< গীতসংহিতা 130 >
1 একটি আরোহণ সংগীত। হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;
Waƙar haurawa. Daga cikin zurfafa na yi kuka gare ka, ya Ubangiji;
2 হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো। আমার বিনতি প্রার্থনার প্রতি তোমার কান মনযোগী হোক।
Ya Ubangiji, ka ji muryata. Bari kunnuwanka su saurara ga kukata ta neman jinƙai.
3 হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে, তবে প্রভু, কে বাঁচতে পারত?
In kai, ya Ubangiji, za ka lissafta zunubai, Ya Ubangiji, wa zai tsaya?
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।
Amma tare da kai akwai gafartawa, saboda haka ake tsoronka.
5 আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে, এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।
Zan jira Ubangiji, raina zai jira, kuma a cikin maganarsa na sa zuciyata.
6 প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে, আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।
Raina na jiran Ubangiji fiye da yadda mai tsaro yakan jira safiya, fiye da yadda mai tsaro yakan jira safiya.
7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো, কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে, এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।
Ya Isra’ila, sa zuciya ga Ubangiji, gama tare da Ubangiji akwai ƙauna marar ƙarewa kuma tare da shi akwai cikakkiyar fansa.
8 তিনি নিজেই ইস্রায়েলকে সব পাপ থেকে মুক্ত করবেন।
Shi kansa zai fanshi Isra’ila daga dukan zunubansu.