< গীতসংহিতা 105 >

1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো; জাতিদের জানাও তিনি কী করেছেন।
Ku yi godiya ga Ubangiji, ku kira bisa sunansa; ku sanar a cikin al’ummai abin da ya yi.
2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও; তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
Ku rera gare shi, ku rera yabo gare shi; ku faɗa dukan abubuwan mamakin da ya aikata.
3 তাঁর পবিত্র নামের মহিমা করো; যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।
Ku ɗaukaka a cikin sunansa mai tsarki; bari zukatan waɗanda suke neman Ubangiji su yi farin ciki.
4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো; সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।
Ku sa rai ga Ubangiji da kuma ƙarfinsa; ku nemi fuskarsa kullum.
5 মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,
Ku tuna da abubuwan mamakin da ya yi, mu’ujizansa, da kuma hukunce-hukuncen da ya zartar,
6 তোমরা তাঁর দাস, হে অব্রাহামের বংশধরেরা, তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা।
Ya ku zuriyar Ibrahim bawansa, Ya ku’ya’yan Yaƙub, zaɓaɓɓensa.
7 তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; তাঁর বিচার সমগ্র পৃথিবীতে বিরাজমান।
Shi ne Ubangiji Allahnmu; kuma hukunce-hukuncensa suna a cikin dukan duniya.
8 তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন, যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার বংশ পর্যন্ত,
Yana tuna da alkawarinsa har abada, maganar da ya umarta, har tsararraki dubu,
9 যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন, যে শপথ তিনি ইস্‌হাকের কাছে করলেন।
alkawarin da ya yi da Ibrahim, rantsuwar da ya yi wa Ishaku.
10 তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন, ইস্রায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়মরূপে:
Ya tabbatar da shi ga Yaƙub a matsayin ƙa’ida, Isra’ila a matsayin madawwamin alkawari,
11 “তোমাকেই আমি সেই কনান দেশ দেব সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।”
“Gare ka zan ba da ƙasar Kan’ana a matsayin rabo za ka yi gādo.”
12 তারা যখন সংখ্যায় ছিল অতি নগণ্য, সত্যিই নগণ্য, ও সেখানে ছিল তারা বিদেশি,
Sa’ad da suke kima kawai, kima sosai, da kuma baƙi a cikinta,
13 তারা এক জাতি থেকে অন্য জাতির মধ্যে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়ালো।
suka yi ta yawo daga al’umma zuwa al’umma, daga masarauta zuwa wata.
14 তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দেননি; তাদের সুবিধার্থে তিনি রাজাদের তিরস্কার করলেন:
Bai bar kowa yă danne su ba; saboda su, ya tsawata wa sarakuna,
15 “আমার অভিষিক্ত জনেদের স্পর্শ কোরো না; আমার ভাববাদীদের কোনও ক্ষতি কোরো না।”
“Kada ku taɓa shafaffena; kada ku yi wa annabawa lahani.”
16 তিনি দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের সব জোগান ধ্বংস করলেন;
Ya sauko da yunwa a kan ƙasa ya kuma lalace dukan tanadinsu na abinci;
17 আর তাদের আগে এক ব্যক্তিকে পাঠালেন— যোষেফকে ক্রীতদাসরূপে বিক্রি করা হল।
ya kuma aiki mutum a gabansu, Yusuf, da aka sayar a matsayin bawa.
18 তারা শিকল দিয়ে তাঁর পায়ে আঘাত করল, তাঁর ঘাড় লোহাতে আবদ্ধ করা হল,
Suka raunana ƙafafunsa da sarƙa aka sa wuyansa cikin ƙarafa,
19 যতক্ষণ না পর্যন্ত তার আগাম কথা পূর্ণ হল, যতক্ষণ না পর্যন্ত সদাপ্রভুর বাক্য তাঁকে সত্য প্রমাণিত করল।
sai abin da ya rigafaɗi ya cika sai da maganar Ubangiji ta tabbatar da shi mai gaskiya.
20 রাজা তাঁকে মুক্ত করার জন্য আদেশ দিলেন, আর প্রজাদের শাসক তাঁকে মুক্ত করলেন।
Sarki ya aika aka kuma sake shi, mai mulkin mutane ya’yantar da shi.
21 তিনি তাঁকে নিজের ভবনের প্রধান আর তাঁর সম্পূর্ণ সম্পত্তির শাসক করলেন,
Ya mai da shi shugaban gidansa, mai mulki a bisa dukan abin da ya mallaka,
22 তার ইচ্ছামতো অধিপতিগণদের আদেশ দিতে এবং তার মন্ত্রীদের প্রজ্ঞা শেখাতে।
don yă umarci sarakunansa yadda ya ga dama yă kuma koya wa dattawa hikima.
23 তারপর ইস্রায়েল মিশর দেশে প্রবেশ করল; হামের দেশে যাকোব বিদেশি হয়ে বসবাস করল।
Sa’an nan Isra’ila ya shiga Masar; Yaƙub ya yi zama kamar baƙo a ƙasar Ham.
24 সদাপ্রভু তাঁর লোকেদের অনেক গুণে বৃদ্ধি করলেন; তাঁর বিপক্ষদের থেকে তিনি তাদের অনেক বেশি শক্তিশালী করলেন,
Ubangiji ya mai da mutanensa suka yi ta haihuwa; ya sa suka yi yawa suka fi ƙarfin maƙiyansu,
25 তারপর মিশরীয়দের হৃদয় ইস্রায়েলীদের প্রতি ঘৃণায় পূর্ণ করলেন, আর তারা সদাপ্রভুর সেবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল।
waɗanda ya juya zukatansu su ƙi mutanensa don su haɗa baki a kan bayinsa.
26 কিন্তু সদাপ্রভু তাঁর দাস মোশিকে, আর তাঁর সঙ্গে সেই হারোণকে পাঠালেন, যাঁকে তিনি মনোনীত করেছিলেন।
Ya aiki Musa bawansa, da Haruna, wanda ya zaɓa.
27 তাঁরা মিশরীয়দের মধ্যে অনেক চিহ্নকাজ, আর হামের দেশে তাঁর আশ্চর্য কাজ দেখালেন।
Suka yi mu’ujizansa a cikinsu, abubuwan mamakinsa a cikin ƙasar Ham.
28 তিনি অন্ধকার পাঠালেন আর সেই দেশ অন্ধকারাচ্ছন্ন হল— কেননা তারা তাঁর আদেশ অমান্য করেছিল।
Ya aiko da duhu ya kuma sa ƙasar tă yi duhu, ba domin sun yi tawaye a kan maganarsa ba?
29 তিনি তাদের জল রক্তে পরিণত করলেন, তাতে তাদের মাছগুলি মরে গেল।
Ya mai da ruwaye suka zama jini, ya sa kifayensu suka mutu.
30 তাদের দেশ ব্যাঙে পূর্ণ হল, যা তাদের শাসকদের শোবার ঘর পর্যন্ত পৌঁছাল।
Ƙasarsu ta yi ta fid da kwaɗi, waɗanda suka haura cikin ɗakunan kwana na masu mulkinsu.
31 তিনি কথা বললেন, আর ঝাঁকে ঝাঁকে মাছি এল, আর সারা দেশ ডাঁশ-মশায় ভর্তি হয়ে গেল।
Ya yi magana, sai tarin ƙudaje suka fito, cinnaku kuma ko’ina a ƙasar.
32 তিনি বৃষ্টির পরিবর্তে তাদের শিলা দিলেন, সারা দেশে নেমে এল বজ্রবিদ্যুৎ;
Ya mai da ruwan samansu ya zama ƙanƙara, da walƙiya ko’ina a ƙasarsu;
33 তিনি তাদের দ্রাক্ষালতা আর ডুমুর গাছে আঘাত করলেন আর দেশের সব গাছ ধ্বংস করলেন।
ya lalace inabinsu da itatuwan ɓaurensu ya ragargaza itatuwan ƙasarsu.
34 তিনি কথা বললেন, আর পঙ্গপাল এল, আর অসংখ্য ফড়িং এল;
Ya yi magana, sai fāri ɗango suka fito, fāran da ba su ƙidayuwa;
35 তারা দেশের যা কিছু সবুজ ছিল তা খেয়ে ফেলল, আর জমির ফসল গ্রাস করল।
suka cinye kowane abu mai ruwan kore a cikin ƙasarsu, suka cinye amfanin gonarsu
36 তারপর তিনি তাদের দেশের সব প্রথমজাতকে হত্যা করলেন, তাদের পুরুষত্বের প্রথম ফলকে আঘাত করলেন।
Sa’an nan ya karkashe dukan’yan fari a cikin ƙasarsu, nunan fari na dukan mazantakarsu.
37 তিনি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে আনলেন, তাদের সঙ্গে এল প্রচুর রুপো আর সোনা, আর তাদের গোষ্ঠীদের মধ্যে একজনও হোঁচট খেল না।
Ya fitar da Isra’ila, ɗauke da azurfa da zinariya, kuma daga cikin kabilansu babu wani da ya kāsa.
38 যখন তারা চলে গেল তখন মিশর আনন্দ করল, কেননা ইস্রায়েলের ত্রাস মিশরের উপর নেমে এসেছিল।
Masar ta yi murna sa’ad da suka tafi, saboda tsoron Isra’ila ya fāɗo musu.
39 তিনি আবরণের মতো মেঘ ছড়িয়ে দিলেন, আর রাতে আলো দেওয়ার জন্য আগুন দিলেন।
Ya shimfiɗa girgije kamar mayafi, da kuma wuta don ta ba su haske da dare.
40 তারা মাংস চাইল, আর তিনি তাদের ভারুই পাখি দিলেন; স্বর্গের রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।
Suka roƙa, ya kuwa ba su makware ya kuma ƙosar da su da abinci daga sama.
41 তিনি শৈল খুলে দিলেন আর জল বেরিয়ে এল; মরুভূমিতে নদীর মতো তা প্রবাহিত হল।
Ya buɗe dutse, sai ruwa ya ɓulɓulo, kamar kogi ya gudu zuwa cikin hamada.
42 কেননা তাঁর দাস অব্রাহামের প্রতি দেওয়া পবিত্র প্রতিশ্রুতি তিনি মনে রাখলেন।
Ya tuna da alkawarinsa mai tsarki da ya ba wa bawansa Ibrahim.
43 নিজের প্রজাদের আনন্দের সাথে আর তাঁর মনোনীতদের আনন্দধ্বনির সাথে বের করে আনলেন;
Ya fitar da mutanensa da farin ciki, zaɓaɓɓunsa da sowa ta farin ciki;
44 তিনি তাদের অইহুদিদের জমি দিলেন, আর অন্যরা যা বপন করেছিল তারা সেই ফসল পেল—
ya ba su ƙasashen al’ummai, suka kuma sami gādon abin da waɗansu sun sha wahala a kai,
45 যেন তারা তাঁর অনুশাসন পালন করে এবং তাঁর বিধিনিয়ম মেনে চলে। সদাপ্রভুর প্রশংসা করো।
don su kiyaye farillansa su kuma kiyaye dokokinsa. Yabo ga Ubangiji.

< গীতসংহিতা 105 >