< গীতসংহিতা 139 >

1 সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। হে সদাপ্রভু, তুমি আমার অনুসন্ধান করেছ, আর তুমি আমাকে জানো।
Don mai bi da kaɗe-kaɗe. Ta Dawuda. Zabura ce. Ya Ubangiji, ka bincike ni ka kuwa san ni.
2 তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি; দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।
Ka san sa’ad da na zauna da sa’ad da na tashi; ka san tunanina daga nesa.
3 তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি; আমার চলার সব পথ তোমার পরিচিত।
Ka san fitata da kuma kwanciyata; ka saba da dukan hanyoyina.
4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।
Kafin in yi magana da harshena ka santa gaba ɗaya, ya Ubangiji.
5 তুমি আমাকে সামনে ও পিছনে ঘিরে রেখেছ, এবং আমার উপর তোমার হাত রেখেছ।
Ka kewaye ni, gaba da baya; ka sa hannunka a kaina.
6 এই জ্ঞান আমার কাছে খুব আশ্চর্যজনক, এত উঁচু যে তা আমার বোধের অগম্য।
Irin wannan sanin game da ni ya fi ƙarfin magana, ya fi ƙarfi in gane.
7 আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব? আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?
Ina zan tafi daga Ruhunka? Ina zan gudu in tafi daga gabanka?
8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ; যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ। (Sheol h7585)
In na haura zuwa sammai, kana a can; in na yi gado a zurfafa, kana a can. (Sheol h7585)
9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই, যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,
In na tashi a fikafikan safiya, in na sauka a gefe mai nisa na teku,
10 এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে, তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।
can ma hannunka zai bishe ni, hannunka na dama zai riƙe ni gam.
11 যদি আমি বলি, “নিশ্চয় অন্ধকার আমাকে আচ্ছন্ন করবে আর আলো আমার চারিদিকে অন্ধকারে পরিণত হবে,”
In na ce, “Tabbatacce duhu zai ɓoye ni haske kuma zai zama dare kewaye da ni,”
12 এমনকি, আঁধারও তোমার কাছে অন্ধকার নয়; রাত্রিও দিনের আলোর মতো উজ্জ্বল, কারণ অন্ধকার তোমার কাছে আলোর সমান।
duhu ma ba zai zama duhu gare ka ba; dare zai haskaka kamar rana, gama duhu ya yi kamar haske gare ka.
13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ; এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
Gama ka halicci ciki-cikina; ka gina ni gaba ɗaya a cikin mahaifar mahaifiyata.
14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সব কাজকর্ম বিস্ময়কর তা আমি যথার্থভাবে জানি।
Ina yabonka domin yadda ka yi ni abin tsoro ne da kuma abin mamaki; ayyukanka suna da banmamaki, na san da haka sosai.
15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
Ƙasusuwana ba a ɓoye suke a gare ka ba sa’ad da aka yi ni asirce. Sa’ad da saƙa ni gaba ɗaya a zurfafan duniya.
16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল; আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
Idanunka sun ga jikina marar fasali; dukan kwanakin da aka tsara mini a rubuce suke a littafinka kafin ɗayansu yă kasance.
17 হে ঈশ্বর, তোমার ভাবনাগুলি আমার কাছে কত মূল্যবান! সেগুলির সমষ্টি কী বিপুল!
Tunaninka suna da daraja gare ni, ya Allah! Yawansu ba su da iyaka!
18 যদি আমি সেগুলি গুনতে যেতাম, তবে সেগুলি বালুকণার চেয়েও সংখ্যায় বেশি হত, যখন আমি জেগে উঠি, তখনও তুমি আমার সঙ্গে আছ।
A ce zan iya ƙirgansu, za su fi yashin teku yawa. Sa’ad da na farka, ina nan tare da kai har yanzu.
19 হে ঈশ্বর, যদি তুমি দুষ্টদের ধ্বংস করতে! আমার কাছ থেকে দূর হও, তোমরা যারা রক্তপিপাসু!
Da kawai za ka kashe mugaye, ya Allah! Ku rabu da ni, ku masu kisankai!
20 তোমার সম্বন্ধে তারা মন্দ উদ্দেশ্য নিয়ে কথা বলে, তোমার বিপক্ষরা তোমার নামের অপব্যবহার করে।
Suna magana game da kai da mugun nufi; maƙiyanka suna ɗaukan sunanka a banza.
21 হে সদাপ্রভু, আমি কি তাদের ঘৃণা করি না যারা তোমাকে ঘৃণা করে? এবং তাদের কি অবজ্ঞা করি না যারা তোমার বিপক্ষে বিদ্রোহ করে?
Ba ina ƙin masu ƙinka ba, ya Ubangiji, ina kuma ƙyamar waɗanda suke tayar maka ba?
22 তাদের জন্য কেবল আমার ঘৃণাই রয়েছে; আমি তাদের আমার শত্রু বলেই গণ্য করি।
Ba ni da wani abu da nake musu sai kiyaye kawai; na ɗauke su abokan gābana.
23 হে ঈশ্বর, তুমি আমার অনুসন্ধান করো আর আমার হৃদয়ের কথা জানো; আমাকে পরীক্ষা করো আর জানো আমার উদ্বেগের ভাবনা।
Ka bincike ni, ya Allah ka kuma san zuciyata; ka gwada ni ka kuma san damuwata.
24 দেখো, আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, আর আমাকে অনন্ত জীবনের পথে চালাও।
Duba ko akwai wani laifi a cikina, ka bishe ni a madawwamiyar hanya.

< গীতসংহিতা 139 >