< হিতোপদেশ 3 >

1 হে আমার বাছা, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না, কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রেখো,
Mwana wanga, usayiwale malangizo anga, mtima wako usunge malamulo anga.
2 কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।
Ukatero zaka za moyo wako zidzachuluka ndipo udzakhala pa mtendere.
3 ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনও তোমাকে ত্যাগ করে না যায়; সেগুলি তোমার গলায় বেঁধে রাখো, সেগুলি তোমার হৃদয়-ফলকে লিখে রাখো।
Makhalidwe ochitira ena chifundo ndi owonetsa kukhulupirika asakuchokere. Uwamangirire mʼkhosi mwako ngati mkanda ndi kuwalemba pa mtima pako.
4 তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে।
Ukatero udzapeza kuyanja ndi mbiri yabwino pamaso pa Mulungu ndi anthu.
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
Uzikhulupirira Yehova ndi mtima wako wonse ndipo usadalire nzeru zako za kumvetsa zinthu.
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো, ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
Pa zochita zako zonse uvomereze kuti Mulungu alipo, ndipo Iye adzawongola njira zako.
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না; সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
Usamadzione ngati wa nzeru. Uziopa Yehova ndi kupewa zoyipa.
8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।
Ukatero thupi lako lidzakhala la moyo wabwino ndi mafupa ako adzakhala olimba.
9 সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে;
Uzilemekeza Yehova ndi chuma chako chonse; zokolola zonse zoyamba kucha uzilemekeza nazonso Yehova.
10 তবেই তোমার গোলাঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে, ও ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে।
Ukatero nkhokwe zako zidzadzaza ndi zinthu zambiri, ndiponso mitsuko yako idzadzaza ndi vinyo.
11 হে আমার বাছা, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, ও তাঁর ভর্ৎসনা ক্ষতিকর বলে মনে কোরো না,
Mwana wanga usanyoze malangizo a Yehova, ndipo usayipidwe ndi chidzudzulo chake.
12 কারণ সদাপ্রভু যাদের প্রেম করেন, তাদেরই শাস্তি দেন, যেভাবে একজন বাবা তাঁর প্রিয় ছেলেকে দেন।
Paja Yehova amadzudzula amene amamukonda, monga abambo achitira mwana amene amakondwera naye.
13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়, যারা বিচক্ষণতা লাভ করে,
Wodala munthu amene wapeza nzeru, munthu amene walandira nzeru zomvetsa zinthu,
14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।
pakuti phindu la nzeru ndi labwino kuposa la siliva, phindu lakelo ndi labwino kuposanso golide.
15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান; তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।
Nzeru ndi yoposa miyala yamtengowapatali; ndipo zonse zimene umazikhumba sizingafanane ndi nzeru.
16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে; বাঁ হাতে ধন ও সম্মান আছে।
Mʼdzanja lake lamanja muli moyo wautali; mʼdzanja lake lamanzere muli chuma ndi ulemu.
17 তার পথগুলি সুখকর পথ, ও তার সব পথে শান্তি আছে।
Njira zake ndi njira zosangalatsa, ndipo mu njira zake zonse muli mtendere.
18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ; যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।
Nzeru ili ngati mtengo wopatsa moyo kwa oyigwiritsitsa; wodala munthu amene amayigwiritsa kwambiri.
19 সদাপ্রভু প্রজ্ঞা দ্বারাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন, বিচক্ষণতা দ্বারাই তিনি আকাশমণ্ডলকে যথাস্থানে রেখেছেন;
Yehova anakhazikitsa dziko lapansi pogwiritsa ntchito nzeru. Anagwiritsanso ntchito nzeru zakudziwa bwino zinthu pamene ankakhazikitsa zakumwamba.
20 তাঁর জ্ঞানের দ্বারাই গভীর জলরাশি বিভক্ত হয়েছিল, ও মেঘরাশি শিশির বর্ষণ করে।
Mwa nzeru zake Yehova anatumphutsa madzi kuchokera mʼnthaka ndiponso mitambo inagwetsa mvula.
21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়, সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;
Mwana wanga usunge nzeru yeniyeni ndi khalidwe lomalingarira zinthu bwino. Zimenezi zisakuchokere.
22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে, তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।
Zimenezi zidzakupatsa moyo, moyo wake wosangalatsa ndi wabwino ngati mkanda wa mʼkhosi.
23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে, ও তোমার পায়ে হোঁচট লাগবে না।
Choncho udzayenda pa njira yako mosaopa kanthu, ndipo phazi lako silidzapunthwa;
24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না; তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।
pamene ugona pansi, sudzachita mantha; ukadzagona pansi tulo tako tidzakhala tokoma.
25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,
Usaope tsoka lobwera mwadzidzidzi kapena chiwonongeko chimene chidzagwera anthu oyipa,
26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।
pakuti Yehova adzakulimbitsa mtima ndipo adzasunga phazi lako kuti lisakodwe mu msampha.
27 যাদের মঙ্গল করা উচিত তাদের মঙ্গল করতে অসম্মত হোয়ো না, যখন তা করার ক্ষমতা তোমার আছে।
Usaleke kuchitira zabwino amene ayenera kulandira zabwino, pamene uli nazo mphamvu zochitira zimenezi.
28 তোমার প্রতিবেশীকে বোলো না, “আগামীকাল আবার এসো ও আমি তোমাকে তা দেব”— যখন তোমার কাছেই তা আছে।
Usanene kwa mnansi wako kuti, “Pita, uchite kubweranso. Ndidzakupatsa mawa” pamene uli nazo tsopano.
29 তোমার সেই প্রতিবেশীর অনিষ্ট করার ষড়যন্ত্র কোরো না, যে তোমাকে বিশ্বাস করে তোমার পাশেই বসবাস করছে।
Usamukonzere chiwembu mnansi wako, amene anakhala nawe pafupi mokudalira.
30 অকারণে কাউকে দোষারোপ কোরো না— যখন সে তোমার কোনও ক্ষতি করেনি।
Usakangane ndi munthu wopanda chifukwa pamene iye sanakuchitire zoyipa.
31 হিংস্র প্রকৃতির মানুষকে হিংসা কোরো না বা তাদের কোনও পথ মনোনীত কোরো না।
Usachite naye nsanje munthu wachiwawa kapena kutsanzira khalidwe lake lililonse.
32 কারণ সদাপ্রভু উচ্ছৃঙ্খলদের ঘৃণা করেন কিন্তু ন্যায়পরায়ণদের সাথে তিনি ঘনিষ্ঠতা বাড়ান।
Pakuti Yehova amanyansidwa ndi munthu woyipa koma amayanjana nawo anthu olungama.
33 দুষ্টের বাড়ির উপরে সদাপ্রভুর অভিশাপ নেমে আসে, কিন্তু ধার্মিকের ঘরকে তিনি আশীর্বাদ করেন।
Yehova amatemberera nyumba ya munthu woyipa, koma amadalitsa nyumba ya anthu olungama.
34 অহংকারী ঠাট্টা-বিদ্রুপকারীদের তিনি বিদ্রুপ করেন কিন্তু নম্র ও নিপীড়িতদের প্রতি তিনি অনুগ্রহ দেখান।
Anthu onyoza, Iye amawanyoza, koma amakomera mtima anthu odzichepetsa.
35 জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়, কিন্তু মূর্খেরা শুধু লজ্জাই পায়।
Anthu anzeru adzalandira ulemu, koma zitsiru adzazichititsa manyazi.

< হিতোপদেশ 3 >