< গীতসংহিতা 109 >
1 সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। আমার ঈশ্বর, আমার প্রশংসার পাত্র, নীরব থেকো না,
Kwa mwimbishaji. Zaburi ya Daudi. Ee Mungu, ambaye ninakusifu, usiwe kimya,
2 দেখো, যারা দুষ্ট ও প্রতারক তারা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; ওদের মিথ্যাবাদী জিভ দিয়ে আমার বিরুদ্ধে কথা বলেছে।
kwa maana watu waovu na wadanganyifu wamefungua vinywa vyao dhidi yangu; wasema dhidi yangu kwa ndimi za udanganyifu.
3 ঘৃণার বাক্য দিয়ে তারা আমাকে ঘিরে ফেলেছে; অকারণে তারা আমাকে আক্রমণ করে।
Wamenizunguka kwa maneno ya chuki, wananishambulia bila sababu.
4 আমার বন্ধুত্বের বিনিময়ে তারা আমাকে অভিযুক্ত করেছে, কিন্তু আমি প্রার্থনায় রত থেকেছি।
Wanachonilipa badala ya urafiki wangu ni kunishtaki, lakini mimi ninawaombea.
5 তারা আমার উপকারের পরিবর্তে অপকার, এবং আমার বন্ধুত্বের বিনিময়ে ঘৃণা করেছে।
Wananilipiza mabaya kwa mema, chuki badala ya urafiki wangu.
6 আমার শত্রুর বিরুদ্ধে একজন দুষ্টকে নিয়োগ করো; একজন অভিযোগকারী তার ডানদিকে দাঁড়িয়ে থাকুক।
Agiza mtu mwovu ampinge, mshtaki asimame mkono wake wa kuume.
7 বিচারে সে যেন দোষী সাব্যস্ত হয়, আর তার প্রার্থনা পাপের তুল্য গণ্য হোক।
Anapohukumiwa, apatikane na hatia, nayo maombi yake yamhukumu.
8 তার জীবনের আয়ু যেন স্বল্প হয়; অন্য কেউ যেন তার নেতৃত্বের পদে নিযুক্ত হয়।
Siku zake za kuishi na ziwe chache, nafasi yake ya uongozi ichukuliwe na mtu mwingine.
9 তার সন্তানেরা পিতৃহীন হোক আর তার স্ত্রী বিধবা হোক।
Watoto wake na waachwe yatima, mke wake na awe mjane.
10 তার সন্তানেরা ঘুরে বেড়ানো ভিখারি হোক; তাদের ভাঙা ঘর থেকে তারা বিতাড়িত হোক।
Watoto wake na watangetange wakiomba, na wafukuzwe kwenye magofu ya nyumba zao.
11 এক পাওনাদার তার সর্বস্ব কেড়ে নিক, অচেনা লোকেরা তার শ্রমের ফল লুট করে নিক।
Mtu anayemdai na ateke vyote alivyo navyo, matunda ya kazi yake yatekwe nyara na wageni.
12 কেউ যেন তার প্রতি দয়া না করে, অথবা তার পিতৃহীন ছেলেমেয়েদের প্রতি কৃপা না করে।
Asiwepo mtu yeyote wa kumtendea mema wala wa kuwahurumia yatima wake.
13 তার উত্তরপুরুষদের যেন মৃত্যু হয়, আগামী প্রজন্ম থেকে যেন তাদের নাম মুছে যায়।
Uzao wake na ukatiliwe mbali, majina yao yafutike katika kizazi kifuatacho.
14 সদাপ্রভু যেন তার পূর্বপুরুষদের অপরাধ স্মরণে রাখেন; তার মায়ের পাপ যেন কখনও মুছে না যায়।
Maovu ya baba zake na yakumbukwe mbele za Bwana, dhambi ya mama yake isifutwe kamwe.
15 সদাপ্রভু যেন তাদের সব পাপ সর্বদা স্মরণে রাখেন, যেন তিনি তাদের নাম পৃথিবী থেকে মুঝে দেন।
Dhambi zao na zibaki daima mbele za Bwana, ili apate kukatilia mbali kumbukumbu lao duniani.
16 কেননা সে অপরের প্রতি দয়া দেখাতে অস্বীকার করেছিল, এবং দরিদ্র, অভাবী এবং ভগ্নহৃদয়কে মৃত্যুর দিকে চালিত করেছিল।
Kwa maana kamwe hakuweza kutenda wema, bali alimfukuza mnyonge na mhitaji, aliwafanyia jeuri wahitaji na waliovunjika moyo.
17 সে অভিশাপ দিতে ভালোবাসত— তা যেন তার দিকেই ফিরে আসে। আশীর্বাদ দানে তার ইচ্ছা ছিল না— তা যেন তার কাছ থেকে দূরে থাকে।
Alipenda kulaani, nayo laana ikampata; hakupenda kubariki, kwa hiyo baraka na ikae mbali naye.
18 অভিশাপ সে নিজের পোশাকের মতো পরেছিল; তা জলের মতো তার শরীরে আর তেলের মতো তার হাড়গোড়ে প্রবেশ করেছিল।
Alivaa kulaani kama vazi lake, nayo laana ikamwingia mwilini mwake kama maji, kwenye mifupa yake kama mafuta.
19 তার অভিশাপ তার পরনের পোশাকের মতো হোক, কোমরবন্ধের মতো তার দেহে চিরকাল জড়ানো হোক।
Na iwe kama joho alilozungushiwa, kama mshipi aliofungiwa daima.
20 সেই অভিশাপ সদাপ্রভুর প্রতিফল হোক, আমার অভিযোগকারীদের প্রতি হোক যারা আমার সম্বন্ধে মন্দ কথা বলে।
Haya na yawe malipo ya Bwana kwa washtaki wangu, kwa wale wanaoninenea mabaya.
21 কিন্তু তুমি, হে সার্বভৌম সদাপ্রভু, তোমার নামের গুণে আমাকে সাহায্য করো, তোমার প্রেমের মহিমায় আমাকে উদ্ধার করো।
Lakini wewe, Ee Bwana Mwenyezi, unitendee wema kwa ajili ya jina lako, uniokoe kwa wema wa pendo lako.
22 কারণ আমি দরিদ্র ও অভাবী, এবং আমার হৃদয় ঘায়েল হয়েছে।
Maana mimi ni maskini na mhitaji, moyo wangu umejeruhiwa ndani yangu.
23 সান্ধ্য ছায়ার মতো আমি বিলীন হয়ে যাই; পঙ্গপালের মতো আমাকে দূর করা হয়।
Ninafifia kama kivuli cha jioni, nimerushwa-rushwa kama nzige.
24 উপবাসে আমার হাঁটু দুর্বল হয়েছে, আমার দেহ শীর্ণ ও শুষ্ক হয়েছে।
Magoti yangu yamelegea kwa kufunga, mwili wangu umedhoofika na kukonda.
25 আমার অভিযোগকারীদের কাছে আমি অবজ্ঞার পাত্র হয়েছি; যখন তারা আমাকে দেখে তখন তারা ঘৃণায় মাথা নাড়ায়।
Nimekuwa kitu cha kudharauliwa kwa washtaki wangu, wanionapo, hutikisa vichwa vyao.
26 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমাকে সাহায্য করো; তোমার অবিচল প্রেমের গুণে আমাকে উদ্ধার করো।
Ee Bwana, Mungu wangu nisaidie, niokoe sawasawa na upendo wako.
27 যেন তারা জানতে পারে যে, এ তোমার হাতের কাজ, তুমিই, হে সদাপ্রভু, এসব করেছ।
Watu na wafahamu kuwa ni mkono wako, kwamba wewe, Ee Bwana, umetenda hili.
28 তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ দিয়ো; যারা আমাকে আক্রমণ করে, তারা যেন লজ্জায় পড়ে, কিন্তু তোমার দাস আনন্দ করুক।
Wanaweza kulaani, lakini wewe utabariki, watakaposhambulia wataaibishwa, lakini mtumishi wako atashangilia.
29 আমার অভিযোগকারীরা অপমানে আবৃত হোক, এবং আলখাল্লার মতো লজ্জায় আচ্ছাদিত হোক।
Washtaki wangu watavikwa fedheha, na kufunikwa na aibu kama joho.
30 আমার মুখ দিয়ে আমি সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব; আরাধনাকারীদের মহাসভায় আমি তোমার প্রশংসা করব।
Kwa kinywa changu nitamtukuza sana Bwana, katika umati mkubwa nitamsifu.
31 কারণ যারা দরিদ্রদের শাস্তি দিতে উদ্যত তাদের কবল থেকে রক্ষা করার উদ্দেশে তিনি দরিদ্রদের ডানদিকে দাঁড়িয়ে আছেন।
Kwa maana husimama mkono wa kuume wa mhitaji, kuokoa maisha yake kutoka kwa wale wanaomhukumu.