< গীতসংহিতা 13 >

1 প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে? আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে?
Don mai bi da kaɗe-kaɗe. Zabura ta Dawuda. Har yaushe, ya Ubangiji? Za ka manta da ni har abada ne? Har yaushe za ka ɓoye fuskarka daga gare ni?
2 আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে? আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে?
Har yaushe zan yi kokawa da tunanina kuma kowace rana in kasance da damuwa a zuciyata? Har yaushe abokin gābana zai yi nasara a kaina?
3 আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর। আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব,
Ka dube ni ka amsa mini, ya Ubangiji Allahna. Ka ba da haske ga fuskata, ko in yi barci cikin mutuwa;
4 এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,” এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে।
abokin gābana zai ce, “Na sha ƙarfinsa,” kuma abokan gābana za su yi murna sa’ad da na fāɗi.
5 কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি, আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
Amma na dogara a kan ƙaunarka marar ƙarewa; zuciyata tana farin ciki a cikin cetonka.
6 আমি সদাপ্রভুর প্রশংসা করব, কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
Zan rera ga Ubangiji gama ya yi mini alheri.

< গীতসংহিতা 13 >