< গীতসংহিতা 112 >

1 সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।
Yabi Ubangiji. Mai albarka ne mutumin da yake tsoron Ubangiji, wanda yakan sami farin ciki mai girma a umarnansa.
2 তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।
’Ya’yansa za su zama manya a ƙasar; tsaran masu aikata gaskiya za su sami albarka.
3 ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে, এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়।
Wadata da arziki suna a cikin gidansa, adalcinsa zai dawwama har abada.
4 ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়, সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।
Ko a cikin duhu haske kan haskaka wa mai aikata gaskiya, mai alheri mai tausayi da kuma mai adalci.
5 যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে, সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।
Abu mai kyau zai zo masa shi da yake kyauta yake kuma ba da bashi hannu sake, shi da yake yin al’amuransa cikin gaskiya.
6 নিশ্চয় সে কখনও বিচলিত হবে না; কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে।
Tabbatacce ba zai taɓa jijjigu ba; za a tuna da mai adalci har abada.
7 অশুভ সংবাদে সে ভয় করবে না; তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।
Ba zai ji tsoron labari marar daɗi ba; zuciyarsa tsayayyiya ce, tana dogara ga Ubangiji.
8 তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না; অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।
Zuciyarsa tana da kāriya, ba zai ji tsoro ba; a ƙarshe zai zama mai nasara a kan maƙiyansa.
9 সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী; তার শিং গৌরবে উন্নত হবে।
Ya rarraba kyautansa ga matalauta, adalcinsa zai dawwama har abada; za a ɗaga ƙahonsa sama da bangirma.
10 দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে, সে ক্রোধে দন্তঘর্ষণ করবে আর নিঃশেষ হবে; দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।
Mugun mutum zai gani yă kuma yi fushi, zai ciza haƙora yă kuma lalace; sha’awace-sha’awacen mugaye za su zo ga ƙarshe.

< গীতসংহিতা 112 >