< গীতসংহিতা 16 >
1 দাউদের মিকতাম। হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো, কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।
Utenzi wa Daudi. Ee Mungu, uniweke salama, kwa maana kwako nimekimbilia.
2 আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”
Nilimwambia Bwana, “Wewe ndiwe Bwana wangu; pasipo wewe sina jambo jema.”
3 জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি, “তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”
Kwa habari ya watakatifu walioko duniani, ndio walio wa fahari ambao ninapendezwa nao.
4 যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে; আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না এমনকি তাদের নামও উচ্চারণ করব না।
Huzuni itaongezeka kwa wale wanaokimbilia miungu mingine. Sitazimimina sadaka zao za damu au kutaja majina yao midomoni mwangu.
5 হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র; তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।
Bwana umeniwekea fungu langu na kikombe changu; umeyafanya mambo yangu yote yawe salama.
6 যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ; সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।
Alama za mipaka zimeniangukia mahali pazuri, hakika nimepata urithi mzuri.
7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন; রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
Nitamsifu Bwana ambaye hunishauri, hata wakati wa usiku moyo wangu hunifundisha.
8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি। তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
Nimemweka Bwana mbele yangu daima. Kwa sababu yuko mkono wangu wa kuume, sitatikisika.
9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে; আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,
Kwa hiyo moyo wangu unafurahia, na ulimi wangu unashangilia; mwili wangu nao utapumzika salama,
10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না। (Sheol )
kwa maana hutaniacha kaburini, wala hutamwacha Mtakatifu Wako kuona uharibifu. (Sheol )
11 তুমি আমাকে জীবনের পথ দেখাও; তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে, তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।
Umenijulisha njia ya uzima; utanijaza na furaha mbele zako, pamoja na furaha za milele katika mkono wako wa kuume.