< হিতোপদেশ 30 >
1 যাকির ছেলে আগুরের নীতিবচন—যা এক অনুপ্রাণিত ভাষণ। ঈথীয়েলের প্রতি, ঈথীয়েলের ও উকলের প্রতি এই লোকটির ভাষণ: “হে ঈশ্বর, আমি ক্লান্ত, কিন্তু আমি বিজয়লাভ করতে পারব।
Maganganun Agur ɗan Yake, magana ce horarriya. Wannan mutum ya furta wa Itiyel da kuma ga Ukal,
2 আমি নিশ্চয় মানুষ নই, আমি এক মূঢ়মাত্র; আমার মানবিক বোধবুদ্ধি নেই।
“Ni ne mafi jahilci a cikin mutane; ba ni da fahimi irin na mutum.
3 আমি প্রজ্ঞার শিক্ষা পাইনি, আমি সেই মহাপবিত্র ঈশ্বর সম্পর্কীয় জ্ঞানও অর্জন করিনি।
Ban koyi hikima ba, ba ni kuma da sani game da Mai Tsarkin nan,
4 কে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছেন? কার হাত বাতাস সংগ্রহ করেছে? কে জলরাশিকে আলখাল্লায় মুড়ে রেখেছেন? কে পৃথিবীর সব প্রান্ত স্থাপন করেছেন? তাঁর নাম কী, ও তাঁর ছেলের নামই বা কী? নিশ্চয় তুমি তা জানো!
Wane ne ya taɓa haura zuwa sama ya dawo? Wane ne ya tattara iska a tafin hannuwansa? Wane ne ya nannaɗe ruwaye a cikin rigarsa? Wane ne ya kafa dukan iyakokin duniya? Mene ne sunansa, da kuma sunan ɗansa? Faɗa mini in ka sani!
5 “ঈশ্বরের প্রত্যেকটি বাক্য নিখুঁত; যারা তাঁতে আশ্রয় নেয় তাদের কাছে তিনি এক ঢাল।
“Kowace maganar Allah ba ta da kuskure; shi ne garkuwa ga waɗanda suke neman mafaka daga gare shi.
6 তাঁর বাক্যে কিছু যোগ কোরো না, পাছে তিনি তোমাকে ভর্ৎসনা করেন ও তোমাকে এক মিথ্যাবাদী প্রতিপন্ন করেন।
Kada ka ƙara ga maganarsa, in ba haka ba zai tsawata maka ya kuma nuna kai maƙaryaci ne.
7 “হে সদাপ্রভু, আমি তোমার কাছে দুটি জিনিস চাইছি; আমি মারা যাওয়ার আগে আমাকে প্রত্যাখ্যান কোরো না:
“Abu biyu ina roƙonka, ya Ubangiji; kada ka hana ni kafin in mutu.
8 ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো; আমাকে দারিদ্র বা ধনসম্পত্তি কিছুই দিয়ো না, কিন্তু আমার দৈনিক আহারটুকুই শুধু আমাকে দাও।
Ka kawar da ƙarya da kuma ƙarairayi nesa da ni; kada ka ba ni talauci ko arziki, amma ka ba ni abincina na yini kaɗai.
9 পাছে, অনেক কিছু পেয়ে আমি তোমাকে অস্বীকার করে বসি ও বলে ফেলি, ‘সদাপ্রভু কে?’ বা দরিদ্র হয়ে গিয়ে চুরি করে বসি, ও এভাবে আমার ঈশ্বরের নামের অসম্মান করে ফেলি।
In ba haka ba, zan wadace in ƙi ka har in ce, ‘Wane ne Ubangiji?’ Ko kuwa in zama matalauci in yi sata ta haka in kunyata sunan Allahna.
10 “মনিবের কাছে তার কোনো দাসের নিন্দা কোরো না, পাছে তারা তোমাকে অভিশাপ দেয় ও তোমাকে এর জন্য শাস্তি পেতে হয়।
“Kada ka baza ƙarairayi game da bawa ga maigidansa, in ba haka ba, zai la’ance ka, za ka kuwa sha wahala a kan haka.
11 “এমন অনেক লোক আছে যারা তাদের বাবাদের অভিশাপ দেয় ও তাদের মা-দের মহিমান্বিত করে না;
“Akwai waɗanda sukan zagi mahaifinsu ba sa kuma sa wa mahaifiyarsu albarka;
12 যারা তাদের নিজেদের দৃষ্টিতেই বিশুদ্ধ অথচ তারা তাদের মালিন্য থেকে শুচিশুদ্ধই হয়নি;
waɗanda sukan ɗauka su tsarkaka ne a ganinsu alhali kuwa ƙazamai ne su;
13 যাদের দৃষ্টি চিরকাল খুব উদ্ধত, যাদের চাহনি খুব তাচ্ছিল্যপূর্ণ;
waɗanda kullum idanunsu masu kallon reni ne, waɗanda kallon da suke yi na daurin gira ne;
14 যাদের দাঁত তরোয়ালের মতো ও যাদের চোয়ালে ছুরি গাঁথা আছে যেন পৃথিবীর বুক থেকে দরিদ্রদের ও মানবজাতির মধ্যে থেকে অভাবগ্রস্তদের তারা গ্রাস করে ফেলতে পারে।
waɗanda haƙoransu takuba ne waɗanda kuma muƙamuƙansu tarin wuƙaƙe ne don su cinye matalauta daga duniya da kuma mabukata daga cikin mutane.
15 “জোঁকের দুটি কন্যা আছে। তারা চিৎকার করে বলে, ‘দাও, দাও!’ “তিনটি বিষয় আছে যেগুলিকে কখনও তৃপ্ত করা যায় না, চারটি বিষয় আছে যেগুলি কখনও বলে না, ‘যথেষ্ট হয়েছে!’:
“Matsattsaku tana da’ya’ya mata biyu. Suna kuka suna cewa, ‘Ba ni! Ba ni!’ “Akwai abubuwa uku da ba sa taɓa ƙoshi, guda huɗu ba sa taɓa cewa, ‘Ya isa!’
16 কবর ও বন্ধ্যা জঠর; জমি, যা কখনও জলে তৃপ্ত হয় না, ও আগুন, যা কখনও বলে না, ‘যথেষ্ট হয়েছে!’ (Sheol )
Kabari, mahaifar da ba ta haihuwa, ƙasa, wadda ba ta taɓa ƙoshi da ruwa, da kuma wuta, wadda ba ta taɓa cewa ‘Ya isa!’ (Sheol )
17 “যে চোখ একজন বাবাকে বিদ্রুপ করে, যা বৃদ্ধা এক মাকে অবজ্ঞা করে, সেটিকে উপত্যকার কাকেরা ঠুকরে ঠুকরে বের করে ফেলবে, শকুনেরা সেটি খেয়ে ফেলবে।
“Idon da yake yi wa mahaifi ba’a, wanda yake wa mahaifiya dariyar rashin biyayya, hankakin kwari za su ƙwaƙule masa ido, ungulai za su cinye su.
18 “তিনটি বিষয় আমার আছে খুবই বিস্ময়কর, চারটি বিষয় আমি বুঝে উঠতে পারি না:
“Akwai abubuwa uku da suke ba ni mamaki, abubuwa huɗu da ba na iya fahimtarsu,
19 আকাশে ওড়া ঈগল পাখির গতিপথ, পাষাণ-পাথরের উপরে চলা সাপের গতিপথ, মাঝসমুদ্রে ভেসে যাওয়া জাহাজের গতিপথ, ও যুবতীর সঙ্গে পুরুষের প্রেমের সম্পর্ক।
yadda gaggafa take firiya a sararin sama, yadda maciji yake tafiya a kan dutse, yadda jirgin ruwa yake tafiya a teku, da kuma sha’ani tsakanin namiji da’ya mace.
20 “ব্যভিচারিণী মহিলার জীবনযাত্রার ধরন এরকম: সে খাওয়াদাওয়া করে ও মুখ মুছে নেয় ও বলে, ‘আমি কোনও অন্যায় করিনি।’
“Ga yadda mazinaciya take yi. Takan ci ta share bakinta ta ce, ‘Ban yi wani abu marar kyau ba.’
21 “তিনটি বিষয়ের ভারে পৃথিবী কম্পিত হয়, চারটি বিষয়ের ভার তা সহ্য করতে পারে না:
“Akwai abubuwa uku da duniya kan yi rawan jiki, abubuwa huɗu da ba ta iya jurewa,
22 এক দাস যে রাজা হয়ে বসেছে, এক মূর্খ যে খাওয়ার জন্য প্রচুর খাদ্যদ্রব্য পেয়েছে,
bawan da ya zama sarki, wawan da ya ƙoshi da abinci,
23 এক নীচ মহিলা যার বিয়ে হয়ে গিয়েছে, ও এক দাসী যে তার কর্ত্রীকে স্থানচ্যূত করেছে।
macen da ba a ƙauna wadda ta sami miji, da kuma baiwar da ta ɗauki matsayin uwargijiyarta.
24 “পৃথিবীর বুকে চারটি প্রাণী ছোটো, অথচ সেগুলি অত্যন্ত জ্ঞানী:
“Akwai abubuwa huɗu a duniya da suke ƙanana, duk da haka suna da hikima ƙwarai.
25 পিঁপড়েরা অল্প শক্তিবিশিষ্ট প্রাণী, অথচ গ্রীষ্মকালে তারা তাদের খাদ্য সঞ্চয় করে রাখে;
Kyashi halittu ne da ba su da ƙarfi sosai, duk da haka suna ajiyar abincinsu da rani;
26 পাহাড়ি খরগোশ সামান্যই শক্তি ধরে, অথচ তারা পাষাণ-পাথরের চূড়ায় তাদের ঘর বাঁধে;
remaye halittu ne da ba su da ƙarfi sosai, duk da haka sukan yi gidajensu a duwatsu;
27 পঙ্গপালদের কোনও রাজা নেই, অথচ তারা সারিবদ্ধভাবে এগিয়ে যায়;
fāra ba su da sarki, duk da haka suna tafiya tare bisa ga girma;
28 টিকটিকিকে হাত দিয়ে ধরা যায়, অথচ তাকে রাজপ্রাসাদে দেখতে পাওয়া যায়।
ana iya kama ƙadangare da hannu, duk da haka akan same shi a fadodin sarakuna.
29 “তিনটি প্রাণী আছে যারা তাদের চলাফেরায় রাজসিক, চারজন আছে যারা রাজকীয় ভঙ্গিতে নড়াচড়া করে:
“Akwai abubuwa uku da suke jan jiki da kuma taƙama a tafiyarsu abubuwa huɗu waɗanda suke kwarjini da taƙama a tafiyarsu,
30 সিংহ, যে পশুদের মধ্যে বলশালী, যে কোনো কিছুর সামনেই পশ্চাদগামী হয় না;
zaki mai ƙarfi a cikin namun jeji, wanda ba ya ratse wa kowa;
31 নির্ভীক মোরগ, পাঁঠা, ও রাজা, যিনি বিদ্রোহের আশঙ্কা থেকে মুক্ত।
zakara mai taƙama, da bunsuru, da kuma sarki mai sojoji kewaye da shi.
32 “তুমি যদি মূর্খামি করো ও নিজেই নিজের প্রশংসা করো, বা অনিষ্ট করার ফন্দি আঁটো, তবে তোমার হাত দিয়ে মুখ ঢেকে রাখো!
“In ka yi wauta ka kuma ɗaukaka kanka, ko kuwa wani yana ƙulla maka mugunta, ka dāfa hannunka a bisa bakinka!
33 কারণ ননি মন্থনে যেভাবে মাখন উৎপন্ন হয়, ও নাকে মোচড় পড়লে যেভাবে রক্ত বের হয়, সেভাবে ক্রোধ নাড়াচাড়া করলে বিবাদ উৎপন্ন হয়।”
Gama kamar yadda kaɗaɗɗen madara takan kawo mai, murɗa hanci kuma takan sa a yi haɓo, haka tsokanar fushi takan kawo faɗa.”