< গীতসংহিতা 149 >
1 সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।
Msifuni Yahwe. Mwimbieni Yahwe wimbo mpya; imbeni sifa zake katika kusanyiko la waaminifu.
2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।
Israeli ishangilie katika yeye aliye iumba; watu wa Sayuni na washangilie katika mfalme wao.
3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।
Nao walisifu jina lake kwa kucheza; na wamuimbie sifa yeye kwa ngoma na kinubi.
4 কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন; তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।
Kwa kuwa Yahwe hupata furaha katika watu wake; huwapa utukufu wanyeyekevu kwa wokovu.
5 তাঁর বিশ্বস্ত ভক্তবৃন্দ তাঁর সম্মানে উল্লাস করুক তারা যখন নিজেদের বিছানায় শুয়ে থাকে তখনও যেন আনন্দগান করে।
Wacha Mungu wauchangilie ushindi; nao waimbe kwa furaha vitandani mwao.
6 ঈশ্বরের প্রশংসা তাদের মুখে ধ্বনিত হোক আর তাদের হাতে উভয় দিকে ধারবিশিষ্ট তরোয়াল,
Sifa za Mungu na ziwe vinywani mwao na panga mbili zenye makali mkononi mwao
7 জাতিগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আর জাতিদের শাস্তি দিতে,
kutekeleza kisasi juu ya mataifa na matendo ya adhabu juu ya watu.
8 তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে, তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,
Nao watawafunga wafalme wao kwa minyororo na wakuu wao kwa pingu za chuma. Watatekeleza hukumu ambayo imeandikwa.
9 তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে— এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তির গৌরব। সদাপ্রভুর প্রশংসা করো।
Hii itakuwa ni heshima kwa ajili ya watakatifu wake wote. Msifuni Yahwe.