yako yote.
5 তোমার জয়ে আমরা আনন্দগান করব আর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব। সদাপ্রভু তোমার সমস্ত নিবেদন মঞ্জুর করুন।
Ndipo tutakapo shangilia katika ushindi wako, na, katika jina la Mungu wetu, tutapeperusha bendera. Yahwe naakupe maombi yako yote ya haki.
6 এখন আমি জানি: যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন। তিনি নিজের ডান হাতের বিজয়ী শক্তিতে স্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।
Sasa ninajua ya kuwa Yahwe atawaokoa wapakwa mafuta wake; yeye atamjibu yeye kutoka katika mbingu takatifu kwa uweza wa mkono wake wa kuume ambao waweza kumuokoa yeye.
7 কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আস্থা রাখি।
Baadhi hamini katika magari na wengine katika farasi, lakini sisi tumuita Yahwe Mungu wetu.
8 তাদের নতজানু করা হবে ও পতন ঘটবে; কিন্তু আমরা উঠে দাঁড়াব ও দৃঢ়ভাবে দাঁড়াব।
Wao watashushwa chini na kuanguka, bali sisi tutainuka na kusimama wima!
9 হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো! যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিয়ো!
Yahwe, umuokoe mfalme; utusaidie sisi tukuitapo.