< গীতসংহিতা 124 >

1 একটি আরোহণ সংগীত। দাউদের গীত। সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন— সমগ্র ইস্রায়েল বলুক—
Salimo la Davide. Nyimbo yoyimba pokwera ku Yerusalemu. Akanapanda kukhala mbali yathu Yehova, anene tsono Israeli,
2 সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,
akanapanda kukhala mbali yathu Yehova, potiwukira anthuwo,
3 যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;
iwo atatipsera mtima, akanatimeza amoyo;
4 বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত, জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,
chigumula chikanatimiza, mtsinje ukanatikokolola,
5 উত্তাল জলরাশি হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।
madzi a mkokomo akanatikokolola.
6 সদাপ্রভুর ধন্যবাদ হোক, তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি।
Atamandike Yehova, amene sanalole kuti tikhale chakudya cha mano awo.
7 আমরা পাখির মতো পালিয়েছি শিকারির ফাঁদ থেকে; ফাঁদ ছিন্ন করা হয়েছে, এবং আমরা পালিয়েছি।
Moyo wathu wawonjoka ngati mbalame yokodwa mu msampha wa mlenje; msampha wathyoka, ndipo ife tapulumuka.
8 সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের সাহায্য তাঁর কাছ থেকে আসে।
Thandizo lathu lili mʼdzina la Yehova wolenga kumwamba ndi dziko lapansi.

< গীতসংহিতা 124 >