< গীতসংহিতা 118 >

1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Yamikani Yehova chifukwa ndi wabwino; pakuti chikondi chake chosasinthika ndi chosatha.
2 ইস্রায়েল বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
Israeli anene kuti: “Chikondi chake ndi chosatha.”
3 হারোণের কুল বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
Banja la Aaroni linene kuti, “Chikondi chake ndi chosatha.”
4 যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
Iwo amene amaopa Yehova anene kuti: “Chikondi chake ndi chosatha.”
5 মনোবেদনায় আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম, তিনি আমাকে প্রশস্ত স্থানে নিয়ে এলেন।
Ndili mʼmasautso anga ndinalirira Yehova, ndipo Iye anayankha pondichotsa mʼmasautsowo.
6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না। সামান্য মানুষ আমার কী করতে পারে?
Yehova ali nane; sindidzachita mantha. Munthu angandichite chiyani?
7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়। আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।
Yehova ali nane; Iye ndiye thandizo langa. Ndidzayangʼana adani anga mwachipambano.
8 মানুষের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
Nʼkwabwino kuthawira kwa Yehova kusiyana ndi kudalira munthu.
9 অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
Nʼkwabwino kuthawira kwa Yehova kusiyana ndi kudalira mafumu.
10 সব জাতি আমাকে ঘিরে ধরেছিল, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
Anthu a mitundu yonse anandizinga, koma mʼdzina la Yehova ndinawawononga.
11 তারা আমাকে চতুর্দিকে ঘিরে ধরেছিল, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
Anandizinga mbali zonse, koma mʼdzina la Yehova ndinawawononga.
12 তারা মৌমাছির মতো আমাকে ছেঁকে ধরেছিল, কিন্তু কাঁটার আগুনের মতো অচিরেই তারা নিভে গেল; সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
Anandizinga ngati njuchi, koma anatha msanga ngati moto wapaminga; mʼdzina la Yehova ndinawawononga.
13 আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।
Anandikankha uku ndi uko ndipo ndinali pafupi kugwa, koma Yehova anandithandiza.
14 সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।
Yehova ndiye mphamvu yanga ndi nyimbo yanga; Iye wakhala chipulumutso changa.
15 ধার্মিকের শিবিরে শোনা গেল আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস: “সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!
Mfuwu wachimwemwe ndi chipambano ukumveka mʼmatenti a anthu olungama mtima kuti: “Dzanja lamanja la Yehova lachita zamphamvu!
16 সদাপ্রভুর ডান হাত উন্নত হয়েছে; সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!”
Dzanja lamanja la Yehova latukulidwa mmwamba Dzanja lamanja la Yehova lachita zamphamvu!”
17 আমি মরব না, বরং জীবিত থাকব, আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।
Sindidzafa koma ndidzakhala ndi moyo ndipo ndidzalalika za ntchito ya Yehova.
18 সদাপ্রভু আমাকে কঠোরভাবে শাসন করেছেন, তবুও তিনি আমাকে মৃত্যুর হাতে সমর্পণ করেননি।
Yehova wandilanga koopsa, koma sanandipereke ku imfa.
19 আমার জন্য ধার্মিকদের দরজাগুলি খুলে দাও; আমি প্রবেশ করব আর সদাপ্রভুর ধন্যবাদ করব।
Tsekulireni zipata zachilungamo, kuti ndifike kudzayamika Yehova.
20 এটি সদাপ্রভুর দরজা, ধার্মিকরা যার মধ্য দিয়ে প্রবেশ করবে।
Ichi ndicho chipata cha Yehova chimene olungama mtima okha adzalowerapo.
21 আমি তোমাকে ধন্যবাদ জানাব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ; তুমি আমার পরিত্রাণ হয়েছ।
Ndidzakuyamikani chifukwa Inu munandiyankha; mwakhala chipulumutso changa.
22 গাঁথকেরা যে পাথরটি অগ্রাহ্য করেছিল তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।
Mwala umene amisiri omanga nyumba anawukana wasanduka wapangodya;
23 সদাপ্রভু এটি করেছেন আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য।
Yehova ndiye wachita zimenezi ndipo nʼzodabwitsa pamaso pathu.
24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন; আমরা আনন্দ করব এবং খুশি হব।
Lero ndiye tsiku limene Yehova walipanga; tiyeni tikondwere ndi kusangalala nalo.
25 হে সদাপ্রভু, আমাদের রক্ষা করো! হে সদাপ্রভু, আমাদের সফলতা দাও।
Inu Yehova, tipulumutseni; Yehova, tipambanitseni.
26 ধন্য সেই ব্যক্তি যিনি সদাপ্রভুর নামে আসেন। সদাপ্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।
Wodala amene akubwera mʼdzina la Yehova. Tikukudalitsani kuchokera ku nyumba ya Yehova.
27 সদাপ্রভুই ঈশ্বর, এবং তিনি তাঁর জ্যোতি আমাদের উপর দিয়েছেন। বলির পশু নাও, আর দড়ি দিয়ে তা বেদির উপর বেঁধে রাখো।
Yehova ndi Mulungu, ndipo kuwala kwake kwatiwunikira Ife. Lowani nawo pa mʼdipiti wa ku chikondwerero mutanyamula nthambi mʼdzanja lanu, mpaka ku nyanga za guwa.
28 তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার প্রশংসা করব; তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার মহিমা করব।
Inu ndinu Mulungu wanga, ndipo ndidzakuyamikani; Inu ndinu Mulungu wanga, ndipo ndidzakukwezani.
29 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Yamikani Yehova chifukwa ndi wabwino; pakuti chikondi chake chosasinthika ndi chosatha.

< গীতসংহিতা 118 >