< গীতসংহিতা 137 >
1 যখন সিয়োনের কথা আমাদের মনে পড়ত ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।
Kando ya mito ya Babeli tuliketi na tulilia tulipokumbuka kuhusu Sayuni.
2 আমরা সেখানে চিনার গাছে বীণাগুলি ঝুলিয়ে রাখতাম,
Tulitundika vinubi vyetu kwenye miti ya Babylon.
3 কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত, আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত; তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”
Huko watekaji wetu walitaka tuwaimbie, na wale walio tudhihaki walitutaka sisi tufurahi, wakisema, “Tuimbieni moja ya nyimbo za Sayuni.”
4 কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব যখন আমরা বিদেশে বসবাস করছি?
Tungewezaje kuimba wimbo unaomuhusu Yahwe katika nchi ya ugeni?
5 হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।
Kama nikikusahau wewe, Yerusalemu, basi mkono wangu wa kuume na usahau ujuzi wake.
6 যদি আমি তোমাকে ভুলে যাই, আর যদি আমি জেরুশালেমকে আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি, তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।
Ulimi wangu na ushikamane juu ya kinywa changu kama nisipokufikiria tena, na kama sipendelei zaidi Yerusalemu kuliko furaha yangu kuu.
7 হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল সেদিন ইদোমীয়রা যা করেছিল। তারা জোর গলায় বলেছিল, “উপড়ে ফেলো, সমূলে উপড়ে ফেলো!”
Kumbuka, Ee Yahwe, kile walichofanya Waedomu siku ya anguko la Yerusalemu. Walisema, “Ibomoeni, ibomoeni mpaka chini kwenye misingi yake.”
8 হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে, ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।
Binti za Babeli, hivi karibuni wataharibiwa- mtu na abalikiwe, yeyote atakaye walipizia yale mliotufanyia sisi.
9 ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে আর পাথরের উপরে আছড়ায়।
Mtu na abarikiwe, yeyote achukuaye na kusambaratisha watoto wenu juu ya jiwe.