< গীতসংহিতা 146 >
1 সদাপ্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
Msifu Yahwe. Msifu Yahwe, ee nafsi yangu.
2 আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব। আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।
Ninamsifu Mungu maisha yangu yote; nitamuimbia sifa Mungu wangu ni ngali ni hai.
3 তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না, মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
Msiweke imani katika wakuu au wanadamu, ambaye katika yeye hamna wokovu.
4 যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে, সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।
Wakati uhai wa pumzi ya mtu unapokoma, hurudi aridhini; siku hiyo mipango yake hufikia mwisho.
5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর, ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
Amebarikiwa yule ambaye Mungu wa Yakobo ni msaada wake, ambaye tumaini lake liko katika Yahwe Mungu wake.
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা— তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
Yahwe aliumba mbingu na nchi, bahari, na vyote vilivyomo; huitazama kweli milele.
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন, আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন। সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
Yeye hutekeleza hukumu kwa ajili ya walioonewa na huwapa chakula wenye njaa. Yahwe huwafungua waliofungwa;
8 সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন, সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন, সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
Yahwe huyafungua macho ya kipofu; Yahwe huwainua walioinama; Yahwe huwapenda watu wenye haki.
9 সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন অনাথ ও বিধবাদের তিনি বহন করেন, কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
Yahwe huwalinda wageni katika nchi; huwainua yatima na wajane, bali huipinga njia ya wasio haki.
10 সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন, তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন। সদাপ্রভুর প্রশংসা করো।
Yahwe atatawala milele, Mungu wako, Sayuni, kwa vizazi vyote. Msifuni Yahwe.